ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

১৭৪ ফিক্হুস্‌ সুন্নাহ একচল্লিশতম অধ্যায় হাওয়ালা খাতক কর্তৃক ণের ভার অন্যের নিকট হস্তান্তর: সংজ্ঞা: শরিয়তের পরিভাষায় “হাওয়ালা" হলো, খাতক কর্তৃক তার খণের ভার এমন একজনের নিকট হস্তান্তর করা, যে খণ পরিশোধের দায়িত্ব গ্রহণ করে। এ ধরনের চুক্তিতে হাওয়ালাকারী (খাতক), হাওয়ালাকৃত (খণদাতা) হাওয়ালা গ্রহণকারী অর্থাৎ পরিশোধের দায়িত্ব গ্রহণকারী এই তিনজন জড়িত থাকে । হাওয়ালা এমন একটা লেনদেন, যাতে কোনো প্রস্তাবদান (ইজাব) ও প্রস্তাব গ্রহণ (কবুল) প্রয়োজন হয়না । শুধু “আপনাকে অমুকের হাওয়ালা করলাম’ বা ‘আপনার খণ পরিশোধের ভার অমুকের উপর অর্পণ করলাম’ অথবা এরূপ অর্থবোধক কথা বলাই যথেষ্ট । হাওয়ালার বৈধতা: প্রয়োজনের আলোকেই ইসলাম এ ধরনের কাজকে অনুমোদন করেছে। ইমাম বুখারি ও মুসলিম আবু হুরায়রা রা. সুত্রে বর্ণনা করেন, রসূলুল্লাহ্‌ সা. বলেছেন: ‘পাওনা পরিশোধে সমর্থ ব্যক্তির গড়িমসি যুলুমের শামিল, আর তোমাদেরকে যখন কোনো ক্ষমতাবান ধনীর হাওয়ালা করা হয়, তখন তার হাঁওয়ালা গ্রহণ করা উচিত ।" এ হাদিসে রসূল সা. খণদাতাকে আদেশ দিয়েছেন যখন তার খাতক তাকে এমন কোনো সামর্থবান ধনীর নিকট সমর্পণ করে, যে খণ পরিশোধ করে দিতে রাজি হয়, তখন সে যেন এই সমর্পণ করা তথা হাওয়ালা করা মেনে নেয় এবং তার কাছ থেকে ধরণ ফেরত নেয়। আদেশটি বাধ্যতামূলক অর্থবোধক না মুস্তাহাব সৃচক?: হাম্বলি মযহাবের বহু সংখ্যক ফকিহ, ইবনে জারীর, আবু সাওর ও যাহেরি মযহাবের মতে, এ আদেশ অনুযায়ী খণদাতার উপর খণ পরিশোধে সম্মত সামর্ঘ্যবান ধনী ব্যক্তির নিকট খণদাতাকে হাওয়ালা বা সমর্পণ করার প্রস্তাব মেনে নেয়া বাধ্যতামূলক । কিন্তু অধিকাংশ আলেমের মতে এ আদেশ মুস্তাহাব বোধক। হাওয়ালা বিশুদ্ধতার শর্তাবলী: হাওয়ালার বিশুদ্ধতার জন্য নিম্নোক্ত শর্তাবলী পূরণ জরুরি: ১. হাওয়ালাকারী (খাতক) ও হাওয়ালাকৃত (খণদাতা) এই দুজনের সম্মতি জরুরি । যার নিকট হাওয়ালা করা হয় তার সম্মতি জরুরি নয়। কেননা উপরোক্ত হাদিসে রসূলুল্লাহ্‌ সা. এই দুজনের কথাই উল্লেখ করেছেন । তাছাড়া যেহেতু যেখান থেকেই সম্ভব খণ পরিশোধ করা হাওয়ালাকারীর অপরিহার্য কর্তব্য । এবং হাওয়ালাকৃত (খেণদাতা) ব্যক্তির হাওয়ালাকারীর নিকট খণ পাওনা রয়েছে, তাই তার সম্মতি ব্যতিরেকে হাওয়ালা শুদ্ধ হতে পারে না। কেউ কেউ বলেন: তার সম্মতি শর্ত নয়। কেননা হাওয়ালার প্রস্তাব গ্রহণ করা হাদিস অনুযায়ী তার জন্য বাধ্যতামূলক । তাছাড়া হাওয়ালাকারীর নিকট থেকেই হোক, বা তার স্থলাভিষিক্ত অন্য কারো নিকট থেকে হোক, সে তার পাওনা আদায় করতে পারে । যে ব্যক্তির নিকট খণদাতাকে সমর্পণ করা হয়েছে, তার সম্মতি জরুরি নয় এজন্য যে, হাদিসে রসূলুল্লাহ সা. তার কথা উল্লেখ করেননি । তবে হানাফি মযহাব ও শাফেয়ি মযহাবের আসতাখালির মতানুযায়ী তার সম্মতিও জরুরি। ২. উভয় প্রাপ্যের শ্রেণী, পরিমাণ, তাৎক্ষণিক বা বিলম্বিত হওয়া, ভালো বা খারাপ মানের হওয়ার দিক দিয়ে সমান হওয়া জরুরি । খণ যদি স্বর্ণ হয় আর তা রৌপ্য দ্বারা পরিশোধ করার জন্য যদি হাওয়ালা করা হয় তবে হাওয়ালা শুদ্ধ হবে না। অনুরূপ, খণ যদি ত্বরিত পরিশোধ করার কথা থাকে এবং তা বিলম্বে পরিশোধ করার জন্যে অথবা যদি খণ বিলম্বে পরিশোধ করার কথা থাকে এবং ত্বরিত পরিশোধ করার জন্য হাওয়ালা করা হয়, তবে হাওয়ালা শুদ্ধ হবে না। ৩. খণের স্থিতিশীলতা । সুতরাং এমন কোনো চাকুরিজীবীর নিকট যদি হাওয়ালা করা হয়, যে এখনো বেতন পায়নি, তবে হাওয়ালা শুদ্ধ হবেনা । ৪. উভয় প্রাপ্য উভয়ের নিকট জানা থাকা জরুরি । www.pathagar.com

— পৃষ্ঠা ১৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।