ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

কৃষি কাজ ১৬১ গ্রহণ করে তাকে জমি বুঝিয়ে দেবে। এ ব্যাপারেই রসূল সা. বলেছেন: ‘যে ব্যক্তি পতিত জমি আবাদ করবে সেটা তার । যুলুমকারীর ঘামের কোনো প্রাপ্য নেই ।' জমি জলাশয় ও খনি বরাদ্দ দেয়া: Oo a ERE EE তবে কিছু লোককে কিছু জমি, খনি বা জলাশয় বরাদ্দ দিতে পারেন। (কল্যাণকর না হলে নিছক স্বজনগ্রীতির খাতিরে দেয়া জায়েয নেই ।) রসূল সা. ও পরবর্তী খলিফাগণ এটা করেছেন। নিম্নোক্ত হাদিস থেকে তার প্রমাণ মেলে: ১. আব্দুর রহমান ইবনে আওফ বলেন: রসূলুল্লাহ্‌ সা. ও উমর ইবনুল খাত্তাব আমাকে কিছু জমি বরাদ্দ দেন। পরে যুবাইর রা. উমর রা. এর পরিজনদের নিকট গিয়ে তাদের কাছ থেকে তার অংশ কিনে নেন। অত:পর উসমান রা. এর নিকট বললেন: আব্দুর রহমান ইবনে আওফ দাবি করেন যে, রসূলুল্লাহ্‌ সা. ও উমর ইবনুল খাত্তাব তাকে অমুক জমি বরাদ্দ দিয়েছেন। কিন্তু আমি উমরের বংশধরদের অংশ কিনে নিয়েছি । উসমান রা. বললেন: আব্দুর রহমানের বক্তব্য সঠিক। (আহমদ) ২. আলকামা ইবনে ওয়ায়েল বলেন: রসূলুল্লাহ সা. তার জন্য হাযরা মাউতের এক খণ্ড জমি বরাদ্দ করেছিলেন। ৩. উমর ইবনে দিনার বলেন: রসূলুল্লাহ সা. যখন মদিনায় এলেন, তখন আবু বকর ও উমর রা. কে জমি বরাদ্দ দেন। ৪. ইবনে আব্বাস রা. বলেন: রসূলুল্লাহ্‌ সা. বিলাল ইবনে হারিসের জন্য সমুদ্রতীরবর্তী নীচু ও উঁচু জমি বরাদ্দ দিয়েছিলেন । -আহমদ, আবু দাউদ । ইমাম আবু ইউসুফ বলেন: এ সমস্ত হাদিস থেকে প্রমাণিত হয়, রসূলুল্লাহ সা. অনেকের জন্যে জমি বরাদ্দ করেছেন এবং তীর পরবর্তী খলিফাগণও বরাদ্দ করেছেন। এতে যদি ইসলামের প্রতি সহমর্মিতা প্রকাশ পায় এবং দেশ গঠনে সহায়তা হয়, তবে রসূলুল্লাহ্‌ সা. একে কল্যাণকর মনে করতেন । খলিফাগণও সেই ব্যক্তিকেই বরাদ্দ দিতেন, যার সম্পর্কে তারা জানতেন যে, তার দ্বারা ইসলামের উন্নতি ও সমৃদ্ধি হবে এবং ইসলামের শক্রর ক্ষতি হবে। খলিফাগণ তাদের কাজ ভালো মনে করেই করতেন, নচেৎ করতেন না। যে ব্যক্তি জমি পতিত রেখে দেয় তার কাছ থেকে কেড়ে নেয়া: শাসক শুধু কল্যাণের উদ্দেশ্যেই জমি বরাদ্দ দিতে পারেন । যখন প্রমাণিত হবে যে, যার নামে বরাদ্দ দেয়া হয়েছে, সে জমি আবাদ না করে পতিত রেখে দিয়েছে, তখন তা তার কাছ থেকে কেড়ে নেয়া হবে। ১. আমর ইবনে শুয়াইব তার পিতা থেকে বর্ণনা করেন: রসূলুল্লাহ্‌ সা. মুযায়না বা জুহায়না গোত্রের কিছু লোকের নামে কিছু জমি বরাদ্দ নিয়েছিলেন । কিন্তু তারা সে জমি আবাদ করেনি । পরে অন্য একটি গোত্র এ জমি আবাদ করলো । ফলে যুহানী বা মুযানীরা উমর ইবনুল খাত্তাব রা. এর নিকট তাদের বিরুদ্ধে অভিযোগ করলো । উমার রা. বললেন: জমিটা যদি আমি দিতাম বা আবু বকর দিতেন, তবে আমি তোমাদেরকে ফেরত দিতাম । কিন্তু ওটা রসূলুল্লাহ সা. এর প্রদত্ত জমি । তারপর বললেন: কেউ যদি তার জমিকে তিন বছর অনাবাদী রেখে দেয় অত:পর অন্য কেউ তা আবাদ করে, তবে পরবর্তী আবাদকারী এ জমির অধিক হকদার । ২. হারিস ইবনে বিলাল মুযানির পিতা বিলাল বলেন: রসূলুল্লাহ্‌ সা. তাকে সমগ্র আকীক এলাকা বরাদ্দ দেন। পরে উমর রা. এর যুগ এলে তিনি বিলালকে বললেন: রসূলুল্লাহ সা. তোমাকে এ জমি এ জন্য বরাদ্দ দেননি যে, তুমি ওটা জনগণের কাছ থেকে নিজের কাছে অনর্থক আগলে রাখবে । বরাদ্দ দিয়েছেন এ জন্য যে, তুমি তা কাজে লাগাবে । সুতরাং এ জমি থেকে তুমি যেটুকু আবাদ করতে পার তা গ্রহণ কর বাকিটা ফেরত দাও ৷' ক www.pathagar.com

— পৃষ্ঠা ১৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।