ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

ইজারা বা ভাড়া দান ১৬৫ হান্বলীদের অভিমত: আযান, একামত, কুরআন, হাদিস ও ফিকৃহ শিক্ষাদান, হজ্জে প্রতিনিধিত্ব করা, ও শরয়ী আদালতের বিচার কার্যে পারিশ্রমিক দেয়া জায়েয নেই । এ কাজ যে করবে, সে-ই এর প্রতিদান পাবে। এর জন্যে পারিশ্রমিক গ্রহণ করাও হারাম । তারা বলেন: “তবে বাইতুল মাল থেকে বিচার, . কুরআন, হাদিস, ও ফিকৃহের শিক্ষা বিস্তার, হজ্জে প্রতিনিধিত্ব করা, সাক্ষ্য প্রদান, আযান দেয়া ইত্যাদি সামাজিক সেবামূলক কাজের জন্যে ওয়াকফকৃত প্রতিষ্ঠান থেকে জীবিকা গ্রহণ করা জায়েয । কেননা এ হচ্ছে জনন্বার্থমূলক কাজ । আর এ জীবিকা পারিশ্রমিক নয়, বরং ইবাদাতের কাজে সহায়তা বাবত রাষ্ট্রীয় জীবিকা । এতে ইবাদাতের নিষ্ঠা ও একাত্তিকতা ক্ষতিগ্রস্ত হয় না। তা যদি হতো তবে গনিমত নেয়া জায়েয হতো না। মালেকি, শাফেয়ি ও ইমাম ইবনে হাযূমের মত: কুরআন শিখানো ও শরিয়তের জ্ঞান প্রচারের পারিশ্রমিক গ্রহণ করা জায়েয । এটা সুনির্দিষ্ট শ্রমের জন্যে সুনির্দিষ্ট পারিশ্রমিকের বিনিময়ে কর্মী নিয়োগের পর্যায়তুক্ত। ইবনে হাষ্ম বলেন: “কুরআন শিখানো, শরিয়তের জ্ঞান বিস্তার, তাবিজ লেখা, কুরআন লেখা, ইসলামী জ্ঞান সংবলিত পুস্তক লেখা ইত্যাদি কাজে মাসিক বা এককালীন পারিশ্রমিক গ্রহণ জায়েয । কেননা কুরআন বা হাদিসে সুস্পষ্টভাবে এর বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা আসেনি, বরং অনুমোদন এসেছে ।' ইমাম বুখারি কর্তৃক ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত নিমোক্ত হাদিসটি ইবনে হাযূমের অভিমতকে শক্তিশালী করে: 'রসূলুল্লাই সা. এর সাহাবিদের একটি দল একটি জলাশয়ের কাছ দিয়ে যাচ্ছিলেন। এ জলাশয়ের তীরে অবস্থানকারীদের মধ্যে কাউকে সাপে কাটে । জলাশয়বাসীদের মধ্য হতে একজন বললো: আপনাদের মধ্যে কি কোনো ঝাড় ফুঁককারী আছে? কেননা জলাশয় এলাকায় একজন সর্পদংশিত লোক রয়েছে । তৎক্ষণাৎ এক ব্যক্তি চলে গেল এবং একটা ছাগলের বিনিময়ে সূরা ফাতেহা পড়লো, পরে সে ছাগলটি নিয়ে তার সাথীদের কাছে এল। সাথীরা এতে বিরক্ত হলো এবং বললো: তুমি কুরআন পড়ার বিনিময়ে পারিশ্রমিক নিলে? পরে তারা মদিনায় এসে বললো: হে রসূলুল্লাহ, এই ব্যক্তি আল্লাহ্‌র কিতাব পাঠের জন্য পারিশ্রমিক নিয়েছে। রসূলুল্লাহ সা. বললেন: তোমরা যতো কিছুর জন্য পারিশ্রমিক নিয়ে থাক, তনুধ্যে আল্লাহ্‌র কিতাবই সর্বোচ্চ অথ্বাধিকারী ।' ফকিহগণ কুরআন পাঠ ও তা শিখানোর বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ সম্পর্কে যেমন নানা মত পোষণ করেন, তেমনি তারা হজ্জ, আযান ও ইমামতির বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ নিয়েও নানা মত পোষণ করেন। ইমাম আবু হানিফা ও ইমাম আহমদ বলেন: ইবাদাতের কাজে পারিশ্রমিক নেয়া জায়েয নেই, এই মূলনীতির আওতায় এটা নাজায়েয । ইমাম মালেক বলেন: কুরআন শিক্ষাদানে যেমন পারিশ্রমিক নেয়া জায়েয, তেমনি হজ্জ ও আযানেও জায়েয ৷ তবে শুধু ইমামতির জন্যে পারিশ্রমিক নেয়া জায়েয নেই । যদি কেউ ইমামতি ও মুয়াযযেনি দুটোই করে তবে পারিশ্রমিক নেয়া বৈধ । সেই পারিশ্রমিক গণ্য হবে আযান, ও মসজিদের দেখাশুনা বা তদারকীর পারিশ্রমিক হিসাবে, নামাযের পারিশ্রমিক হিসাবে নয় । ইমাম শাফেয়ি বলেন: হজ্জের জন্য পারিশ্রমিক নেয়া জায়েয, কিন্তু ফরয নামাযের ইমামতির জন্য পারিশ্রমিক নেয়া জায়েয নেই । তবে অংক, হাতের লেখা, ভাষা, সাহিত্য, ফিক্হ ও হাদিস শেখানো এবং মসজিদ ও মাদ্রাসা নির্মাণের পারিশ্রমিক নেয়া সর্বসম্মতভাবে জায়েয । ইমাম শাফেয়ির মতে মৃত ব্যক্তির গোসল, দাফন ও দাফনের পর কবরের কাছে দাঁড়িয়ে কলেমায়ে শাহাদাত শেখানোর জন্য পারিশ্রমিক নেয়া জায়েয । ইমাম আবু হানিফা বলেন: মৃত ব্যক্তির গোসল করানোর জন্য পারিশ্রমিক দেয়া জায়েয নেই। কিন্তু কবর খনন ও লাশ বহনের জন্য জায়েয আছে। নাপিতের আয়: নাপিতের আয় হারাম নয় । কেননা রসূলুল্লাহ্‌ সা. নাপিতের দ্বারা খেউরি করিয়েছেন এবং তাকে তার পারিশ্রমিক দিয়েছেন। ইমাম বুখারি ও মুসলিম ইবনে আব্বাস রা. সূত্রে এটা বর্ণনা করেন। যদি এটা হারামই হতো তবে তিনি দিতেন না। ইমাম নববি বলেন: যে সকল হাদিসে নিষেধাজ্ঞা বর্ণিত হয়েছে, তা দ্বারা এটা মাক্রূহ তান্যিহী বুঝায় এবং নিম মানের কাজ দ্বারা আয় রোজগার না করতে ও মহৎ কার্যাদি করতে উদ্বুদ্ধ করা হয়েছে। www.pathagar.com

— পৃষ্ঠা ১৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।