ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

শুফ্য়াহ ১৭৫ হাওয়ালা ছারা হাওয়ালাকারীর দায় মোচন হবে কি?: হাওয়ালা যদি শুদ্ধ হয় তবে হাওয়ালাকারী দায়মুক্ত হবে। কিন্তু যার নিকট হাওয়ালা করা হলো সে যদি দেউলে হয়ে যায় কিংবা হাওয়ালা অস্বীকার করে, বা মারা যায়, তাহলে খণদাতা খাতকের নিকট কিছুই দাবি করতে পারবে না। এটা অধিকাংশ আলেমের মত। তবে মালেকি ফকিহগণ বলেন: যে ক্ষেত্রে খাতক ঝণদাতাকে ধোকা দিয়ে একজন নি:স্ব ব্যক্তির নিকট হাওয়ালা করবে, সে ক্ষেত্রে সে খাতকের নিকট থেকে প্রাপ্য আদায় করার হকদার। ইমাম আবু হানিফা ও বিচারপতি শুরাইহ প্রমূখ বলেন: যার নিকট হাওয়ালা করা হয়েছে সে দেউলে অবস্থায় মারা গেলে বা হাওয়ালার কথা অস্বীকার করলে খণদাতা খাতকের কাছে নিজের প্রাপ্য দাবি করতে পারবে । উসমান আলবাতিও একই মত পোষণ করেন। ৮৮০০ বিয়াল্লিশতম অধ্যায় শুফ্য়াহ সংজ্ঞা: জাহিনি যুগে জারবে কেউ তার বাড়ি বা বাগান বিজ করতে চাইলে তার কাছে তার প্রতিবেশী অংশীদার ও পার্শ্ববর্তী জমি বাড়ি বা বাগানের মালিক এসে অনুরোধ করতো, যে জিনিস সে একজন দূরবর্তী লোকের নিকট বিক্রয় করতে যাচ্ছে বা করছে, তা যেন দূরবর্তী লোকটির পরিবর্তে তার নিকট “ বিক্রয় করে এবং তাকে তার উপর অগ্রাধিকার দেয় । এই অনুরোধ ও সুপারিশ করাকে আরবিতে শুফ্য়াহ্‌ বলা হয় এবং অনুরোধকারীকে বলা হয় শাফি। শরিয়তে এর উদ্দেশ্য হলো, শাফি' কর্তৃক বিক্রীত বস্তুকে ক্রেতার নিকট থেকে জোরপূর্বক একই মূল্য ও আনুষংগিক ব্যয়ভার বহন করে নিজ মালিকানায় নেয়া। বৈধতা: শুফ্য়াহ্‌ হাদিস দ্বারা বৈধ প্রমাণিত । তদুপরি মুসলমানরা এর বৈধতার ব্যাপারে একমত । ইমাম বুখারি জাবির ইবনে আব্দুল্লাহ রা. থেকে বর্ণনা করেন: রসূলুল্লাহ সা. যে জিনিস ভাগ-বাটোয়ারা করা হয়নি, তাতে শুফ্য়ার পক্ষে ফায়সালা করেছেন। কিন্তু যখন সীমানা সৃষ্টি হয়ে যাবে এবং রাস্তার পরিবর্তন হবে, তখন আর শুফ্য়া দেয়া হবেনা ।" যৌক্তিকতা: ইসলাম ক্ষতি নিবারণ ও শত্রুতা রোধ করার উদ্দেশ্য শুফ্য়াহ্‌কে বিধিবদ্ধ করেছে । কেননা যে বিক্রীত বস্তুটি একজন অচেনা ব্যক্তি খরিদ করেছে, অপেক্ষাকৃত নিকটতর ব্যক্তি যদি তার মালিক হয়, তবে সে এই অচেনা ব্যক্তির কাছ থেকে যে ক্ষতির সম্মুখীন হতে পারতো, তা থেকে নিরাপদ হয়ে যাবে। অমুসলিম নাগরিকের জন্য শুফয়াহ্‌: শুফ্য়াহ যেমন মুসলমানের প্রাপ্য হয়ে থাকে, তেমনি তা অমুসলিম নাগরিকেরও প্রাপ্য । এটা অধিকাংশ ফকিহের অভিমত । ইমাম আহমদ, হাসান, ও শাবির মতে এটা অমুসলিমের জন্য নয়। কেননা দারু কুতনিতে আনাস রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেন: “কোনো খ্রিষ্টান শুফ্য়ার সুবিধা পাবে না।' বিক্রয়ের পূর্বে অংশীদারের অনুমতি চাওয়া: একজন অংশীদার তার সম্পত্তি বিক্রয়ের পূর্বে তার অপর অংশীদারের অনুমতি গ্রহণ করতে বাধ্য ৷ তার অনুমতি ছাড়া যদি বিক্রয় করে তবে সে-ই উক্ত সম্পত্তি ক্রয়ের অধিকতর হকদার । আর যদি সে বিক্রয়ের অনুমতি দেয় এবং বলে: এ সম্পত্তিতে আমার কোনো আগ্রহ নেই, তবে বিক্রয়ের পর সে আর তার দাবি করতে পারবে না। এটা রসূলুল্লাহ্‌ সা. এর হুকুমের দাবি এবং কোনোভাবেই এর বিরোধিতার অবকাশ নেই। ১. ইমাম মুসলিম জাবির রা. থেকে বর্ণনা করেন: ‘একাধিক ব্যক্তির মালিকানা সম্পত্তি যতোক্ষণ বল্টিত না হয়, ততক্ষণ রসূলুল্লাহ সা. তাতে শুফ্য়ার বিধান দিয়েছেন, চাই তা বাড়ি হোক বা বাগান। অংশীদারের অনুমতি না নেয়া পর্যস্ত তা বিক্রয় করা বৈধ নয়। ইচ্ছা হলে সে কিনবে, নচেৎ বর্জন করবে । তার অনুমতি ছাড়া বিক্রয় করলে সে-ই উক্ত সম্পত্তি ক্রয়ে অধিকতর হকদার ।' www.pathagar.com

— পৃষ্ঠা ১৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।