ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

কর্জ বা খণ ১৫৩ কী কী জিনিসে খণ জায়েয: কাপড় ও জীবজস্তুতে ঝণ জায়েয । কেননা প্রমাণ রয়েছে যে, রসূলুল্লাহ সা. দুবছর বয়সী একটি উট খণ হিসাবে নিয়েছিলেন। অনুরূপ, যে সব জিনিস মাপে বা ওজনে লেনদেন করা হয় এবং যাবতীয় বাণিজ্যিক পণ্যে ঝণ লেনদেন করা যায়। রুটি ও আটার খামিরেও খণ লেনদেন করা যায়। আয়েশা রা. বলেছেন: ‘আমি বললাম: হে আল্লাহ্‌র রসূল, প্রতিবেশীরা রুটি ও খামির খাণ দেয় এবং কখনো কম, কখনো বেশি ফেরত দেয়। তিনি বললেন: কোনো অসুবিধা নেই । এগুলো তো মানুষের সুযোগ-সুবিধার বিষয় । এতে কোনো লাভ আশা করা হয় না। মুয়ায রা. কে জিজ্ঞাসা করা হলো: কুটি ও আটা ধার নেয়া দেয়া কেমন? তিনি বললেন: সুবহানাল্লাহ, এটা তো মহৎ চরিত্রের বৈশিষ্ট্য । তুমি বেশি দাও কম নাও, অথবা বেশি নাও ও কম দাও। তবে যে সুস্পষ্টভাবে পরিশোধ করে সেই সর্বোত্তম মানুষ । এ কথা স্বয়ং রসূলুল্লাহ্‌ সা. কে বলতে শুনেছি।' যে খণে মুনাফা আসে তা সুদ: যে কোনো খণ চুক্তির উদ্দেশ্য হলো মানুষের উপকার করা ও তাদের জীবন যাপনের উপকরণ লাভকে সহজতর করতে সাহায্য করা । ধণ উপার্জনের মাধ্যম নয় এবং জনগণের শোষণেরও হাতিয়ার নয়। তাই খণগ্রহীতার জন্য খণদাতার নিকট থেকে গৃহীত মূল খাণ বা তার সমপরিমাণের চেয়ে বেশি ফেরত দেয়া বৈধ নয়। কেননা ফিকৃহের মূলনীতি হলো, যে খণ দ্বারা মুনাফা অর্জিত হয়, সেটাই সুদ । তবে এটা সুদ ও অবৈধ হওয়ার একটা শর্ত রয়েছে। সেটি হলো খণের এই মুনাফা বা লাভ শর্ত হিসাবে আরোপিত হওয়া চাই অথবা প্রথাগতভাবে চালু থাকা চাই। এর কোনোটিই যদি না হয়, অর্থাৎ শর্তও আরোপিত হয়নি কিংবা প্রথাগত ভাবেও চালু নেই, তাহলে খণ গ্রহীতা খণ পরিশোধের সময় গ্রহীত খণের চেয়ে উত্তম মানের জিনিস দিতে, পরিমাণে তার চেয়ে কিছু বেশি দিতে কিংবা পূর্বাহ্ন তার নিকট বাড়ি বিক্রয়ের শর্ত আরোপিত হয়ে থাকলে তার নিকট বাড়ি বিক্রয় করতে পারে । খণদাতা এটা গ্রহণ করলে মাকরূহ হবে না। কেননা আহমদ, মুসলিম, আবুদাউদ, তিরমিযি, নাসায়ি ও ইবনে মাজা আবু রাফে থেকে বর্ণনা করেন: 'রসূলুল্লাহ্‌ সা. এক ব্যক্তির নিকট থেকে দুবছর বয়সী একটা উট ধার নেন। এরপর তাঁর কাছে যাকাতের উট এলো । তখন তিনি আমাকে আদেশ দিলেন যাকাতের উটের বহর থেকে দু'বছর বয়সী একটা উট দিয়ে তার খণ পরিশোধ করতে । আমি বললাম: ছয় বছর পেরিয়ে সাত বছরে পা দিয়েছে এমন সুন্দর উট ছাড়া এ বহরে আর কোনো উট নেই। রসূলুল্লাহ সা. বললেন: “ওটাই ওকে দিয়ে দাও। কারণ যে উত্তমভাবে খণ পরিশোধ করে সে-ই উত্তম মানুষ ।' জাবির ইবনে আব্দুল্লাহ বলেন: রসূলুল্পাহ্‌ সা. এর কাছে আমার কিছু প্রাপ্য ছিলো । তিনি আমার সেই প্রাপ্য পরিশোধ করলেন এবং কিছু বেশিও দিলেন (আহমদ, বুখারি, মুসলিম) মৃত্যুর পূর্বে খণ পরিশোধ করার জন্যে তাড়া দেয়া: ১. ইমাম আহমদ বর্ণনা করেন: এক ব্যক্তি তার ভাই সম্পর্কে জিজ্ঞাসা করলো । সে খণগ্রস্ত অবস্থায় মারা যায়। রসূলুল্লাহ্‌ সা. বললেন: সে তার খণের দায়ে আটক রয়েছে। তার পক্ষ থেকে খণ পরিশোধ করে দাও।' সে বললো: হে রসূনুল্লাহ্‌, তার সব খণ আমি পরিশোধ করেছি । কেবল দুই দিনার বাকি । জনৈকা মহিলা এই দুই দিনারের দাবিদার । কিন্তু তার কোনো সাক্ষী নেই। তিনি বললেন: মহিলাটি যা দাবি করছে তা তাকে দিয়ে দাও। কারণ তার দাবি সঠিক ৷' ২. বর্ণিত আছে, এক ব্যক্তি বললো: হে রসূলুল্লাহ, আমি যদি আমার জান ও মাল দ্বারা জিহাদ করি, অত:পর এমন অবস্থায় নিহত হই যে, আমি ধৈর্যশীল ছিলাম, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জিহাদরত ছিলাম এবং পিছু না হটে কেবল সামনের দিকেই অগ্রসর হচ্ছিলাম, তাহলে কি আমি বেহেশতে যেতে পারবো? তিনি বললেন: হা । লোকটি তার কথাটা আবারো দু'বার বা তিনবার পুনরাবৃত্তি করলো । রসূলুল্লাহ সা. বললেন: কিন্তু তুমি যদি খণগ্রস্ত অবস্থায় মারা যাও এবং পরিশোধ করার ব্যবস্থাও তোমার নেই, তাহলে পারবে না। এরপর তিনি একটি বিষয়ে আল্লাহর পক্ষ থেকে অত্যন্ত কঠোর সতর্কবাণী নাযিল হয়েছে বলে জানালেন। লোকেরা জিজ্ঞাসা করলো: কোন্‌ বিষয়ে? তিনি বললেন: ' www.pathagar.com

— পৃষ্ঠা ১৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।