ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

১৫৬ ফিক্হুস্‌ সুন্নাহ ইমাম শাফেয়ি বলেছেন: আল্লাহ তায়ালা বন্ধকের বিধান দিয়েছেনই হস্তগত করার শর্ত সহকারে । তাই হস্তগত না হলে বন্ধকও বৈধ হবে না। মালেকি আলেমগণ বলেন: চুক্তির বলেই বন্ধক বাধ্যতামূলকভাবে কার্যকর হয়ে যাবে । তবে বন্ধকদাতাকে বাধ্য করা হবে বন্ধকী দ্রব্য হস্তান্তর করতে, যাতে বন্ধক গ্রহীতা তা দখলে নিতে পারে। যখন বন্ধক গ্রহীতা তা হস্তগত করবে, তার পরও বন্ধকদাতা তা দ্বারা উপকৃত হতে পারবে । কিন্তু ইমাম শাফেয়ি এ মতের বিরোধী ৷ তার মতে, যতোক্ষণ বন্ধকগ্রহীতা ক্ষতিগ্রস্ত না হয় ততক্ষণই বন্ধকদাতা তা দ্বারা উপকৃত হতে পারবে । বন্ধকী সম্পত্তি দ্বারা বন্ধক গ্রহীতার লাভবান হওয়া: বন্ধকের চুক্তিটি মূলত খাণ পরিশোধের নিশ্চয়তা ও বিশ্বস্ততা অর্জনের উদ্দেশ্যে সম্পাদিত হয়ে থাকে । এ দ্বারা লাভজনক হওয়া বাঞ্ছিত নয়। তাই বন্ধকগ্রহীতার জন্যে বন্ধকী সম্পত্তি দ্বারা লাভবান হওয়া বৈধ নয়। এমনকি বন্ধকদাতা অনুমতি দিলেও নয়। কেননা এতে করে বন্ধক একটি লাভবান খণে পরিণত হবে । অথচ প্রত্যেক লাভজনক খণই সুদ। অবশ্য এ কথা কেবল তখনই প্রযোজ্য, যখন বন্ধকী সম্পত্তি আরোহণযোগ্য বা দোহনযোগ্য জন্তু হবে না। সে ধরনের কোনো জন্তু হলে বন্ধকগ্রহীতা তার লালনপালনের খরচ বহন করার বিনিময়ে তা দ্বারা উপকৃত ও লাভবান হতে পারবে ।, যেমন ঘোড়া, খচ্চর বা উট ইত্যাকার জন্তু হলে তার লালন পালনের ব্যয় বহনের বিনিময়ে তাতে আরোহণ এবং গরু ছাগল ইত্যাকার জন্তু হলে তার লালনপালনের ব্যয় বহনের বিনিময়ে তার দুধ দোহন ও ব্যবহার করতে পারবে । (এটা ইমাম আহমদ ও ইসহাকের অভিমত । কিন্তু অধিকাংশ আলেমের মতে, বন্ধকগ্রহীতা কোনোভাবেই উপকৃত হতে পারবে না । তবে হাদিসের প্রমাণ তাদের বিপক্ষে ৷) উপকৃত হওয়ার বৈধতার স্বপক্ষে প্রমাণাদি নিমে উল্লেখ করা হলো: ক. আবু ছ্রায়রা রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন: “দুধেল জন্তু যখন বন্ধক থাকে তখন তার দুধ বন্ধক গ্রহীতার ব্যয়ে দোয়ানো যাবে আর জন্তু বন্ধক থাকা অবস্থায় গ্রহীতার ব্যয়ে তার পিঠে আরোহণ করা যাবে। যে আরোহণ করে ও দোহন করে, জন্তুর লালনপালনের ব্যয় তাকেই বহন করতে হবে ।" ইমাম আবু দাউদ বলেছেন: হাদিসটি আমাদের জানামতে সহীহ ৷ অন্যেরাও এ হাদিসটি বর্ণনা করেছেন। তাদের মধ্যে বুখারি, তিরমিযি ও ইবনে মাজা অন্যতম। খ. আবু হুরায়রা রা. থেকে আরো বর্ণিত আছে, রসূলুল্লাহ্‌ সা. বলেন: জন্তু যদি বন্ধককৃত হয়, তবে নিজ খরচে বন্ধকগ্রহীতা তার উপর আরোহণ করতে পারবে এবং দুধেল জন্তু যদি বন্ধককৃত হয়, তবে নিজ খরচে বন্ধকগ্রহীতা তার দুধ পান করতে পারবে । আরোহণকারী ও দুধ পানকারীকে খরচ বহন করতে হবে । (মুসলিম ও নাসায়ি ব্যতীত সকল সহীহ হাদিস গ্রন্থ কর্তৃক বর্ণিত) ইমাম আহমদের বর্ণনার ভাষা এ রকম: জন্তু যদি বন্ধকী হয় তবে বন্ধক গ্রহীতার উপর তাকে ঘাস খাওয়ানো বাধ্যতামূলক । দুধেল জন্তুর দুধ পান করা যাবে। পানকারীকে জন্তুর খরচ বহন করতে হবে।' গ. আবু হুরায়রা রা. থেকে আরো বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন: ‘বন্ধকী জন্তুর দুধ দোহন ও পিঠে আরোহণ বৈধ ।' বন্ধকী সম্পত্তির ব্যয়ভার ও উপকারিতা: বন্ধকী সম্পত্তির ব্যয়ভার তার রক্ষণাবেক্ষণের পারিশ্রমিক ও তা ফেরত দেয়ার খরচ তার মালিক বহন করবে । আর বন্ধকী সম্পত্তির উপকারিতা বন্ধকদাতা ভোগ করবে । এর প্রবৃদ্ধি বন্ধকী সম্পত্তির অন্তর্ভূক্ত এবং তাও মূল বন্ধকী সম্পত্তির সাথে যুক্ত হবে। সস্তান, পশম, দুধ ও ফসল বন্ধকী সম্পত্তির অন্তর্ভুক্ত হবে। কেননা রসূলুল্লাহ সা. বলেছেন: “বন্ধকী সম্পত্তির সকল উপকারিতা বন্ধকদাতার প্রাপ্য এবং তার সকল দায়ও তার উপর আরোপিত। www.pathagar.com

— পৃষ্ঠা ১৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।