কৃষি কাজ ১৫৯ ইবনে আব্বাসও রাফে' ইবনে খাদীজের বক্তব্য খন্ডন করেছেন এবং এই বলে তার ব্যাখ্যা দিয়েছেন যে, রসূল সা. এই নিষেধাজ্ঞাটি শুধু যা মঙ্গলজনক হয় সেটা করতে বলার উদ্দেশ্যেই দিয়েছিলেন। ইবনে আব্বাস রা. বলেন: রসূলুল্লাহ্ সা. যৌথ কৃষি বা বর্গা চাষকে নিষিদ্ধ করেননি। তিনি কেবল পরস্পরের প্রতি সহানুভূতি প্রদর্শন করার আদেশ দিয়ে বলেছেন: “যার ভূমি আছে, সে যেন সেই ভূমি নিজে চাষ করে, অথবা তার ভাইকে চাষ করতে দেয় । সে যদি অস্বীকার করে, তবে সে যেন নিজের জমিকে নিজেই ধরে রাখে ৷' আমর ইবনে দিনার রা. বলেন; আমি ইবনে উমরকে বলতে শুনেছি: ‘আমরা বর্গা চাষে কোনো আপত্তি দেখতামনা, যতোক্ষণ না রাফে ইবনে খাদীজ বলেছেন যে, রসূলুল্পাহ্ সা. এটা করতে নিষেধ করেছেন। পরে রাফের এই বর্ণনা আমি তাউসের কাছে উল্লেখ করলাম ৷ তাউস বললেন: তাদের মধ্যে যিনি সর্বাধিক বিজ্ঞ (অর্থাৎ ইবনে আব্বাস) তিনি বলেছেন: “কাউকে নিজের জমি দেয়া জমির উপর নির্দিষ্ট কর বা খাজনা গ্রহণের চেয়ে ভালো ।' (পীচটি সহীহ্ হাদিস গ্রন্থ) মুদ্রার বিনিময়ে জমি ভাড়া নেয়া: মুদ্রা, খাদ্যশস্য বা অন্য কোনো সম্পদের বিনিময়ে যৌথ কৃষিকাজ বা বর্গা চাষ জায়িয। হানযালা ইবনে কায়েস রা. বলেন: আমি জমি ভাড়া নেয়ার ব্যাপারে রাফে ইবনে খাদীজকে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন: রসূলুল্লাহ সা. এটা নিষেধ করেছেন। (সম্ভবত ফসলের অংশের বিনিময়ে ভাড়া নেয়া বুঝিয়েছেন) আমি বললাম: স্বর্ণ বা রৌপ্যের বিনিময়ে? তিনি বললেন: স্বর্ণ বা রৌপ্যের বিনিময়ে হলে আপত্তি নেই। (তিরমিযি ব্যতীত অবশিষ্ট পাচটি সহীহ হাদিস গ্রন্থ) এটা ইমাম আহমদ এবং মালিক ও শাফেয়ি ময্হারের কারো কারো অভিমত । ইমাম নববী বলেন: এটাই সবচেয়ে অগ্রগণ্য মত। অবৈধ বর্গ' চাষ: আমরা আগেই বলেছি, বৈধ বর্গা চাষ হলো কাউকে এই শর্তে জমি চাষ করতে দেয়া যে, মালিক উৎপন্ন ফসলের এক তৃতীয়াংশ বা এক চতুর্থাংশ পাবে । অর্থাৎ তার প্রাপ্যের পরিমাণ অনির্দিষ্ট থাকবে । কিন্তু যদি তার প্রাপ্যের পরিমাণ নির্ধারিত হয়, যেমন উৎপন্ন ফসলের একটা নির্দিষ্ট পরিমাণ স্থির করা হয়, অথবা ভূমির আয়তনের একটা নির্দিষ্ট পরিমাণ স্থির করা হবে যে, ভূমির এ অংশের ফসল মালিকের প্রাপ্য হবে, আর বাকি অংশ থাকবে চাষী বা উভয়ে তাতে অংশীদার, তাহলে এ ধরনের বর্গা চাষ অবৈধ হবে । এতে অস্পষ্টতা ও ধোকার অবকাশ রয়েছে এবং বিবাদ-বিসংবাদের ঝুঁকি রয়েছে। ইমাম বুখারি বর্ণনা করেন, রাফে ইবনে খাদীজ বলেন: “আমরা মদিনার সবচেয়ে বেশি কৃষি ক্ষেতের অধিকারী ছিলাম । আমরা জমি আমাদের পাশ থেকে ভাড়া দিতাম এবং তা জমির মালিকের জন্য নির্দিষ্ট থাকতো । কখনো এ অংশে ফসল হতো, আর অবশিষ্ট জমি ফাকা যেতো । আবার কখনো এ অংশ ফাঁকা যেতো ও অবশিষ্ট জমিতে ফসল হতো । অবশেষে এ ধরনের বর্গা চাষ করতে আমাদেরকে নিষেধ করা হলো ।" রাফে' ইবনে খাদীজ থেকে আরো বর্ণিত হয়েছে, রসূলুল্লাহ্ সা. বলেন: তোমাদের ক্ষেত কিভাবে চাষ কর? আমরা বললাম: সিকি ফসল এবং কয়েক ওয়াসাক খোরমা ও যবের বিনিময়ে ক্ষেত ভাড়া দেই।' তিনি বললেন: এটা করোনা ।' রাফে ইবনে খাদীজ রা. থেকে ইমাম মুসলিম বর্ণনা করেন: “রসূলুল্লাহ্ সা. এর যুগে খাল ও জলাশয়ের কিনারে যা ফলতো তার বিনিময়ে লোকেরা জমি ভাড়া দিতো । তখন কতক ফসল নষ্ট হতো, কতক অক্ষত থাকতো । অথচ এই ভাড়ার জমি ছাড়া লোকদের হাতে আর কিছু ছিলনা । এজন্য রসূলুল্লাহ্ সা. এ কাজ করতে নিষেধ করলেন। পতিত জমি আবাদ করা: ব্যাখ্যা: পতিত জমি আবাদ করার অর্থ হলো, যে জমি ইতিপূর্বে আবাদ ও ব্যবহার করা হয়নি, তাকে ব্যবহারযোগ্য করা এবং আবাসন বা চাষের কাজে লাগানোর উপযুক্ত করা । এ কাজে উদ্বুক্ষকরণ: ইসলাম চায়, মানুষ আবাদযোগ্য জমি সম্প্রসারিত করুক, পৃথিবীতে ছড়িয়ে পড়ুক এবং অনাবাদী জমি আবাদ করুক । এতে তাদের সম্পদ বাড়বে ও স্বচ্ছলতা বৃদ্ধি পাবে । আর www.pathagar.com
— পৃষ্ঠা ১৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।