ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

১৫২ ফিক্হস্‌ সুন্নাহ পয়ত্রিশতম অধ্যায় কর্জ বাণ সংজ্ঞা: কর্জ বা খণ হলো সে সম্পদ, যা খণদাতা খণগ্রহীতাকে দেয় এ শর্তে যে, সে যখন সমর্থ হবে সমপরিমাণ সম্পদ ফেরত দেবে। শরিয়তে এর বৈধতা: এটা একটা ইবাদত, যা দ্বারা আল্লাহ্র নৈকট্য লাভ করা যায় ।এর মাধ্যমে মানুষের প্রতি দয়া ও মহানুভবতার আচরণ করা হয়, তাদের অভাব মোচন ও সমস্যার সমাধান করা হয়। ইসলাম খণদাতার খণদানকে মুস্তাহাব ও খণগ্রহীতার জন্য খণ গ্রহণকে বৈধ করেছে এবং এটা তার দৃষ্টিতে ঘৃণীত ভিক্ষাবৃত্তির অন্তর্ভূক্ত নয়। কেননা সে এটা গ্রহণ করে তার প্রয়োজন পুরণ করে উপকৃত হওয়ার জন্য এবং যথাসময়ে সমপরিমাণ ফেরত দেয়ার জন্য । ১. আবু হুরায়রা রা. বর্ণনা করেন, রসূলুল্লাহ সা. বলেছেন: যে ব্যক্তি কোনো মুসলমানের পার্থিব জীবনের কোনো সংকট মোচন করে, আল্লাহ্‌ তার কেয়ামতের দিনের সংকট মোচন করবেন। আর যে ব্যক্তি কোনো অভাবগ্রস্তের অভাব দূর করে আল্লাহ তার দুনিয়া ও আখেরাতের অভাব দূর করবেন। বান্দা যতোক্ষণ তার ভাইয়ের (মুসলমান ভাইয়ের) সাহায্যে নিয়োজিত থাকে ততোক্ষণ আল্লাহ তার সাহায্যে নিয়োজিত থাকেন ।' (মুসলিম, আবুদাউদ, তিরমিযি) ২. ইবনে মাস্উদ রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন: ‘কোনো মুসলমান যদি অপর মুসলমানকে দু'বার খাণ দেয়, তবে তা একবার সদকা করার সমান ।" (ইবনে মাজা, ইবনে হাব্বান) ৩. আনাস রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন: 'মেরাজের রাতে আমি বেহেশতের দরজার উপর লেখা দেখেছি: সদকার প্রতিদান দশগুণ, আর খণ দানের প্রতিদান আঠারো গুণ । আমি বললাম: হে জিবরীল, ব্যাপার কি, খণ দান সদকার চেয়ে ভালো? তিনি বললেন: কেননা সাহায্যপ্রার্থী যখন সাহায্য চায় তখন তার কাছে কিছু থাকে। কিন্তু ঝণপ্রার্থী একান্ত প্রয়োজন ব্যতীত খণ চায় না।' খের চুক্তি: খণের চুক্তি গ্রহীতাকে মালিক বানিয়ে দেয়ার চুক্তি। সুতরাং এমন ব্যক্তির পক্ষ থেকেই খণের চুক্তি করা জায়িয, যার তা দেয়ার আইনগত ক্ষমতা ও যোগ্যতা আছে এবং বিক্রয় ও দানের চুক্তির মত ইজাব ও কবুলের (প্রস্তাব ও প্রস্তাব গ্রহণ) মাধ্যমে তা সম্পাদিত হয়। যে শব্দ দ্বারা খণ দান বুঝায়, সেই শব্দ দ্বারাই এ চুক্তি সম্পন্ন হবে। মালেকি মযহাৰ অনুসারে চুক্তি সম্পন্ন হলেই গ্রহীতার মালিকানা প্রতিষ্ঠিত হয়, চাই প্রদত্ত খণ গ্রহীতার হস্তগত হোক বা না হোক । গ্রহীতা যে জিনিসের খণ নিয়েছে, তদ্রুপ বা হুবহু সেই জিনিস ফেরত দিতে পারে, চাই তদ্রপ জিনিস পাওয়া যাক বা না যাক। তবে হুবহু সেই জিনিস ফেরত দিতে হলে ততোক্ষণই দিতে পারবে যতক্ষণ তাতে ত্রাস বা বৃদ্ধির মাধ্যমে কোনো পরিবর্তন না ঘটে। পরিবর্তন ঘটলে তদ্রপ জিনিস ফেরত দিতে হবে। মেয়াদ নির্ধারণের শর্ত: অধিকাংশ ফকীহের মতে, খণের ব্যাপারে মেয়াদ নির্ধারণের শর্ত আরোপ করা জায়েয নেই। কেননা এটা নিছক ইচ্ছাকৃত পরোপকার। খণদাতার তাৎক্ষণিকভাবে এর বিনিময় চাওয়ার অধিকার রয়েছে। তাই যখন খণকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বিলম্বিত করা হবে, তখন তা বিলম্বিত হবে না, বরং তাৎক্ষণিক গণ্য হবে । ইমাম মালেক বলেন: মেয়াদ নির্ধারণের শর্ত আরোপ করা জায়েয, এবং আরোপিত শর্ত অবশ্য পালনীয় । সুতরাং যখন খণ কোনো নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত বিলম্বিত করা হয়, তখন তা সেই মেয়াদ পর্যন্ত বিলন্বিতহ থাকবে এবং সেই মেয়াদ আগমনের পূর্বে তা চাওয়ার অধিকার কারো নেই । কেননা আল্লাহ সূরা বাকারার ২৮২ নং আয়াতে বলেন: ‘যখন তোমরা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত কোনো খণ লেনদেন কর ।' তা ছাড়া আমর ইবনে আওফ বর্ণনা করেন, রসূলুল্লাহ সা. বলেন: “মুসলমানরা তাদের শর্তের অধীন থাকবে ।" (আবুদাউদ, আহমদ, তিরমিযি, দারুকুতনি) www.pathagar.com

— পৃষ্ঠা ১৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।