ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

১৬৪ ফিক্হুস্‌ সুন্নাহ মালিকানাধীন বস্তুর ভাড়া জায়েয নয়। কারণ সেটা হস্তান্তর করা সম্ভব নয়। এটা ইমাম আবু হানিফা ও ইমাম যুফারের অভিমত। কিন্তু অধিকাংশ ফকিহের মতে যৌথ মালিকানাধীন জিনিস শরীক ব্যতীতই ভাড়া দেয়া ও নেয়া জায়েয। কেননা যৌথ মালিকানাধীন জিনিসেরও সেবা ও উপকারিতা রয়েছে । আর বস্তুটিকে শরিকমুক্ত করে অথবা তার অংশ অনুপাতে আংশিক সেবা প্রদানের চুক্তির মাধ্যমে হস্তান্তর করা সম্ভব, যেমন ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে হয়ে থাকে। বস্তুত: ইজারাও এক ধরনের বিক্রয় । সেবা সুপরিচিত ও সুনির্দিষ্ট না হলে ভাড়ার চুক্তি বাতিল হয়ে যাবে। , 8. ভাড়া দেয়া বস্তু হস্তান্তর করা ও তা দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা থাকা চাই । কাজেই পালানো জু ভাড়া দেয়া বৈধ হবে না। কেননা তা হস্তান্তর করা সম্ভব নয়। অনুরূপ নিক্ষলা জমি ও বিকলাংগ জন্তু ভাড়া দেয়া বৈধ নয়। কেননা এ দুটি দ্বারা সেই সেবা পাওয়া সম্ভব নয়, যা পাওয়ার জন্য ভাড়া নেয়ার চুক্তি সম্পাদিত হয়েছে। ৫. কাম্য সেবা শরিয়তের আলোকে মুবাহ হওয়া চাই, হারামও নয়, ওয়াজিবও নয় । সুতরাং গুনাহ্র কাজে ভাড়া লেনদেন জায়েয নয়। কারণ গুনাহর কাজ পরিহার করা ওয়াজিব । কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করার জন্যে কোনো লোক ভাড়া করে অথবা তাকে মদ এনে দেয়ার জন্যে কাউকে মজ্ুুর নিযুক্ত করে অথবা মদ বিক্রয়ের জন্যে ঘর ভাড়া দেয় কিংবা জুয়া খেলা বা গির্জা বা মন্দির বানানোর জন্যে ঘর ভাড়া দেয়, তবে এই ভাড়া অবৈধ হবে। অনুরূপ জ্যোতিষী ও গণককে ভবিষ্যদ্বাণী করার জন্যে পারিশ্রমিক বা বখশিস দেয়া জায়েয নেই। কেননা এটা একটা হারাম কাজের বিনিময় ও মানুষের সম্পদ অবৈধভাবে আত্মসাৎ করার শামিল। নামায ও রোযার জন্যে কাউকে ভাড়া নেয়াও জায়েয নেই । কেননা এটা ফরয কাজ, যা প্রত্যেক সক্ষম মুসলমানের উপর ফরয । ইবাদতের জন্যে পারিশ্রমিক দেয়া: ইবাদাতের কাজে পারিশ্রমিক দেয়া নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আছে। হানাফি মযহাবের মত: ইবাদাতের কাজে ভাড়া বা পারিশ্রমিক দেয়া, যেমন পারিশ্রমিকদাতার পক্ষ থেকে নামায পড়া, রোযা রাখা, হজ্জ করা বা কুরআন পড়া এবং তার সওয়াব তার জন্য হাদিয়া করে পাঠানো, ইবাদাত বাবত পারিশ্রমিক দেয়া নাজায়েয । এ ধরনের কাজ করে পারিশ্রমিক গ্রহণ করা হারাম। কেননা রসূলুল্লাহ্‌ সা. বলেছেন: তোমরা কুরআন পড়, কিন্তু তার বিনিময়ে কিছু খাবে না।' তিনি আমর ইবনুল আসকে বলেন: “তোমাকে যদি মুয়ায্যিন নিয়োগ করা হয়, তবে আযানের জন্য পারিশ্রমিক নেবে না। তাছাড়া যেহেতু কোনো ইবাদাত যখন সম্পন্ন হয় তখন তা সম্পাদনকারীর পক্ষ থেকেই সম্পাদিত হয়। তাই সে বাবতে অন্য কারো পারিশ্রমিক নেয়া.বৈধ নয়। এ জাতীয় যে সব কাজ মিসরে প্রচলিত আছে, যেমন খতম, তাসবীহ ইত্যাদি নির্দিষ্ট পারিশ্রমিকের বিনিময়ে পড়া, যাতে পাঠক তা মৃত ব্যক্তির আত্মার নিকট পাঠিয়ে দেয়, এ সব শরিয়তে অবৈধ কোন বিষয়েই নয়, বাংলাদেশসহ অন্যান্য মুসলিম দেশেও এ ধরনের কাজ চালু আছে। আলেম ও ইমাম সাহেবদের উচিৎ এসব বর্জন করা। কেননা পাঠক যখন অর্থের জন্যে পড়ে তখন তাতে কোনো সওয়াবই হয় না। অতএব মৃত ব্যক্তির নিকট সে কী পাঠাবে? ফকিহগণ ছ্যর্থহীন ভাষায় বলেন: এবাদতমূলক কাজের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করা হারাম । তবে সাম্প্রতিকতম আলেমগণ কুরআন শিক্ষা ও শরিয়তের জ্ঞান বিস্তারের কাজে পারিশ্রমিক গ্রহণকে জায়েয বলেছেন। কেননা প্রাথমিক যুগে এ সব কাজ যারা করতো, তাদের জন্যে বাইতুল মাল ও ধনীদের পক্ষ থেকে ভাতাদি দেয়া হতো, এবং সেই ভাতা এখন আর চালু নেই। তাদের ও তাদের উপর নির্ভরশীলদের বিকল্প কোনো জীবিকার ব্যবস্থা না থাকায় তারা যাতে সংকটে না পড়ে সে জন্য তাদের এই কাজে পারিশ্রমিক গ্রহণ বৈধ । কেননা তাদেরকে পারিশ্রমিক দেয়া না হলে তারা কৃষি, ব্যবসায়, শিল্প বা অন্যান্য পেশায় নিয়োজিত হতে বাধ্য হবে এবং তার ফলে কুরআন ও ইসলামের প্রচারক সংখ্যা হ্রাস পেতে পেতে নি:শেষ হয়ে যাবে । তখন কুরআন ও শরিয়তের জ্ঞানের প্রচার ও প্রসার হুমকির সম্মুখীন হবে। তাই তাদেরকে এ কাজে পারিশ্রমিক দেয়া যাবে। www.pathagar.com

— পৃষ্ঠা ১৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।