রিবা বা সুদ ১৫১ ইমাম মালিক ও আবু দাউদ সা'দ ইবনে আবি ওয়াক্কাস রা. থেকে বর্ণনা করেছেন: রসূল সা. কে খোরমার বিনিময়ে খেজুর বিক্রয় করা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন: খেজুর শুকালে কি কমে যায়? লোকেরা বললো: হা, তখন তিনি খোরমার বিনিময়ে খেজুর বিক্রয় করতে নিষেধ করলেন। ইবনে উমর রা. থেকে বুখারি ও মুসলিম বর্ণনা করেন: রসূলুল্লাহ সা. খোরমার বিনিময়ে বাগানের খেজুর মেপে বিক্রয় করতে নিষেধ করেছেন । আর বাগানের আঙ্গুর কিসমিসের বিনিময়ে মেপে বিক্রয় করতে নিষেধ করেছেন । আর ক্ষেতের খাদ্য-শষ্য রান্না করা খাদ্যের বিনিময়ে বিক্রয় করতে নিষেধ করেছেন। বুখারি যায়দ ইবনে সাবিত থেকে বর্ণনা করেছেন: রসূলুল্লাহ সা. দানকৃত খেজুর গাছের খেজুর আনুমানিক মাপ অনুযায়ী বিক্রয় করতে অনুমতি দিয়েছেন। প্রকৃত মূল্যের চেয়ে অধিক মূল্যে বাকিতে বিক্রয়: রসূলুল্লাহ সা. কোনো জিনিসকে তার প্রকৃত মূল্যের চেয়ে অধিক মূল্যে বাকিতে বিক্রয় করতে নিষেধ করেছেন। কেননা এটা সুদ, যদিও তা ক্রয় ও বিক্রয়ের আকারে সম্পন্ন হয়ে থাকে৷ কারণ অর্থের মুখাপেক্ষী হয়ে মানুষ কোনো পণ্য নির্দিষ্ট মূল্যে নির্ধারিত মেয়াদ পর্যন্ত ক্রয় করে, তারপর আরেক ক্রেতার কাছে স্বল্প মেয়াদে কম মৃল্যে বিক্রয় করে। এ ক্ষেত্রে সে তাৎক্ষণিকভাবে যে পরিমাণ অর্থ গ্রহণ করে, তার দ্বারা উপকৃত হওয়াই তার অতিরিক্ত প্রাপ্তি । এ ধরনের বিক্রয় হারাম ও বাতিল। এটা ইমাম আবু হানিফা, ইমাম মালেক ও ইমাম আহমদের অভিমত । ইমাম শাফেয়ি প্রমুখের মতে এটা জায়েয । কেননা বিক্রয়ের সকল উপাদান এখানে যথাযথ ভাবে বিদ্যমান । এখানে নিয়ত কোনো বিবেচ্য বিষয় নয়। নিয়ত বাস্তবায়নের কোনো নিশ্চয়তা নেই। ১. ইবনে উমর বর্ণনা করেন, রসূলুল্লাহ সা. বলেছেন: মানুষ যখন নগদ মুদ্রা ব্যয়ে কৃপণতা করে, গরুর লেজের পিছু পিছু চলে এবং আল্লাহ্র পথে জেহাদ বর্জন করে, তখন আল্লাহ্ তাদের উপর এমন বিপদ নাযিল করেন, যা তারা দীনের দিকে প্রত্যাবর্তন না করা পর্যন্ত তুলে নেননা।' (আহমদ, আবুদাউদ, তাবারানি, ইবনুল কাতান) | ২. আলিয়া (ইনি হলেন আবু ইসহাক হামদানী কুফী সাবিঈ'র স্ত্রী) বিনতে আইফা ইবনে শুরাহবিল বলেন: ‘আমি যায়দ ইবনে আরকামের দাসী ও তার স্ত্রী আয়েশা রা. এর নিকট গেলাম । যায়দ ইবনে আরকামের দাসী বললো: আমি আটশো দিরহামের বিনিময়ে বাকিতে যায়দ ইবনে আরকামের নিকট একটা দাস বিক্রয় করেছি। অত:পর সেটি নগদ ছয়শো দিরহামে খরিদ করলাম । আয়েশা রা. বললেন: তোমার ক্রয় ও বিক্রয় দুটোই অন্যায় হয়েছে। যায়দ ইবনে আরকামকে জানাবে, সে তওবা না করলে রসূল সা. এর সাথে কৃত তার জিহাদ বাতিল হয়ে যাবে ।' (মালিক, দারু কুতনি) ৫০৫ www.pathagar.com
— পৃষ্ঠা ১৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।