ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

মুদারাবা ১৭১ চল্লিশতম অধ্যায় মুদারাবা... সংজ্ঞা ও বিধি: দুই পক্ষের মধ্যে এমন চুক্তি হওয়া যে, একজন অপর জনের নিকট ব্যবসা করার জন্য অর্থ দেবে এবং উভয়ের মধ্যে পারস্পরিক সম্মতিক্রমে স্থিরকৃত হারে মুনাফা বল্টিত হবে। সর্বসম্মতভাবে এটা বৈধ । রসূলুল্লাহ সা. খাদিজা রা. এর সাথে খাদিজার অর্থ নিয়ে মুদারাবা ব্যবসা করেছিলেন এবং সেই অর্থ নিয়ে নবুয়তের পূর্বে সিরিয়ায় সফরে গিয়েছিলেন। জাহিলি যুগে এর প্রচলন ছিলো। ইসলাম এই ব্যবসাকে বহাল রেখেছে। হাফেয ইবনে হাজর বলেন: আমরা নিশ্চিত যে, ব্যবসায়ের এই পদ্ধতি রসূলুল্লাহ সা. এর আমলে চালু ছিলো, তিনি তা জানতেন এবং জেনে বহাল রেখেছিলেন। তা না হলে এটা কিছুতেই বৈধ হতো না। বর্ণিত আছে, উমর ইবনুল খাত্তাব রা. এর দুই ছেলে আব্দুল্লাহ ও উবায়দুল্লাহ ইরাক অভিযাত্রী বাহিনীতে যুক্ত হয়ে রওনা হয়ে যান। তারা ফিরে এসে, তখন উমর রা. কর্তৃক নিযুক্ত জনৈক শাসনকর্তার সাথে মিলিত হলেন । তিনি হলেন বসরার শাসক আবু মূসা আশয়ারী ৷ তিনি আব্দুল্লাহ্‌ ও উায়দুল্লাহ্‌কে স্বাগত জানিয়ে বললেন: তোমাদের জন্যে লাভজনক কিছু যদি করতে পারতাম তবে তা করতাম । পরক্ষণেই পুনরায় বললেন: হ্যা, এখানে আল্লাহ্‌র সম্পদের মধ্য থেকে কিছু সম্পদ আছে। আমি সেটা আমীরুল মুমিনীনের নিকট পাঠাতে চাই । তবে আমি সেটি তোমাদেরকে ধার দেবো । তোমরা তা দিয়ে ইরাকের কোনো পণ্য কিনে মদিনায় এনে বিক্রয় করবে । তা থেকে মূলধনটা বাঁচিয়ে আমীরুল মুমিনীনকে দেবে এবং মুনাফা তোমাদের থাকবে । তারা উভয়ে বললো: ঠিক আছে, আমরা এটা পছন্দ করলাম । অত:পর আবু মূসা রা. যা বললেন তাই করলেন । উমর রা. কে চিঠি লিখলেন যেন তিনি তাদের উভয়ের কাছ থেকে প্রেরিত সম্পদ গ্রহণ করেন। অত:পর তারা উভয়ে মদিনায় উপস্থিত হয়ে পণ্য বিক্রয় করা মুনাফা অর্জন করলে উমর রা. বললেন: আবু মুসা রা. কি তোমাদের মতো বাহিনীর বাদবাকি সবাইকে ধার দিয়েছে? তারা বললো; না। উমর রা. বললেন: তোমরা আমীরুল মুমিনীনের ছেলে । তাই তোমাদেরকে ধার দিয়েছে। দাও, মূলধন ও মুনাফা দুটোই দাও ।' আব্দুল্লাহ্‌ চুপ করে থাকলেন । কিন্তু উবায়দুল্লাহ্‌ বললেন: হে আমীরুল মুমিনীন, এই সম্পদ যদি নষ্ট হয়ে যেতো তবে তো আমাদেরকে ক্ষতিপূরণ দিতে হতো । ' আমীরুল মুমিনীন বললেন: দাও । এবারও আব্দুল্লাহ চুপ থাকলেন এবং উবায়দুল্লাহ্‌ তার কথার পুনরাবৃত্তি করলেন। এ সময় উমর রা. এর নিকট উপবিষ্ট এক ব্যক্তি বললেন: হে আমীরুল মুমিনীন, আপনি এটাকে মুদারাবায় পরিণত করতে পারেন । উমর রা. তাতে সম্মত হলেন। তিনি মূলধন ও মুনাফার অর্ধেক নিলেন এবং বাকি অর্ধেক আব্দুল্লাহ্‌ ও উবায়দুল্লাহকে দিলেন। মুদারাবার যৌক্তিকতা: মানুষের জীবনে স্বাচ্ছন্দ ও স্বচ্ছলতা সৃষ্টির উদ্দেশ্যে ইসলাম এটিকে চালু করেছে। কেননা কতক মানুষের কাছে ধন-সম্পদ থাকতে পারে, কিন্তু তারা হয়তো তা বিনিয়োগে ও লাভজনক কাজে খাটাতে সমর্থ হয় না । আবার কেউ এমনও থাকতে পারে, যার ধন-সম্পদ নেই, কিন্তু সম্পদকে বিনিয়োগ করে কিভাবে বাড়াতে হয়, তা হয়তো সে জানে ও করার ক্ষমতা রাখে। তাই শরিয়ত ব্যবসায়ের এই পদ্ধতি অনুমোদন করেছে, যাতে উভয়ে লাভবান হতে পরে । সম্পদশালী ব্যক্তি ব্যবসায়ীর অভিজ্ঞতা দ্বারা এবং ব্যবসায়ী ধনশালীর ধন দ্বারা লাভবান হতে পারে । এভাবে সম্পদ ও কাজের মধ্যে সহযোগিতা কার্যকর হয়। বস্তুত আল্লাহ্‌ সার্বিক কল্যাণ নিশ্চিত করা ও অকল্যাণ রোধ করার উদ্দেশ্যেই বিবিধ চুক্তি অনুমোদন করেছেন। মুদারাবার মৌলিক উপাদান: : চুক্তি সম্পাদনের যোগ্য এমন দুই ব্যক্তির একজনের প্রস্তাব ও অপরজনের প্রস্তাব গ্রহণই এর মূল উপাদান। এ জন্যে কোনো নির্দিষ্ট শব্দ প্রয়োগ করা শর্ত নয়, বরং মুদারাবার অর্থ বুঝা যায় এমন যে কোনো শব্দ দ্বারা মুদারাবার চুক্তি সম্পাদিত হতে পারে । কেননা যে কোনো চুক্তির ক্ষেত্রে উদ্দেশ্যই বিবেচ্য বিষয়, শব্দ বা কথা নয়। www.pathagar.com

— পৃষ্ঠা ১৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।