ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

১৬৮ ফিক্ছুস্‌ সুন্নাহ জমির ভাড়া নেয়া: জমি ভাড়া নেয়াও বৈধ । তবে ফসল ফলানো, গাছ লাগানো, ঘর বানানো বা অন্য কী উদ্দেশ্যে ভাড়া নেয়া হচ্ছে তা স্পষ্ট করে জানানো শর্ত । যদি কৃষি কাজের উদ্দেশ্যে হয় তবে কী ফসল ফলানো হবে, তা জানাতে হবে। অবশ্য ভাড়াদাতা যদি যা ইচ্ছা ফসল ফলানোর অনুমতি দেয় তবে যে কোনো ফসল ফলানো যাবে । এ সব শর্ত পুরণ না হলে ইজারা বাতিল হয়ে যাবে । কেননা জমির সেবা জমিতে যা নির্মাণ করা বা ফলানো হবে সে অনুপাতে ভিন্ন ভিন্ন হয়ে থাকে । যেমন জমিতে ফলানো ফসল ভিন্ন ভিন্ন রকমের হতে পারে। উভয় পক্ষ যে ফসল ফলাতে সম্মত ছিলো, ভাড়া গ্রহীতা তা ছাড়া অন্য ফসলও ফলাতে পারে । তবে শর্ত এই যে, যে ফসলের উপর উভয়ে একমত ছিলো, তার ক্ষতির চেয়ে যেন নতুন ফসলের ক্ষতি বেশি না হয় বরং সমান বা কম হয়। ইমাম দাউদ বলেন: উভয়ে যে ফসলে একমত, তা ছাড়া অন্য কিছু ফলানোর অধিকার তার নেই। পশু ভাড়া নেয়া: পশু ভাড়া নেয়াও জায়েয । তবে এ জন্য শর্ত হলো, সময় স্থান, ভাড়া নেয়ার উদ্দেশ্য যথা পরিবহণ, আরোহণ, কে আরোহণ করবে ও কী পরিবহণ করবে, তা জানাতে হবে। আরোহণ ও পরিবহণের উদ্দেশ্যে ভাড়া নেয়া পশু যদি মারা যায়, তবে যদি ভাড়া নেয়ার সময়ই পশুটিতে খুঁত থেকে থাকে এবং তারপর সে মারা গিয়ে থাকে তবে ভাড়ার চুক্তি শেষ হয়েছে ধরা হবে । আর যদি খুঁত না থেকে থাকে এবং মারা গিয়ে থাকে তবে ভাড়ার চুক্তি বাতিল হবে না। মারা গেলে ভাড়াদাতাকে নতুন একটা পশু দিতে হবে এবং চুক্তি বাতিল করতে পারবে না। কেননা কিছু নির্দিষ্ট সেবা দানের দায়িত্ব নিয়েই সে ভাড়া দিয়েছিল এবং চুক্তি অনুযায়ী প্রদেয় সেবা দিতে সে এখনো অক্ষম হয়নি। এ বিষয়ে চার মযহাবের ফকিহগণ একমত । বসবাসের উদ্দেশ্যে বাড়ি ভাড়া নেয়া: বসবাসের উদ্দেশ্যে বাড়ি ভাড়া নিলে ভাড়া গ্রহীতার জন্য এ বাড়িতে বসবাস করা বৈধ হয়ে যায়, চাই সে নিজে তাতে বাস করুক বা অন্য কাউকে ধারে বা ভাড়ায় বাস করতে দিক। তবে শর্ত এই যে, যে ব্যক্তি বাস করবে সে যেন বাড়ির ভিত্তিকে দুর্বল বা ক্ষতিগ্রস্ত না করে, যেমন কামার ইত্যাদি ৷ ভাড়া গ্রহীতাকে রেওয়াজ অনুযায়ী বাড়ি দ্বারা পুরোপুরি উপকৃত হতে দেয়া ভাড়াদাতার কর্তব্য। ভাড়া নেয়া বন্ধু পুন ভাড়া দেয়া: ভাড়া গ্রহীতার জন্য ভাড়া নেয়া বস্তুকে পুন: ভাড়া দেয়া বৈধ । ভাড়া দেয়া জিনিসটি যদি পশু হয়, তবে পুন ভাড়া দেয়ার শর্ত এই যে, যে কাজের উদ্দেশ্যে তাকে প্রথম ভাড়া নেয়া হয়েছিল, পরবর্তী ভাড়ার কাজ যেন তার সমান বা তার কাছাকাছি হয়, যাতে পশুর ক্ষতি না হয়, সে ভাড়া দেয়া বন্তুটিকে হস্তগত করার পর একই ভাড়ায় বা তার চেয়ে কম বা বেশি ভাড়ায় পুনরায় ভাড়া দিতে পারবে। ভাড়া নেয়া বন্ধু খোয়া গেলে: ভাড়া নেয়া বস্তুটি ভাড়া গ্রহীতার হাতে আমানত । কেননা সে তার প্রাপ্য সেবা গ্রহণের জন্যে ভাড়া নিয়েছে। সেটি যদি ধ্বংস হয়ে যায় তবে রক্ষণাবেক্ষণে তার ক্রটি বা বাড়াবাড়ি দায়ী না থাকলে সে বস্তুটি খোয়া যাওয়ার জন্য দায়ী হবে না। কেউ যদি একটা পশুকে আরোহণের উদ্দেশ্যে ভাড়া নেয়, অত:পর সে রেওয়াজ অনুযায়ী লাগাম দিয়ে তাকে নিয়ন্ত্রণ করে, তবে সে জন্যে দায়ী হবে না। কক www.pathagar.com

— পৃষ্ঠা ১৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।