ইজারা বা ভাড়া দান ১৬৭ ৪. কার্যত: তাৎক্ষণিক পরিশোধ করা হলে বা উভয় পক্ষ তাৎক্ষণিকভাবে পরিশোধ করতে একমত হলে। মজুর নিয়োগের চুক্তিতে সংশ্লিষ্ট বস্তু ধ্বংস হয়ে গেলে: যখন ভাড়া গ্রহীতার মালিকানাধীনে বা তার উপস্থিতিতে মজুর কাজ করে তখন কাজ শেষেই সে মজুরি পাওয়ার অধিকারী হয়। কেননা সে তার অধীনেই রয়েছে । সে যখনই কোনো কাজ সম্পন্ন করে, তখনই তা মালিকের নিকট হস্তান্তরিত হয় । আর যদি কাজটা মজুরের হাতে থাকে এবং সংশ্লিষ্ট বস্তুটি তার হাতেই ধ্বংস হয় তবে সে পারিশ্রমিক পাবে না। কেননা সে তার সেবা হস্তান্তর করেনি । এটা শাফেয়ি ও হাস্বলিদের মত। ধাত্রী ভাড়া করা: স্বামী কর্তৃক স্ত্রীকে তারই গর্ভজাত সন্তানকে দুধ পান করানোর জন্য ভাড়া করা জায়েয নেই। কেননা এ স্ত্রীর মাঝে ও আল্লাহ্র মাঝে এটা স্ত্রীর উপর অর্জিত দায়িত্ব । (এটা তিন ইমামের অভিমত । ইমাম মালেক এর উপর আরো সংযোজন করেছেন: স্ত্রীকে এ কাজে বাধ্য করা যাবে । অবশ্য সে যদি এমন অভিজাত শ্রেণীর মহিলা হয়, যার সমপর্যায়ের মহিলারা এটা করে না, তা হলে ভিন্ন কথা । ইমাম আহমদের মতে অভিজাত শ্রেণীর হলেও তাকে বাধ্য করা বৈধ ৷) মা ব্যতীত অন্য ধাত্রীকে নির্ধারিত 87551554458 এক্ষেত্রে পারিশ্রমিকের পরিমাণ অজ্ঞাত থাকলে বিবাদ-বিসংবাদ সৃষ্টি হয়। প্রচলিত রেওয়াজ অনুযায়ী মাত ডি উদ লিগা দের সদর হা তবে দুধ পান করানোর মেয়াদ জ্ঞাত হওয়া, সংশ্লিষ্ট শিশুকে দেখে চিনে নেয়া ও দুধ পান করানোর স্থান নির্ধারণ করা শর্ত। আল্লাহ বলেন: di BH, ৮ sll LAC 2510 LLL CESS AY ৯১25 ০1০0 ৮5 ০১৮৫5 Cy dr uf let ‘তোমরা যা বিধিমত দিতে চেয়েছিলে তা যদি অর্পণ কর তবে ধাত্রী দ্বারা তোমাদের সন্তানকে স্তন্য পান করাতে চাইলে তোমাদের কোনো পাপ নেই। আল্লাহকে ভয় কর এবং জেনে রাখ যে, তোমরা যা কর, আল্লাহ তার সম্যক দ্রষ্টা।' (সূরা বাকারা, আয়াত ২৩৩) ধাত্রী ব্যক্তিগত ভূত্যের পর্যায়তুক্ত। সুতরাং তার পক্ষে অন্য কোনো শিশুকে দুধ পান করানো জায়েয নয়। শিশুকে স্তন্যদুধ পান করানো ও সেই সাথে শিশুকে স্নান করানো, তার কাপড় ধোয়া, তার খাবার রান্না করাসহ শিশুর যা যা প্রয়োজন তা করা ধাত্রীর জন্য বাধ্যতামূলক । তবে শিশুর পিতার দায়িত্ব হলো খাদ্য, সুগন্ধী দ্রব্য, তেল ও শিশুর প্রয়োজনীয় অন্যান্য জিনিস সরবরাহের যাবতীয় ব্যয় বহন করা। শিশু বা ধাত্রী মারা গেলে ইজারা বা নিয়োগ বাতিল হয়ে যাবে। কেননা ধাত্রীর মৃত্যু হলে কাংখিত সেবা প্রান্তির সম্ভাবনা নস্যাৎ হয়ে যায়। আর শিশু মারা গেলেও কাংখিত সেবা আদায় করা সম্ভব নয়। খাদ্য ও বন্ত্রের বিনিময়ে নিয়োগের বৈধতা: শুধু খাদ্য ও বন্ত্রের বিনিময়ে চাকর নিয়োগ করা জায়েয কিনা সে বিষয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। যারা বৈধ মনে করেন তাদের প্রমাণ নিম্নোক্ত হাদিস: ইমাম আহমদ ও ইবনে মাজা বর্ণনা করেন, উতবা ইবনে নুদুর বলেন: ‘আমরা রসূলুল্লাহ্ সা. এর নিকট বসা ছিলাম। এ সময় তিনি সূরা কাসাস পড়লেন। যখন মূসা আ. এর ঘটনা পর্যস্ত পৌঁছলেন, তখন বললেন: “মূসা আ. নিজের পেটের খাদ্য জোটাতে ও চরিত্রের পবিত্রতা রক্ষা করতে আট বছর বা দশ বছর যাবত মজুর থেটেছেন।' এ হাদিসটি আবু বকর রা. উমর রা. ও আবু মুসা রা. থেকেও বর্ণিত হয়েছে। মালেকি ও হান্বলি মযহাবের মতও অনুরূপ । আবু হানিফার মতে, খাদ্য ও বস্তের বিনিময়ে শুধু ধাত্রী নিযুক্ত করা যাবে ভৃত্য নয়। ইমাম শাফেয়ি, আবু ইউসুফ ও মুহাম্মদ বলেন, অস্বচ্ছতা ও সততার কারণে এটা জায়েয নয় । মালেকি মযহাবে রেওয়াজ চালু থাকলে খাদ্য ও বস্ত্রের বিনিময়ে ভূত্যও নিয়োগ করা যাবে । তারা বলেন: “নিয়োগকর্তা যদি বলে: আমার ফসল কেটে দাও তোমাকে তার অর্ধেক দেব, অথবা রুটি বানাও বা তেল বানাও, তবে সে যদি তাকে তাৎক্ষণিকভাবে অর্ধেক দিয়ে দেয় তবে জায়েয । আর যদি যে ফসল পাওয়া যাবে তার অর্ধেক দেয়া হবে বুঝায়, তবে পরিমাণ অজানা থাকার কারণে জায়েয হবে না। www.pathagar.com
— পৃষ্ঠা ১৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।