ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

সাইত্রিশতম অধ্যায় কষি কাজ কৃষির ফযিলত: ইমাম কুরতুবি বলেন: কৃষি কাজ একটা ফরযে কেফায়া। সুতরাং সরকারের কর্তব্য জনগণকে এ কাজে নিয়োজিত হতে বাধ্য ও উদ্বুদ্ধ করা । গাছের চারা রোপণও কৃষি কাজের আওতাভুক্ত। ১. বুখারি ও মুসলিম আনাস রা. থেকে বর্ণনা করেছেন, রসূলুল্লাহ্‌ সা. বলেছেন: “কোনো মুসলমান যদি গাছের চারা রোপণ করে কিংবা ফসল ফলায়, তবে তা থেকে মানুষ, জীবজন্তু বা পাখি কিছু খেয়ে ফেললে তা তার জন্য সদকায় পরিণত হবে ।” ২. ইমাম তিরমিযি আয়েশা রা. থেকে বর্ণনা করেছেন, রসূলুল্লাহ সা. বলেছেন: ‘তোমরা ক্ষেতের ফসল থেকে জীবিকা অন্বেষণ করো ।" | যৌথ কৃষি বা বর্গাচাষ: যৌথ কৃষি বলতে বুঝায়, কৃষককে এই শর্তে ভূমি অর্পণ করা যে, যে ফসল উৎপন্ন হবে তার একটা অংশ যেমন: অর্ধেক, এক তৃতীয়াংশ, বা তার বেশি বা কম, উভয়ের সন্মতিক্ৰমে যাস্থির হয় তা সে পাবে। যৌথ কৃষির বৈধতা: যৌথ কৃষিকাজ ভূমি মালিক ও কৃষকের মধ্যে পারস্পরিক সহযোগিতার একটি প্রক্রিয়া । কৃষক কৃষি কাজে দক্ষ হতে পারে । কিন্তু তার ভূমি নেই। অপরদিকে ভূমিমালিক কৃষি কাজে অসমর্থ হতে পারে। এজন্য উভয় পক্ষের প্রতি সহানুভূতি প্রদর্শনে ইসলাম এ ব্যবস্থা অনুমোদন করেছে। যৌথ কৃষি কাজ রসূলুল্লাহ্‌ সা. ও তীর সাহাবীগণ করেছেন। বুখারি ও মুসলিম ইবনে আব্বাস রা. থেকে বর্ণনা করেন: রসূলুল্লাহ্‌ সা. খয়বরবাসীর সাথে সেখানে যা কিছু ফল বা ফসল উৎপন্ন হবে তার একাংশের বিনিময়ে কৃষির বন্দোবস্ত করেছিলেন । ইমাম মুহাম্মদ বাকের বলেন: মদিনায় এমন কোনো মুহাজির পরিবার নেই, যারা এক তৃতীয়াংশ ও এক চতুর্থাংশ ফসলের বিনিময়ে চাষবাস করেনা । আলি রা. সাদ ইবনে মালেক, আব্দুল্লাহ ইবনে মাসউদ, উমার ইবনে আব্দুল আযীয, কাসেম, উরওয়া এবং আবু বকর, উমর, আলি ও ইবনে সিরীনের বংশধরেরা যৌথ কৃষি কাজ করেছেন। (বুখারি) আল-মুগনীতে বলা হয়েছে: “এটা একটা প্রসিদ্ধ ব্যাপার। রসূলুল্লাহ সা. মৃত্যুর পূর্ব পর্যন্ত এ কাজ করেছেন, তারপর তার খুলাফায়ে রাশেদীন মৃত্যু পর্যন্ত এ কাজ করেছেন, অত:পর তাদের বংশধররাও করেছেন।' মদিনায় আহলে বাইতের এমন কেউ ছিলনা, যিনি এ কাজ করেননি । রসূলুল্লাহ্‌ সা. এর পরে তার স্ত্রীগণও এ কাজ করেছেন। এ ধরনের কাজ রহিত হওয়াও বৈধ নয়। কেননা শরিয়তের কোনো বিধি একমাত্র রসূলুল্লাহ্‌ সা. এর জীবদ্দশায়ই রহিত হতে পারে । যে কাজ রসূলুল্লাহ সা. আমৃত্যু করেছেন, তারপর তার খলিফারাও করেছেন এবং যার পক্ষে সাহাবীগণ একমত ছিলেন এবং তাদের কেউ এর বিরোধিতা করেননি, তা রহিত করা কিভাবে বৈধ হতে পারে? যদি রসূলুল্লাহ্‌ সা. এর জীবদ্দশায় রহিত হয়ে থাকে, তাহলে রহিত হওয়ার পর তিনি এ কাজ কিভাবে করলেন? আর কিভাবেই এই রহিত হওয়াটা এতোই গোপন থেকে গেল যে, তার খলিফারাও তা জানতে পারলো না? অথচ খয়বরের ঘটনা ও সেখানে তাদের কাজ সর্বজন বিদিত। রহিত হওয়ার তথ্য বর্ণনাকারী কোথায় ছিলেন যে, তার উল্লেখ করলেন এবং তাদেরকে ব্যাপারটা জানালেন না? যৌথ কৃষি নিষিদ্ধ হওয়া সংক্রান্ত হাদিসের জবাব : রাফে ইবনে খাদীজ যে বর্ণনা করেছেন যে, রসূলুল্লাহ সা. যৌথ কৃষি নিষিদ্ধ করেছেন, যায়েদ ইবনে সাবিত তার জবাব দিয়েছেন এই বলে যে, এ নিষেধাজ্ঞা কেবল বিবাদ মীমাংসার উদ্দেশ্যে দেয়া হয়েছিল৷ তিনি বলেছেন: “আল্লাহ্‌ রাফে ইবনে খাদীজকে ক্ষমা করুন । আল্লাহর কসম, আমি এ হাদিস সম্পর্কে তার চেয়ে বেশি জানি। দুজন আনসারী মারামারি করে রসূল সা. এর কাছে এসেছিল । তিনি বললেন: তোমাদের অবস্থা যখন এই, তখন তোমরা ক্ষেত বর্গা দেবে না।' রাফে শুধু শেষের কথাটা “ক্ষেত বর্গা দেবে না" শুনতে পেয়েছেন। (আবু দাউদ, নাসায়ি) www.pathagar.com

— পৃষ্ঠা ১৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।