রাহন বা বন্ধক ১৫৭ ইমাম শাফেয়ি বলেছেন: এর কোনোটাই বন্ধকী সম্পত্তির অন্তর্ভুক্ত হবে না। ইমাম মালেক বলেছেন: সন্তান ও খেজুর গাছের চারা ব্যতীত আর কিছুই বন্ধকী সম্পত্তির অন্তর্ভুক্ত হবে না। শাসকের অনুমতি নিয়ে যদি বন্ধক গ্রহীতা বন্ধকদাতার অনুপস্থিতিতে বা তার অস্বীকৃতির কারণে বন্ধকী সম্পত্তির খরচ বহন করে তবে তা বন্ধকদাতার নিকট খরচ বহনকারীর খণ হিসাবে পাওনা থাকবে । বন্ধকী সম্পত্তি আমানত: বন্ধকী সম্পত্তি বন্ধক গ্রহীতার নিকট আমানত ৷ বাড়াবাড়ি না করলে তার জন্যে তাকে কোনো ক্ষতিপূরণ দিতে হবে না। এটা ইমাম আহমদ ও শাফেয়ির অভিমত । খণ পরিশোধ না করা পর্যন্ত বন্ধক বহাল থাকবে: ইবনুল মুনযির বলেছেন: আমি যতো জন আলেমের অভিমত সংরক্ষণ করেছি তারা সবাই একমত যে, যে ব্যক্তি কোনো বিনিময়ে কোনো জিনিস বন্ধক রাখে অত:পর প্রদত্ত বিনিময়ের একাংশ দিয়ে বন্ধককৃত জিনিসের একাংশ মুক্ত করতে চায়, তার জন্য এটা বৈধ নয়। তাকে পূর্ণ প্রাপ্য পরিশোধ না করা অথবা দায়মুক্ত না করা পর্যন্ত সে বন্ধককৃত জিনিস ফেরত নিতে পারবে না। বন্ধক হাতছাড়া হওয়া: আরবদের মধ্যে রেওয়াজ ছিলো, বন্ধকদাতা যখন তার কাছে প্রাপ্য খণ পরিশোধ করতে অক্ষম হতো, তখন তা তার মালিকানা থেকে বেরিয়ে যেত এবং বন্ধক গ্রহীতা তার মালিক হয়ে যেত। ইসলাম এটা নিষিদ্ধ করেছে ও এই রেওয়াজ বাতিল করেছে। মেয়াদ শেষ হওয়া মাত্রই বন্ধকদাতার উপর খণ পরিশোধ করা বাধ্যতামূলক । কিন্তু সে যদি খাণ পরিশোধ না করে এবং বন্ধকী সম্পত্তি বিক্রয় করার অনুমতিও না দেয় তবে শাসক খণ পরিশোধ করতে অথবা বন্ধকী সম্পত্তি বিক্রয় করতে তাকে বাধ্য করবে। বিক্রয় করলে ও তার মূল্যের কিছু অংশ উদ্বৃত্ত থাকলে তা বন্ধকী সম্পত্তির মালিকের ৷ আর যদি কিছু কম পড়ে তবে তা বন্ধকদাতার নিকট পাওনা থাকবে । মুয়াবিয়া ইবনে আব্দুল্লাহ্ ইবনে জাফর বর্ণনা করেন: এক ব্যক্তি মদিনায় একটা বাড়ি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত বন্ধক রাখলো । মেয়াদ শেষ হওয়া মাত্রই বন্ধকগ্হীতা বললো: এটা আমার বাড়ি । রসূলুল্লাহ্ সা. বললেন: বন্ধকী সম্পত্তি বন্ধকদাতার হাতছাড়া হতে পারে না। সে তার উপকারিতা লাভ করবে ও দায় বহন করবে। (শাফেয়ি, আহরাম ও দারু কুতনি কর্তৃক বর্ণিত) মেয়াদ ফুরালে বন্ধক বিক্রয়ের শর্ত আরোপ: মেয়াদ ফুরালে বন্ধক বিক্রয় করা হবে এরূপ শর্ত আরোপ করা হলে তা জায়েয। সে ক্ষেত্রে বন্ধক গ্রহীতার বন্ধকী সম্পত্তি বিক্রয়ের অধিকার থাকবে । তবে ইমাম শাফেয়ি এর বিরোধী । তার মতে এ ধরনের শর্ত বাতিল। ৰন্ধক বাতিল হয় কখন হয়ে যাবে। কিট www.pathagar.com
— পৃষ্ঠা ১৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।