১৭০ ফিক্হুস্ সুন্নাহ অক্ষত থাকে তবে দু'পক্ষের এক পক্ষ মারা গেলে ভাড়া বাতিল হবেনা । সে ক্ষেত্রে উত্তরাধিকারীই মৃতের স্থলাভিষিক্ত হবে, চাই সে ভাড়াদাতা হোক বা ভাড়া এহীতা হোক । তবে হানাফি, যাহেরি, শাবি, সাওরি ও লাইস ইবনে সা'দ এ মতের বিরোধী । ইমাম মালেক ও ইমাম আহমদের মতানুসারে ভাড়া দেয়া বস্তু ভাড়াগ্রহীতার কাছে বা অন্য কারো কাছে বিক্রয় করলে ভাড়া চুক্তি বাতিল হবে না। ক্রেতা যদি ভাড়া গ্রহীতা ছাড়া অন্য কেউ হয় তবে সে ভাড়ার চুক্তির মেয়াদ শেষে ক্রীত বস্তু নিজের দখলে নিতে পারবে । (ইমাম আবু হানিফা বলেন, ভাড়া গ্রহীতার সম্মতি ব্যতিরেকে বিক্রয় করা যাবে না। তবে যদি সে কারো কাছে খণথরস্ত থাকে, তা আদায় করার জন্যে শাসক তাকে গ্রেফতার করে থাকে তবে সে ধণ পরিশোধ করার জন্যে সে বিক্রয় করতে পারবে ।) নিম্নলিখিত কারণে ভাড়া চুক্তি বাতিল করা যাবে: ১. ভাড়া দেয়া কয় হাড়াটের হাতে বাকা কলে যদি তাতে নুন করে জানো নিও সুর ব্ধবা লে থেকে বিদ্যমান কোনো খুঁত প্রকাশ পায়। ২. ভাড়া দেয়া বস্তু যথা বাড়ি বা পশু ধ্বংস হওয়া। ৩. যার নিকট ভাড়া দেয়া হয়েছে সে মারা গেলে, যেমন দর্জির নিকট কাপড় সেলাই করার জন্যে দেয়ার পর দর্জি মারা গেলে । কেননা তার মৃত্যুর পর কাপড় আদায় করা সম্ভব নয়। ৪. যে সেবা পাওয়ার জন্যে ভাড়া দেয়া হয়েছিল তা অর্জিত হলে, বা যে কাজের জন্যে মজুর নিযুক্ত হয়েছিল তা শেষ হলে বা মেয়াদ শেষ হলে । তবে চুক্তি বাতিল করার পথে অন্তরায় হয় এমন কোনো ওযর থাকলে বাতিল হবে না। যেমন কৃষি কাজের জন্য নেয়া জমির ভাড়ার চুক্তির মেয়াদ যদি ফসল কাটার আগেই শেষ হয় তবে ফসল কাটা পর্যন্ত ভাড়াটের দখলে থাকবে এবং বর্ধিত সময়ের মজুরি সে অনুরূপ কাজের জন্যে প্রদেয় মজুরি অনুসারে পাবে । এই বর্ধিত সময় ভাড়াটের হাতে রাখার জন্যে প্রয়োজনে ভাড়াদাতার উপর বল প্রয়োগ করা যাবে, যাতে ফসল কাটার সময় সমাগত হওয়ার আগে ফসল কাটলে ভাড়াটের যে ক্ষতি হতো তা থেকে তাকে রক্ষা করা যায় ।- ৫. হানাফিগণ বলেন: ওযর যদি ভাড়াটের পক্ষ থেকেও উদ্ভূত হয়, তবে তার জন্যে ভাড়ার চুক্তি বতিল করা যাবে, যেমন সে ব্যবসায়ের জন্যে একটা দোকান ভাড়া করলো, অত:পর তার পণ্য পুড়ে গেল এবং চুরি হলো বা লৃষ্ঠিত হলো বা সে দেউলে হয়ে গেল, এমতাবস্থায় ভাড়া চুক্তি বাতিল করা যাবে । ভাড়া নেয়া বস্তু ফেরত দেয়া: ভাড়ার মেয়াদ শেষে ভাড়া নেয়া বস্তু ফেরত দেয়া ভাড়াটের কর্তব্য। বস্তুটি যদি স্থানান্তর যোগ্য হয় তবে তা তার মালিকের নিকট হস্তান্তর করবে । আর যদি ভূমি হয়, তবে তা থেকে নিজের আসবাবপত্র সরিয়ে শূন্য অবস্থায় ফেরত দেবে । আর ফসলী জমি হলে তবে ফসলমুক্ত অবস্থায় ফেরত দিতে হবে । অবশ্য ওযর থাকলে ভিন্ন ব্যবস্থা, যা ইতিপূর্বে আলোচিত হয়েছে। সে ক্ষেত্রে জমি ভাড়াটের দখলে থাকবে ফসল কাটা পর্যস্ত। হাম্থলিদের মতে, ভাড়ার মেয়াদ শেষ হওয়া মাত্রই ভাড়াটে তা ব্যবহার করা থেকে বিরত হবে । মালিকের নিকট ফেরত দিতে এবং ফেরত দেয়ার ব্যয় বহন করতে সে বাধ্য নয়। কেননা এটা এমন একটা চুক্তি, যা কোনো দায় ও ক্ষতিপূরণ দাবি করেনা । তারা বলেন: মেয়াদ শেষে বস্তুটি ভাড়াটের হাতে আমানত হিসাবে থাকবে, তার অবহেলা ছাড়াই যদি নষ্ট হয় তবে সে ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে না। কক www.pathagar.com
— পৃষ্ঠা ১৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।