ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

১৬৬ ফিক্হুস্‌ সুন্নাহ ৬. সর্বশেষ শর্ত হলো, পারিশ্রমিকটা এমন সম্পদ হওয়া চাই, বাজারে যার মূল্য আছে এবং যা দেখে বা বর্ণনা দ্বারা নির্ধারিত করা যায়। কেননা এটা সেবার মূল্য । আর যে কোনো মূল্যই নির্ধারিত হওয়া শর্ত। রসূলুল্লাহ্‌ সা. বলেন: যে ব্যক্তি কাউকে মজুর নিযুক্ত করবে সে যেন তার কাছে তার মজুরি নির্ধারণ করে জানিয়ে দেয় । মজুরি প্রচলিত রেওয়াজ দ্বারা নির্ধারণ করা বৈধ । ইমাম আহমদ, আবু দাউদ, তিরমিযি, নাসায়ি ও ইবনে মাজা বর্ণনা করেন এবং তিরমিযি সহিহ বলে প্রত্যয়ন করেন, সুয়াইদ ইবনে কায়েস বলেছেন: ‘আমি ও মহরামা আবদি বাজার থেকে এক বস্তা কাপড় নিয়ে মক্কায় এলাম । তখন আমাদের নিকট রসূলুল্লাহ সা. এলেন এবং একটা পাজামার দর করলেন। পাজামাটা আমরা তাঁর কাছে বিক্রয় করলাম । পাশেই এক ব্যক্তি পারিশ্রমিকের বিনিময়ে পণ্য ওজন করছিল । তিনি তাকে বললেন: “ওজন কর এবং পাল্লা ঝুঁকিয়ে দাও ৷’ এখানে তিনি তার জন্যে কোনো পারিশ্রমিক নির্ধারণ করলেন না, বরং প্রচলিত রীতি অনুযায়ী তাকে পারিশ্রমিক দিলেন। ইমাম ইবনে তাইমিয়া বলেন: ‘যখন কেউ পেশাদার বাহক জন্তু চালকের পিঠে আরোহণ করে, পেশাদার শৌচাগারধারী শৌচাগারে প্রবেশ করে, পেশাদার ধোপাকে কাপড় ধৌত করতে ও পেশাদার বাবুর্টিকে খাবার রান্না করতে দেয়, তখন পারিশ্রমিক জিজ্ঞাসা করার দরকার নেই। কেননা তার পারিশ্রমিক নির্ধারিতই আছে।' ভাড়া দেয়া-নেয়া বা নিয়োগের ক্ষেত্রে পারিশ্রমিক নির্ধারণে প্রচলিত রীতি অনুসরণ করতে হবে। এটা সূরা তালাকের ৬নং আয়াতে প্রমাণিত: ০2525566441 ui ub “মহিলারা যদি তোমাদের সন্তানকে দুধ পান করায় তবে তাদেরকে পারিশ্রমিক দেবে।' আয়াতে দুধ পান করালেই পারিশ্রমিক দেয়ার আদেশ দেয়া হয়েছে। আর পারিশ্রমিক যে প্রচলিত রেওয়াজ দ্বারাই নির্ধারিত হবে তা সুবিদিত। পারিশ্রমিক দ্রন্ত বা বিলগ্ষে প্রদানের শর্ত আরোপ: শুধুমাত্র চুক্তি সম্পন্ন হলেই পারিশ্রমিক পাওনা হয় না, এটা হানাফি মযহাবের মত । আর উভয় পক্ষ একমত হলে পুরো পারিশ্রমিক বা ভাড়া বা তার একাংশ তাৎক্ষণিকভাবে প্রদান বা বিলম্বে প্রদান উভয়ই বৈধ । কেননা রসূলুল্লাহ্‌ সা. বলেছেন: “মুসলমানরা তাদের পারস্পরিক শর্তের ভিত্তিতে লেনদেন করবে ।” ত্বরিত বা বিলম্বিত পরিশোধের ব্যাপারে মতৈক্য প্রতিষ্ঠিত না হয়ে থাকলে নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়ার অব্যবহিত পরই তা পরিশোধ করা বাধ্যতামূলক । উদাহরণ স্বরূপ, কেউ যদি এক মাসের জন্য বাড়ি ভাড়া দেয় তবে এক মাস অতিক্রম করার পরই ভাড়া পরিশোধ করতে হবে । আর যদি কোনো নির্দিষ্ট কাজ সম্পন্ন করা বাবদ ভাড়া বা মজুরি নির্ধারিত হয়ে থাকে, তবে কাজটি সমাপ্ত হওয়া মাত্রই তা পরিশোধ করতে হবে । আর ষদি কোনো শর্ত আরোপ ছাড়াই চুক্তি সম্পাদিত হয়ে থাকে তবে ইমাম আবু হানিফার মতে সেবা গ্রহণের অনুপাতে কিস্তিতে কিস্তিতে মজুরি বা ভাড়া দেয়া হবে। ইমাম শাফেয়ি ও আহমদ বলেন: চুক্তি সম্পাদিত হওয়া মাত্রই ভাড়া প্রাপ্য হয়ে যায়। ভাড়া দানকারী যখনই তার ভাড়ায় দেয়া জিনিসটি ভাড়া গ্রহীতার নিকট সমর্পণ করে, তখনই সে পুরো ভাড়া পাওয়ার অধিকারী হয়ে যায়। কেননা সে ভাড়ার চুক্তির বলেই সমস্ত সেবার মালিক হয়ে গেছে এবং তার নিকট ভাড়ার বস্তুটি সমর্পণের জন্য ভাড়া পরিশোধ করা জরুরি। পারিশ্রমিক বা ভাড়া পাওনা হয় কখন?: ভাড়া বা পারিশ্রমিক পাওনা হয় নিম্নোক্ত সময়ে: ১. যখনই কাজ সমাপ্ত হয় । রসূলুল্লাহ্‌ সা. বলেন: ‘শ্রমিককে তার ঘাম শুকাবার আগেই পারিশ্রমিক দিয়ে দাও।' -ইবনে মাজা । ২. ভাড়া চুক্তিটি যদি কোনো বন্ধু সম্পর্কে সম্পাদিত হয় তবে এ বন্তুটির সেবা প্রাপ্তির পরই ভাড়া পাওনা হয়। নির্দিষ্ট মেয়াদের একটুও অতিবাহিত নাহতেই যদি বস্তুটি ধ্বংস হয়ে যায় তবে ভাড়ার চুক্তি বাতিল হয়ে যাবে। ৩. ভাড়ায় নেয়া বস্তুটি থেকে পুরোপুরি সেবা নেয়া সম্ভব এতটা সময় যদি মেয়াদ থেকে অতিবাহিত হয়, তবে নির্ধারিত ভাড়া পাওনা হবে, চাই কার্যত: পুরো সেবা নিয়ে থাকুক বা না থাকুক। www.pathagar.com

— পৃষ্ঠা ১৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।