মন্তুর বা চাকর ১৬৯ উনচন্লিশতম অধ্যায় মঞ্জুর বা চাকর ব্যক্তিগত চাকর: যে ব্যক্তিকে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করার জন্যে চাকর নিযুক্ত করা হয় তাকে ব্যক্তিগত চাকর বলা হয়। সময় নির্দিষ্ট না করা হলে নিযুক্তি বাতিল হবে। এরূপ ক্ষেত্রে নিযুক্ত ও নিয়োগকর্তা উভয়ের অধিকার থাকবে যখন ইচ্ছা চুক্তি বাতিল করা । আর যদি কোনো চাকর যে কোনো মেয়াদে কাজ করার জন্যে নিজেকে নিয়োগকর্তার নিকট সমর্পণ করে তবে সে যে মেয়াদে কাজ করবে তার জন্যে তার সমকক্ষ অন্যান্য চাকর যে মজুরি পায়, সেও সেই মজুরি পাবে। ব্যক্তিগত চাকর তার নিয়োগকর্তার সাথে যে মেয়াদ পর্যন্ত কাজ করার চুক্তি করবে, সেই মেয়াদে অন্য কারো জন্যে কোনো কাজ করতে পারবে না। যদি করে তবে তার কৃত কাজের অনুপাতে কর্তিত হবে । যখন সে নিজেকে চাকুরিতে নিয়োজিত করবে এবং যে কাজের জন্যে তাকে নিযুক্ত করা হয়েছে তা থেকে বিরত হবে না, তখন সে পূর্ণ মজুরি পাবে । অনুরূপ, উভয় পক্ষের সম্মতিক্রমে স্থিরকৃত চুক্তিতে যে মেয়াদ ধার্য করা হয়েছে, সেই মেয়াদের আগে যদি নিয়োগকর্তা চাকরকে বরখাস্ত করে এবং বরখাস্ত করার মত কোনো কারণ না থাকে, তাহলেও চাকর তার পূর্ণ মজুরি পাবে । উদাহরণত: বলা যায়, চাকর যদি কাজে অক্ষম হয়ে পরে কিংবা এমন রোগে আক্রান্ত হয় যে, কাজ করতে সক্ষম হয়না, তাহলে এটাকে বরখাস্ত করার উপযুক্ত কারণ গণ্য করা যাবে না, তবে যদি চাকরের মধ্যে বিদ্যমান কোনো খুঁত জনিত কারণ পাওয়া যায় বা অক্ষম পাওয়া যায় এবং সে কারণে নিয়োগকর্তা তাকে বরখাস্ত করে, তাহলে চাকর যে টুকু সময় কাজ করেছে সেটুকু সময়ের মজুরি ব্যতীত আর কিছু পাবে না। পূর্ণ মজুরি দেয়া নিয়োগকর্তার উপর বাধ্যতামূলক থাকবে না। ব্যক্তিগত চাকর প্রতিনিধির মতো । তার হাতে যে কাজ ন্যস্ত থাকে তা তার কাছে আমানত । নিজের বাড়াবাড়ি বা অবহেলাক্রমে তার কোনো ক্ষয়ক্ষতি হলে তার জন্য সে দায়ী ও ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে। বাড়াবাড়ি বা অবহেলা না করে থাকলে দায়ী থাকবে না। যৌথ বা সামষ্টিক চাকর: যৌথ বা সামষ্টিক চাকর হলো সেই ব্যক্তি যে সঠিক ব্যক্তির জন্যে কাজ করে। ফলে সকলে তার সেবা দ্বারা উপকৃত হয়, যেমন রংকার, দর্জি, কামার, কাঠমিস্ত্রি, ইত্যাদি। এ ধরনের কাউকে যদি কোনো ব্যক্তি নিয়োগ করে, তবে তাকে অন্যের কাজ করে দিতে বাধা দেয়ার অধিকার তার নেই। এ ধরনের চাকর কাজ করা ছাড়া মজুরি পাওয়ার অধিকারী হয় না। এ ধরনের চাকরের হাতে কোনো ক্ষয়ক্ষতি হলে সে ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে কিনা তা নিয়ে মতভেদ আছে। আলি রা. উমর রা. বিচারপতি শুরাইহ্, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ও মালেকি ফকিহগণ বলেন, বাড়াবাড়ি বা অবহেলা না করা সত্ত্বেও যদি তার দ্বারা কোনো ক্ষয়ক্ষতি হয় তবে সে তার ক্ষতিপূরণ দিতে বাধ্য, যাতে মানুষের সহায়-সম্পদ ও স্বার্থ সুরক্ষিত ও নিরাপদ থাকে । ইমাম বায়হাকি বর্ণনা করেন: আলি রা. নির্মাতা ও রংকারকে ক্ষতিপূরণ দিতে বাধ্য করতেন এবং বলতেন: এটা ছাড়া মানুষকে সংশোধন করা সম্ভব নয়। ইমাম শাফেয়ি রহ, বর্ণনা করেন: শুরাইহ রংকারকে ক্ষতিপূরণ দিতে বাধ্য করতেন এবং তিনি এমন একজন রংকারকে ক্ষতিপূরণ দিতে বাধ্য করেছিলেন যার বাড়ি পুড়ে গিয়েছিল। সে বললো, আমার বাড়ি পুড়ে যাওয়া সত্ত্বেও আমাকে ক্ষতিপূরণ দিতে বাধ্য করলেন? শুরাইহ্ বললেন, তোমার প্রতিপক্ষের যদি বাড়ি পুড়ে যেত তবে কি তুমি তার কাছ থেকে প্রাপ্য তোমার মজুরি ছেড়ে দিতে? ইমাম আবু হানিফা ও ইবনে হায্ম বলেন, সে বাড়াবাড়ি বা অবহেলার দায়ে দোষী না হলে ক্ষয়ক্ষতির জন্য দায়ী হবে না। এটাই হাম্বলি ও শাফেয়ি মহাবের সঠিক মত। ইমাম হাযৃম বলেন: অবহেলা বা বাড়াবাড়ির কারণে ক্ষয়ক্ষতি না করে থাকলে ব্যক্তিগত বা সামষ্টিক কোনো ধরনের চাকরই দায়ী হবে না। ভাড়া বা নিয়োগ বাতিল হওয়া বা শেষ হওয়া: ভাড়া বা নিয়োগ চুক্তি বাতিল করার অধিকার দু'পক্ষের কারো নেই । কেননা এটা একটা বিনিময় চুক্তি । তবে বাতিল করা অপরিহার্য করে তোলে এমন কিছু ঘটলে বাতিল করা যাবে, যেমন কোনো খুঁত যদি পাওয়া যায় । যে জিনিস ভাড়া দেয়া হয়েছে তা যদি www.pathagar.com
— পৃষ্ঠা ১৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।