ইজারা বা ভাড়া দান ১৬৩ 'কন্যাঘ্ধয়ের একজন বললো: হে পিতা, তুমি এ ব্যক্তিকে মজুর নিযুক্ত করো, কারণ শক্তিশালী ও বিশ্বস্ত ব্যক্তিই তোমার মজুর হিসেবে উত্তম হবে। সে মুসাকে বললো: আমি আমার এই কন্যাঘ্ধয়ের একজনকে তোমার সাথে বিয়ে দিতে চাই এই শর্তে যে, তুমি আট বছর আমার কাজ করবে । যদি তুমি দশ বছর পূর্ণ করো, সে তোমার ইচ্ছা । আমি তোমাকে কষ্ট দিতে চাইনা । আল্লাহ ইচ্ছা করলে তুমি আমাকে তোমার প্রতি সদাচারী পাবে । আর নিম্নোক্ত হাদিসগুলিও লক্ষ্যণীয়: ১. ইমাম বুখারি বর্ণনা করেন: রসূলুল্লাহ সা. বনুদ দাইলের আব্দুল্লাহ্ ইবনুল আরিকিত নামক এক ব্যক্তিকে মজুর নিযুক্ত করেন । সে দক্ষ পথ প্রদর্শক ছিলো । ২. ইমাম ইবনে মাজাহ্ বর্ণনা করেন, রসূলুল্লাহ সা. বলেছেন: ‘শ্রমিককে তার পারিশ্রমিক তার ঘাম শুকানোর আগেই দিয়ে দাও ৷' ৩. ইমাম আহমদ, আবু দাউদ ও নাসায়ি সাদ ইবনে আবু ওয়াক্কাস রা. সূত্রে বর্ণনা করেন: “আমার খালের কিনারে যে ফসল উৎপন্ন হতো তার বিনিময়ে জমি ভাড়া নিতাম। কিন্তু রসুলুল্লাহ্ সা. এটা করতে নিষেধ করলেন এবং স্বর্ণ বা রৌপ্যের বিনিময়ে ভাড়া নিতে আদেশ দিলেন ।” ৪. ইমাম বুখারি ও মুসলিম ইবনে আব্বাস রা. সূত্রে বর্ণনা করেন, রসূলুল্লাহ সা. বলেন: খেরি করাও এবং নাপিতকে তার পারিশ্রমিক দাও। এ ছাড়া সমগ্র মুসলিম উম্মাহ্ ইজারার বৈধতার ব্যাপারে একমত। যে কজন আলেম এই এঁক্যমতের বিরোধিতা করেছেন তাদের বিরোধিতা ধর্তব্য নয়। ইজারা বৈধতার যুক্তি: শরিয়ত ইজারা বা ভাড়া দানকে বৈধ করেছে এ জন্যে যে, এটা মানুষের জন্যে খুবই প্রয়োজনীয় । বসবাসের জন্যে মানুষের ঘরবাড়ি দরকার । কাজের জন্যে চাকর বা কর্মচারী দরকার । পরিবহণের জন্যে বাহক জন্তু (বা গাড়ি), চাষবাসের জন্যে ভূমি এবং অর্থনৈতিক প্রয়োজনে ব্যবহারের জন্যে যন্ত্রপাতির দরকার । এ সব প্রয়োজনীয় জিনিস ক্রয় করার চেয়ে ভাড়ায় সংগ্রহ করাই সুলভ । ইজারা বা ভাড়া চুক্তির মূল উপাদান: ইজারা বা ভাড়ার চুক্তি “ভাড়া দিলাম’ ও “ভাড়া গ্রহণ করলাম’ বা এ ধরনের অর্থবোধক দুটো বাক্য দ্বারা সম্পাদিত হয়, যার একটি ইজাব বা প্রস্তাব এবং অপরটি কবুল বা গ্রহণ বুঝায়। | ভাড়াদাতা ও গ্রহীতার শর্ত: ভাড়াদাতা ও গ্রহীতার মধ্যে অপরিহার্য শর্ত হলো, উভয়ের ন্যায় অন্যায় ও লাভ ক্ষতি বুঝার মতো সুস্থ মস্তিষ্ক ও বুদ্ধিমান হওয়া চাই । একজন যদি পাগল বা নির্বোধ শিশু হয়, তাহলে চুক্তি বৈধ হবে না। ইজারা বা ভাড়ার বিশুদ্ধতার শর্তাবলী: ইজারা/ভাড়ার বিশ্ুদ্ধতার জন্য নিম্নোক্ত শর্তাবলী জরুরি: ১. ভাড়াদাতা ও গ্রহীতা উভয়ের স্বেচ্ছাপ্রণোদিত সম্মতি । দু'জনের একজনকে যদি বলপ্রয়োগে ভাড়া দিতে বা নিতে বাধ্য করা হয় তাহলে ভাড়া শুদ্ধ হবে না। কেননা আল্লাহ্ বলেন: 4 4২০০03১৮156 5203 2366 Uf 10508 এ পান EGY 190 ০91 পে ০৫৯১৮৫৫০৫40 01 ০০৫ EES “হে মুমিনগণ! তোমরা একে অপরের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করো না। কিন্তু তোমাদের পরস্পর রাজি হয়ে ব্যবসায় করা বৈধ ।" (সূরা ৪ নিসা: আয়াত ২৯) ২. যে সেবা লাভের জন্য চুক্তি করা হচ্ছে, সে সেবা সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান লাভ করা, যাতে কোনো ধরনের বিতর্ক সৃষ্টি না হয়। বিতর্ক রোধক জ্ঞান অর্জনের উপায় হলো, ভাড়া দেয়া বস্তু চাক্ষুস দর্শন, বিবরণ দ্বারা পরিপূর্ণ জ্ঞান অর্জন সম্ভব হলে বন্ুটির বিবরণ দান, ভাড়ার মেয়াদ বর্ণনা, যথা মাস, বছর বা তার চেয়ে কম বা বেশি, এবং ইন্সিত সেবার বিবরণ দান। ৩. যে বস্তুর সেবা নিয়ে চুক্তি হবে, তা যেন আইনগতভাবে ও বাস্তব সম্মতভাবে হস্তান্তর যোগ্য হয়। কিছু কিছু আলেম এই শর্তটি জুড়ে দিয়েছেন। তারা মনে করেন, এই শর্ত অনুসারে শরিক ব্যতীত যৌথ www.pathagar.com
— পৃষ্ঠা ১৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।