মুদারাবা ১৭৩ (আবু কুলাবা, নাফে, আহমদ ও ইসহাক বলেন: ব্যবসায়কারী যখন চুক্তি লংঘন করবে, তখন সে দায়ী হবে, এবং মুনাফা মূলধনের মালিকের প্রাপ্য হবে। অন্যান্য ফকিহগণ বলেন: মুনাফা ব্যবসায়কারীর এবং সে তা সদকা করে দেবে। আর ক্ষতি হলে সেটা তার ঘাড়ে বর্তাবে। লাভ-ক্ষতি উভয় অবস্থায় সে মূলধনের জন্য দায়ী থাকবে ।) ব্যবসাকারীর ব্যয় : ব্যবসায়কারীর মুদারাবার পণ্যে যা কিছু ব্যয় হবে, তা তার নিজের সম্পদ থেকেই নিষ্পন্ন হবে, চাই সে স্বদেশে থাকুক বা মুদারাবার জন্য সফরে যাক । কেননা এই ব্যয় মুনাফার সমপরিমাণও হতে পারে । তেমন হলে মূলধনের মালিক মুনাফা থেকে বঞ্চিত হবে এবং সে একাই তা খেয়ে ফেলবে । তাছাড়া ব্যবসায়কারীর জন্যে মুনাফার অংশ তো নির্ধারিতই রয়েছে। কাজেই সে এর পাশাপাশি অতিরিক্ত কিছু পাওয়ার অধিকারী নয়। তবে মূলধনের মালিক যদি ব্যবসায়কারীকে অনুমতি দেয় যে, সে মুদারাবার অর্থ থেকে তার সফরকালে নিজের ব্যয় নির্বাহ করতে পারে অথবা প্রচলিত রেওয়াজে এরূপ ব্যবস্থা থেকে থাকে, তাহলে তার জন্যে মুদারাবার অর্থ থেকে নির্বাহ করতে পারবে । ইমাম মালেকের মতে: মুদারাবার অর্থের পরিমাণ যখন এতো বেশি হয় যে, তা থেকে ব্যয় নির্বাহ করার অবকাশ থাকে, তখন ব্যবসায়কারী তা থেকে নিজের ব্যয় নির্বাহ করতে পারবে । মুদারাবা বাতিল করা: নিম্নোক্ত কারণে মুদারাবা বাতিল, যেমন: ১. বিশুদ্ধতার শর্তাবলীর মধ্য থেকে কোনো একটি অপূর্ণ থাকা । বিশুদ্ধতার শর্তাবলী থেকে কোনো শর্ত যখন অপূর্ণ থাকে এবং ব্যবসায়কারী ইতিমধ্যে মূলধন হস্তগত করেছে ও তা নিয়ে ব্যবসায় করেছে, তখন সে অনুরূপ কাজে যেরূপ মজুরি দেয়ার রেওয়াজ আছে, সেরূপ মজুরি পাবে । কেননা সে মূলধনে যেটুকু হস্তক্ষেপ করেছে, তা মালিকের অনুমতি নিয়েই করেছে এবং যে কাজ করেছে, তার জন্যে সে মজুরি পাওয়ার অধিকারী । আর যেটুকু মুনাফা অর্জিত হবে তা মালিকের এবং লোকসানও তার । কেননা ব্যবসায়কারী একজন মজুর ব্যতীত আর কিছু নয় এবং মজুর নিজের বাড়াবাড়ি ব্যতীত ক্ষয়ক্ষতির জন্য দায়ী হয়না। ২. ব্যবসায়কারী যদি বাড়াবাড়ি করে, অথবা মুদারাবার মাল রক্ষণাবেক্ষণে গাফিলতি করে অথবা চুক্তির উদ্দেশ্যের পরিপন্থী কোনো কাজ করে, তবে এ ক্ষেত্রে মুদারাবা বাতিল হয়ে যাবে এবং মাল নষ্ট হলে তার জন্যে সে দায়ী হবে। সেহেতু নষ্ট হওয়ার কারণ তার দ্বারাই সংঘটিত হয়েছে। ৩. ব্যবসায়ী কিংবা মূলধনের মালিক মারা গেলে মুদারাবা বাতিল হবে । মূলধনের মালিক মারা গেলে ব্যবসাকারীর করণীয়: মূলধনের মালিক মারা গেলে মুদারাবা বাতিল হয়ে যাবে এবং মুদারাবার মালে হস্তক্ষেপ করার অধিকার ব্যবসায়কারীর থাকবে না। মৃত্যুর খবর জেনেও যদি উত্তরাধিকারীদের অনুমতি ছাড়া সে হস্তক্ষেপ অব্যাহত রাখে, তবে সে অনধিকার হস্তক্ষেপকারী বা জবর দখলকারী গণ্য হবে এবং সে ক্ষয়ক্ষতির জন্যে দায়ী হবে। এরপর যদি মুনাফা অর্জিত হয় তবে মুনাফা উভয়ের মধ্যে বন্টিত হবে। ইমাম ইবনে তাইমিয়া বলেন: “আমীরুল মুমিনীন উমর ইবনুল খাতাবের পুত্র হয়ে বাইতুল মালের মূলধন নিয়ে অনধিকার ব্যবসায় করে যে মুনাফা অর্জন করেছিলেন, সে ব্যাপারে আমীরুল মুমিনীন এ ফায়সালাই দিয়েছিলেন ।" মুদারাবা যখন বাতিল হয়ে যায় এবং মূলধন যখন নগদ মুদ্রার পরিবর্তে পণ্য হয়, তখন মূলধনের মালিক ও ব্যবসায়কারী তা বিক্রয় করেও দিতে পারে অথবা নিজেদের মধ্যে বন্টন করেও নিতে পারে। কেননা এটা তাদের অধিকার কিন্তু ব্যবসায়কারী যদি বিক্রুয়ে রাজি ও মূলধনের মালিক নারাজ থাকে, তবে মূলধনের মালিককে বিক্রয়ে বাধ্য করা হবে । কেননা ব্যবসায়কারীর মুনাফায় অংশ রয়েছে এবং বিক্রয় ব্যতীত সে তা হস্তগত করতে পারবে না । এটা শাফেয়ি ও হাম্বলি মযহাবের মত। বন্টনের সময় মূলধনের মালিকের উপস্থিতি শর্ত: আলিমগণ এ ব্যাপারে একমত যে, মূলধনের মালিকের উপস্থিতি ব্যতীত মুনাফার অংশ গ্রহণ করা ব্যবসায়কারীর জন্যে বৈধ নয়। মুনাফা বন্টনের ও তা থেকে ব্যবসায়কারীর অংশ গ্রহণ করার জন্যে মূলধনের মালিকের উপস্থিতি শর্ত। কেবল সাক্ষী বা অন্য কারো উপস্থিতি যথেষ্ট নয়। www.pathagar.com
— পৃষ্ঠা ১৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।