ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

১৭২ ফিক্হুস্‌ সুন্নাহ মুদারাবার শর্তাবলী: মুদারাবায় নিম্নোক্ত শর্তাবলী পুরণ জরুরি: ১. মূলধন নগদ মুদ্রা হওয়া চাই, স্বর্ণ, রৌপ্য, অলংকার বা পণ্যদ্রব্য হলে মুদারাবা শুদ্ধ হবে না। ইবনুল মুনযির বলেন: আমার পরিচিত সকল আলিম একমত যে, কোনো লোক মুদারাবা করতে গিয়ে কারো উপর খণ চাপিয়ে দেবে এটা জায়েয নেই। ২. মূলধন কত তা সুস্পষ্ট হওয়া জরুরি, যাতে যে মূলধন নিয়ে ব্যবসায় করা হবে তা মুনাফা থেকে পৃথক করা যায় । কেননা মুনাফা তো উভয় পক্ষের মধ্যে চুক্তি অনুযায়ী বন্টিত হতে হবে। ৩. মূলধনের মালিক ও ব্যবসাকারীর মধ্যে মুনাফার আনুপাতিক হার নির্ধারিত হওয়া চাই, যেমন অর্ধেক, এক তৃতীয়াংশ বা এক চতুর্থাংশ । কেননা রসূলুল্লাহ্‌ সা. খয়বরবাসীর সাথে উৎপন্ন ফসলের অর্ধেকের বিনিময়ে চুক্তি করেছিলেন। | | ইবনুল মুন্যির বলেন: আমরা যে সব ফকিহের কাছ থেকে শরিয়তের তথ্য সংগ্রহ করেছি, তারা সবাই এ বিষয়ে একমত যে, উভয় পক্ষ বা কোনো এক পক্ষ নিজের জন্যে নির্দিষ্ট পরিমাণ মুদ্রার মুনাফা নির্ধারিত করে রাখলে মুদারাবা. বাতিল হয়ে যাবে ।' এর কারণ হলো, এক পক্ষের জন্যে নির্দিষ্ট পরিমাণ মুনাফার শর্ত আরোপ করা হয়, তবে এমনও হতে পারে যে, সর্বমোট মুনাফা এ পরিমাণই অর্জিত হবে । তখন যে পক্ষের জন্যে শর্ত আরোপ করা হয়েছে, সে-ই সমগ্র মুনাফা নিয়ে যাবে, অপর পক্ষ কিছুই পাবে না । এরূপ হলে মুদারাবার উদ্দেশ্য অর্থাৎ উভয় পক্ষের লাভবান হওয়া সফল হবে না। ৪. মুদারাবাকারীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া চাই। মূলধনের মালিক তাকে কোনো নির্দিষ্ট শহরে, নির্দিষ্ট পণ্যে, নির্দিষ্ট সময়ে কিংবা কোনো নির্দিষ্ট ব্যক্তির সাথে ব্যবসায় করতে বাধ্য করতে বা অনুরূপ অন্য কোনো শর্ত আরোপ করতে পারবে না। কেননা শর্ত আরোপ দ্বারা প্রায়শ: মুদারাবার উদ্দেশ্য অর্থাৎ মুনাফা অর্জন ব্যাহত হয়ে থাকে । কাজেই মুদারাবা শর্তমুক্ত, বাধামুক্ত ও চাপমুক্ত হওয়া চাই । নচেৎ মুদারাবা বাতিল হয়ে যাবে৷ এটা ইমাম মালেক ও শাফেয়ির মত। ইমাম আবু হানিফা ও ইমাম আহমদ পূর্ণ স্বাধীনতার শর্তারোপের বিরোধী । তাঁরা বলেন: মুযারাবা শর্তমুক্ত ও শর্তযুক্ত দু'রকমেরই হতে পারে । শর্ত আরোপ করা হলে ব্যবসায়কারীর জন্য শর্ত লংঘন করা জায়েয হবেনা । করলে ক্ষতিপুরণ দিতে বাধ্য থাকবে। হাকিম ইবনে হিযাম রা. থেকে বর্ণিত: কাউকে বাণিজ্য করতে পণ্য দেয়া হলে তার উপর এরূপ শর্ত আরোপ করা হতো যে, আমার পণ্য কোনো স্যাঁতসেতে বস্তুর মধ্যে রাখবে না, সমুদ্রের ভেতর দিয়ে নিয়ে যাবে না, কোনো পানিবাহী নীচু জায়গায় অবস্থান করবে না। এর কোনোটি করলে তুমি আমার পণ্যের জন্যে দায়ী থাকবে ৷’ মুদারাবার মেয়াদ জানানো মুদারাবার জন্যে শর্ত নয়। কেননা ওটা একটা বৈধ চুক্তি এবং যে কোনো সময় বাতিলযোগ্য। মুদারাবা শুধু দু'জন মুসলমানের মধ্যে হওয়াও শর্ত নয়। এটা একজন মুসলমান ও একজন অমুসলমানের মধ্যে হওয়াও বৈধ। ব্যবসাকারী আমানত রক্ষক: মুদারাবা চুক্তি সম্পাদন ও ব্যবসায়কারীর নিকট মূলধন বা পণ্য হস্তান্তর হওয়ার পর থেকেই ব্যবসায়কারী এ পুঁজি বা পণ্যের ব্যাপারে আমানত রক্ষক হিসাবে গণ্য হবে। তার বাড়াবাড়ি ব্যতীত সে কোনো ক্ষয়ক্ষতির জন্য দায়ী হবে না। আর এ ব্যাপারে সে কসম খেয়ে যে জবানবন্দী দেবে, সম্পদ ধ্বংস বা নষ্ট হওয়ার কারণ সম্পর্কে সেই জবানবন্দীই চূড়ান্ত বলে ধরা হবে। কারণ মূলত: সে খেয়ানত করেনি বলেই স্বীকার করা হয়। ব্যবসাকারী যদি অন্যের নিকট পুঁজি হস্তান্তর করে: ব্যবসায়কারী মুদারাবার মূলধন নিয়ে আরেক জনের সাথে মুদারাবা করার অধিকার রাখে না। করলে তা তার বাড়াবাড়ি বা অনধিকার তৎপরতা গণ্য হবে ।. “বিদায়াতুল মুজতাহিদ’ গ্রন্থে বলা হয়েছে: “খ্যাতনামা ফকিহগণ এ বিষয়ে একমত যে, ব্যবসাকারী যদি মুদারাবার মূলধন আরেকজন ব্যবসাকারীর নিকট অর্পণ করে, তবে ক্ষতি হলে সে তার জন্যে দায়ী হবে, আর মুনাফা হলে তা তার আরোপিত শর্ত অনুযায়ী বষ্টিত হবে। www.pathagar.com

— পৃষ্ঠা ১৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।