ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

রাহ্‌ন বা বন্ধক ১৫৫ ছত্রিশতম অধ্যায় রাহ্ন বা বন্ধক সংজ্ঞা: শরিয়তের পরিভাষায় রাহ্‌ন বা বন্ধক হচ্ছে শরিয়তের দৃষ্টিতে অর্থনৈতিক মূল্য সম্বলিত কোনো দ্রব্যকে কোনো খণের প্রমাণে পরিণত করা, যাতে এ খণ বা তার অংশ বিশেষ এঁ দ্রব্য থেকে আদায় বা উদ্ধার করা সম্ভব হয়। যখন অপর কোনো ব্যক্তির নিকট থেকে খণ গ্রহণ করে এবং সে খণের পরিবর্তে ঝণদাতার হাতে কোনো জমি বা জন্তু আটক তথা বন্ধক রাখে যা খণ পরিশোধ করা পর্যন্ত আটক অবস্থায় থাকবে, তখন শরিয়তের দৃষ্টিতে এ আটক বস্তুটি রাহ্‌ন বা বন্ধক গণ্য হবে। (এভাবে ঝণ পরিশোধ নিশ্চিত হয় । নচেৎ বন্ধক দেয়া বস্তুটি পুরো বা আংশিক খণের অনুপাতে নষ্ট হবে।) বন্ধক দেয়া বস্তুটির মালিক খণ গ্রহীতাকে বন্ধকদাতা এবং যে খণদাতা বন্তুটির খণের পরিবর্তে নিজের হাতে আটক রাখে তাকে বন্ধক গ্রহীতা বলা হয়। আর যে বন্তুটিকে বন্ধক রাখা হয় তাকে রাহ্‌ন বা বন্ধক বলা হয়। রাহ্‌নের বৈধতা: কুরআন সুন্নাহ ও ইজমা দ্বারা রাহন বা বন্ধক বৈধ প্রমাণিত । কুরআনে আল্লাহ্‌ বলেন: ত্র 591 50 Can Lies ০21 ub ৮ Lyte ০১০10041505 lo ১8০ 45 ES এ15 ০ 22) 4) 555 9 | ‘যদি তোমরা সফরে থাকে এবং কোনো লেখক না পাও, তবে বন্ধক রাখা বৈধ। তোমাদের একে অপরকে বিশ্বাস করলে, যাকে বিশ্বাস করা হয়, সে যেন আমানত প্রত্যর্পণ করে এবং তার প্রতিপালক আল্লাহকে ভয় করে।' (আল বাকারা: আয়াত ২৮৩) সুন্নাহ থেকে এর বৈধতা প্রমাণিত এভাবে যে, রসূলুল্লাহ সা. জনৈক ইহুদির নিকট তার বর্ম বন্ধক রেখেছিলেন । তিনি তার কাছে কিছু যব ধার চাইলে সে বলেছিল মুহাম্মদ আমার পণ্য আত্মসাৎ করতে চায়।' তখন তিনি বললেন: সে মিথ্যা বলছে। আমি পৃথিবীতেও বিশ্বস্ত আকাশেও বিশ্বস্ত । সে যদি আমাকে বিশ্বাস করতো তবে আমি অবশ্যই ধার পরিশোধ করতাম । তোমরা আমার বর্মটি তার কাছে রেখে এসো ।' বুখারি প্রমুখ আয়েশা রা থেকে বর্ণনা করেন: রসূলুল্লাহ্‌ সা. জনৈক ইহুদির নিকট থেকে কিছু খাদ্য দ্রব্য ক্রয় করেন এবং তার নিকট তার বর্ম বন্ধক রাখেন। আলেমগণ বন্ধকের বৈধতার ব্যাপারে একমত । এর বৈধতায় কেউ দ্বিমত পোষণ করেনি । অবশ্য সফর অবস্থা ব্যতীত এটা বৈধ কিনা তা নিয়ে কেউ দ্বিমত প্রকাশ করেছেন। কিন্তু অধিকাংশ আলেমের মতে, কেউ সফরে থাকুক বা নিজ বাসস্থলে থাকুক, উভয় অবস্থায় বন্ধক রাখা বৈধ । কেননা রসূলুল্লাহ সা. মদিনায় অবস্থান কালেই এটা করেছেন । আয়াতে এটিকে সফরের অবস্থার সাথে যুক্ত করার কারণ এই যে, বেশির ভাগ ক্ষেত্রে এটা সফরেই হয়ে থাকে । মুজাহিদ যাহহাক ও যাহেরি মযহাবের আলেমগণ বলেন: শুধু সফরে অবস্থান কালেই বন্ধক বৈধ । কেননা আয়াতে একথাই বলা হয়েছে। তবে হাদিসটি তাদের মোক্ষম জবাব । বন্ধক বিশুদ্ধতার শর্তাবলী: ১. সুস্থ মত্তি হওয়া, ২. প্রাপ্ত বয়ফ হওয়া, ৩. চুক্তির সময়ে বন্ধকী দ্রব্যটির উপস্থিতি, চাই তা শরিকী হোক না কেন। ৪. বন্ধক গ্রহীতা বা তার প্রতিনিধি কর্তৃক বন্ধকী দ্রব্যটি দখলে নেয়া । www.pathagar.com

— পৃষ্ঠা ১৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।