ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

১৬০ ফিক্হুস্‌ সুন্নাহ এভাবে তারা সম্পদশালী ও শক্তিশালী হবে । এজন্য ইসলাম মানুষকে পতিত জমি আবাদ করতে ও তার সম্ভাবনা দ্বারা উপকৃত হতে উদ্বুদ্ধ করে। রসূলুল্লাহ সা. বলেন: ১. ‘যে ব্যক্তি কোনো পতিত জমি আবাদ করবে, সে জমি তার ।' (আবু দাউদ, নাসায়ি, তিরমিযি)। ২. উরওয়া রা. বলেন: ‘পৃথিবী আল্লাহ্‌র, বান্দারাও আল্লাহ্‌র, যে ব্যক্তি কোনো মৃত জমিকে জীবিত করবে, সে জমির উপর তার অধিকারই অগ্রগণ্য । রসূলুল্লাহ্‌ সা. এর কাছ থেকে এ কথা আমাদের নিকট তারাই পৌছিয়েছেন, যারা নামাযের কথা পৌছিয়েছেন।' ৩. ‘যে ব্যক্তি কোনো মৃত জমিকে জীবিত করবে, তার জন্যে এ কাজে প্রতিদান রয়েছে। তা থেকে পশুপাখি ও কীটপতংগ যা খেয়ে ফেলে, তা তার জন্য সদকায় পরিণত হবে ।' নোসায়ি)। ৪. হাসান ইবনে সামুরা রা. বলেন, রসূলুল্লাহ্‌ সা. বলেছেন: ‘যে ব্যক্তি জমিতে কোনো প্রাচীর দেবে, সে জমি তার হবে।' (অর্থাৎ পতিত জমি ।) আবু দাউদ । ৫. আস্মার ইবনে মুযাররাস বলেন: আমি রসূলুল্লাহ সা. এর কাছে এসে বাইয়াত হলাম । তিনি বললেন: কোনো মুসলমান যার প্রতি ইতিপূর্বে অগ্রণী হয়নি, তার প্রতি যে ব্যক্তি অগ্রণী হবে, সেটি তার হবে ।" এ কথা শোনার পর লোকেরা নিজ নিজ ভূমিকে ঘিরে ফেললো । পতিত জমি আবাদ করার শর্তাবলী: জমিকে পতিত গণ্য করার শর্ত হলো, তা লোকালয় থেকে দূরে অবস্থিত হওয়া চাই, যাতে তা এ লোকালয়ের অংশ গণ্য না হয়। লোকালয় থেকে দূরত্বের পরিমাণ প্রচলিত রীতি রেওয়াজ অনুসারে স্থির হবে। শাসকের অনুমতি : ফকিহগণ এই মর্মে একমত যে, পতিত জমিকে আবাদ করা তার মালিক হওয়ার জন্য যথেষ্ট । এ ব্যাপারে শাসকের অনুমতি শর্ত কিনা সে বিষয়ে মতভেদ রয়েছে । অধিকাংশ আলেম বলেন: শাসকের অনুমতি শর্ত নয়। যখনই কেউ কোনো পতিত জমি আবাদ করবে, তখনই সে তার মালিক হয়ে যাবে, শাসকের অনুমতি ছাড়াই । যখন বিবাদ দেখা দেবে এবং শাসক এর মীমাংসার দায়িত্ব করবে তখন আবাদকারীকে তার অধিকার বুঝিয়ে দেয়া শাসকের কর্তব্য । ইমাম আবু দাউদ সাইদ ইবনে যায়েদ সূত্রে বর্ণনা করেন, রসূলুল্লাহ্‌ সা. বলেছেন: ‘যে ব্যক্তি কোনো পতিত জমি আবাদ করবে, সে জমি তার ।" ইমাম আবু হানিফা বলেন: “আবাদ করলে মালিক হওয়া যায় । তবে শাসকের অনুমতি ও স্বীকৃতি শর্ত ।' মালেকের মতে লোকালয় থেকে দূরের জমি ও লোকালয়ের সন্নিহিত জমিতে পার্থক্য রয়েছে। সন্নিহিত হলে শাসকের অনুমতি লাগবে । দূরের হলে অনুমতি লাগবে না । আবাদকারী তার মালিক হয়ে যাবে। কখন মালিকানা রহিত হবে?: যে ব্যক্তি কোনো জমি আবাদ করবে বলে স্থির করলো, পতাকা গেড়ে তাকে চিহ্নিত অথবা প্রাচীর দিয়ে ঘেরাও করলো, তারপর কোনো কাজ দ্বারা তাকে আবাদ বা ব্যবহারযোগ্য করলো না, তিন বছর পর তা থেকে তার মালিকানা রহিত হবে । সালেম ইবনে আবুল্লাহ বলেন: উমর ইবনুল খাত্তাব রা. একদিন মিসরের উপর ভাষণ দিলেন: যে ব্যক্তি পতিত জমি আবাদ করবে, সে জমি তার হবে । তবে জমি আটকে রেখে আবাদ না করলে তিন বছর পর তার মালিকানা থাকবে না। কারণ অনেকেই জমি আটকে রাখতো, কিন্তু আবাদ করতো না৷’ তাউস বলেন: রসূলুল্লাহ্‌ সা. বলেছেন: আদি ভূমি আল্লাহ্‌ ও তাঁর রসূলের, এরপর তোমাদের । যে ব্যক্তি পতিত জমি আবাদ করবে সে জমি তার। যে ব্যক্তি জমি শুধুই আটকে রাখে, তিন বছর পর তার মালিকানা থাকবেনা ৷’ যে ব্যক্তি অন্যের মালিকানাভুক্ত জমি তার অজাস্তে আবাদ করে : উমর ইবনুল খাত্তাব রা.ও উমর ইবনে আব্দুল আযিয রা. এর আমলে যে রেওয়াজ চালু ছিলো তা হলো, যখন কোনো ব্যক্তি কোনো জমিকে মালিকবিহীন মনে করে আবাদ করতো, অত:পর অন্য একজন এসে জমিটি তার মালিকানাভূক্ত প্রমাণ করতো, তখন মালিকানা দাবিদারকে দুটি কাজের যে কোনো একটি করার ইখতিয়ার দেয়া হতো: হয় আবাদকারীকে তার কাজের পারিশ্রমিক দিয়ে তার কাছ থেকে জমি উদ্ধার করবে, নতুবা জমির মূল্য www.pathagar.com

— পৃষ্ঠা ১৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।