১৫৪ ফিক্হস্ সুন্নাহ ‘ঝণ সম্পর্কে, মহান আল্লাহর শপথ, যার হাতে আমার প্রাণ, কোনো ব্যক্তি যদি আল্লাহ্র পথে নিহত হয় ও পুনরায় জীবিত হয় । অত:পর পুনরায় আল্লাহ্র পথে নিহত হয় ও পুনরায় জীবিত হয়, অত:পর পুনরায় আল্লাহ্র পথে নিহত হয়, তবুও খণ পরিশোধ না করা পর্যন্ত বেহেশতে প্রবেশ করতে পারবে না ।' ৩. জাবির ইবনে আব্দুল্লাহ্ রা. থেকে বর্ণিত: রসূলুল্লাহ সা. এমন কোনো ব্যক্তির জানাযা পড়তেন না, যে খণগ্রস্ত অবস্থায় মারা গেছে। একদিন তার নিকট একটি মৃতদেহ এলো । তিনি বললেন: তার কি কোনো খণ আছে? লোকেরা বললো: হা, তিনি বললেন: তোমরা তোমাদের বন্ধুর জানাযা পড় ।' আবু কাতাদা আনসারী বললেন: ‘ওর খণ পরিশোধের দায়িত্ব আমি নিলাম।' তখন রসূলুল্লাহ সা. তার জানাযা পড়ালেন। পরে যখন আল্লাহ্ তাঁর রসূল সা. কে বিজয় দান করলেন, তখন তিনি বললেন: আমি যে কোনো মুমিনের জন্য তার নিজের চেয়ে উত্তম অভিভাবক । যে ব্যক্তি ধণগ্রস্ত অবস্থায় মারা যাবে, তার খণের দায় আমার আর যে ব্যক্তি কোনো সম্পদ রেখে মারা যাবে, তার খণের দায় তার উত্তরাধিকারীদের ।" (বুখারি, মুসলিম, তিরমিযি, নাসায়ি, ইবনে মাজা, আবু হুরায়রা রা, সূত্রে) ৪. আবু হুরায়রা রা. থেকে বুখারি বর্ণনা করেন, রসূলুল্লাহ সা. বলেছেন: “যে ব্যক্তি লোকদের কাছ থেকে কোনো সম্পদ নিয়েছে, এবং তা পরিশোধ করতে ইচ্ছুক ছিলো, তার খণ আল্লাহ্ পরিশোধ করে দেবেন। আর যে ব্যক্তি তা নষ্ট করার জন্যে নিয়েছে, আল্লাহ্ তা নষ্ট করবেন ।' ধনীর গড়িমসি যুলুম: আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন: পাওনা পরিশোধে ধনীর গড়িমসি ও টালবাহানা যুলুমের শামিল । আর যখন তোমার কারো পাওনা কোনো ধনী ব্যক্তির নিকট সোপর্দ করা হয়, তখন তা তার মেনে নেয়া উচিত।' (আবু দাউদ) দরিদ্র খাতককে সময় বাড়িয়ে দেয়া মুস্তাহাব: আল্লাহ্ তায়ালা বলেছেন: ০১25৪৫০৫598 US LL BIG ৮০৮ “যদি খাতক অভাবপ্রস্ত হয় তবে স্বচ্ছলতা পর্যন্ত তাকে অবকাশ দেয়া বিধেয়। আর যদি তোমরা ছেড়ে দাও তবে সেটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে । (আল বাকারা, ২৮০) ১. আবু কাতাদা রা. থেকে বর্ণিত; তিনি তার জনৈক খাতককে খুঁজছিলেন। কিন্তু সে গা ঢাকা দিলো। অত:পর তাকে পেলেন। তখন খাতক বললো: আমি অভাবগ্রস্ত । তিনি বললেন: আল্লাহ্র কসম করে বলতে পার? সে বললো: আল্লাহর কসম! কাতাদা বললেন: আমি রসূলুল্লাহ্ সা. কে বলতে শুনেছি: কেয়ামতের দিনের দু:খকষ্ট থেকে আল্লাহ মুক্তি দিলে যে ব্যক্তি আনন্দিত হয়, তার উচিত অভাবধস্ত খাতককে অবকাশ দেয়া অথবা খণ থেকে অব্যাহতি দেয়া। ২. কাব ইবনে উমর রা. বলেন, আমি রসূলুল্লাহ সা. কে বলতে শুনেছি: যে ব্যক্তি কোন অভাবধ্রস্ত খাতককে অবকাশ দেবে বা খণ থেকে অব্যাহতি দেবে, আল্লাহ তাকে নিজের ছায়ায় স্থান দেবেন।' মেয়াদ সমাপ্তির পূর্বে খপের একাংশ থেকে অব্যাহতি দান; অধিকাংশ ফকিহের মতে, উভয় পক্ষের সম্ঘতিক্রমে স্থিরকৃত মেয়াদ শেষ হওয়ার আগে তৃরিত খণ আদায়ের নিমিত্ত ধণের একাংশ থেকে খাতককে অব্যাহতি দেয়া অবৈধ । কেউ যদি কাউকে একটা নির্দিষ্ট সময়ের জন্য ঝণ দেয় তারপর খাতককে বলে: তোমাকে খণের একাংশ থেকে অব্যাহতি দেবো এই শর্তে যে, তুমি বাকি অংশ মেয়াদ শেষ হওয়ার আগে পরিশোধ করে দেবে, তবে এটা হারাম হবে। কিন্তু ইবনে আব্বাস ও যুফার র. এর মতে এটা জায়েয । কারণ ইবনে আব্বাস রা. বর্ণনা করেন: রসূলুল্লাহ সা. যখন বনুনযীর (ইহুদি গোত্র) কে মদিনা থেকে বহিষ্কারের আদেশ দেন, তখন তাদের একটা প্রতিনিধি দল এসে বললো: হে আল্লাহ্র নবী, আপনি তো আমাদেরকে বহিষ্কারের আদেশ দিয়েছেন। অথচ এখনো জনগণের নিকট আমাদের অনেক খণ পাওনা রয়েছে যা তারা পরিশোধ করেনি । রসূলুল্লাহ সা. বললেন: “খণের কিছুটা ছেড়ে দাও এবং বাকিটা আদায়ে তাড়া দাও ৷' www.pathagar.com
— পৃষ্ঠা ১৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।