১৫০ ফিক্ছুস্ সুন্নাহ বর্ণনায় বলা হয়েছে: হার থেকে স্বর্ণ আলাদা করতে বললেন এবং তা করা হলো । তারপর বললেন: স্বর্ণের বিনিময়ে স্বর্ণ সমান ওজনের বিক্রয় হবে।' ইবনুল কাইয়্যিম বলেন: হালাল দ্রব্য মিশ্রিত জিনিস তার চেয়ে বেশি ওজনের স্বর্ণের জিনিস দিয়ে এবং রৌপ্য মিশ্রিত জিনিস তার চেয়ে বেশি ওজনের রৌপ্যের জিনিস দিয়ে বিক্রয় করা বৈধ । ২. বিনিময়ের দ্রব্য দুটির কোনোটি হস্তান্তরে বিলম্ব না করা, বরং তাৎক্ষণিকভাবে উভয়টি পরম্পরে হস্তান্তর করা চাই। কেননা রসূলুল্লাহ্ সা. বলেন: ‘এক হাতে দেয়া ও এক হাতে নেয়া চাই ।' তিনি আরো বলেন: “তোমরা স্বর্ণ দিয়ে স্বর্ণ বিক্রয় করলে উভয়টি সমান সমান আদান প্রদান করবে, একটিকে অপরাটির উপর অগ্রাধিকার দেবে না। আর রৌপ্যের বিনিময়ে রৌপ্য বিক্রয় করলে সমান সমান আদান প্রদান করবে, একটিকে অপটির উপর অগ্রাধিকার দেবে না । আর উপস্থিত জিনিসের বিনিময়ে অনুপস্থিত জিনিস বিক্রয় করবে না। -বুখারি ও মুসলিম । যখন বিনিময় দুটি ভিন্ন ভিন্ন জাতের এবং একই কারণের আওতাধীন হবে, তখন একটির বিনিময় অপরটির চেয়ে বেশি হওয়া জায়েয, কিন্তু বিলম্বিত লেনদেন জায়েয নেই। যেমন রৌপ্য দিয়ে স্বর্ণ বিক্রয় করা হলে কিংবা যবের বিনিময়ে গম বিক্রয় করা হলে তাৎক্ষণিক হস্তান্তর শর্ত, কিন্তু সমপরিমাণ লেনদেন শর্ত নয়। উভয়টিতে কম-বেশি হতে পারবে । ইমাম আবুদাউদ বর্ণনা করেন, রসূলুল্লাহ্ সা. বলেন: “যবের বিনিময় গম এবং গমের বিনিময়ে যব বেশি দিয়ে বিক্রয় করা যাবে, তবে হাতে হাতে লেনদেন করতে হবে।” আহমদ ও মুসলিম উবাদা রা. সূত্রে বর্ণনা করেন: ‘এ সব দ্রব্য যখন ভিন্ন ভিন্ন জাতের হবে, তখন যেমন ইচ্ছা বিক্রয় কর। তবে হাতে হাতে লেনদেন কর।' আর যখন বিনিময় দুটির জাতও ভিন্ন এবং কারণও ভিন্ন হবে, তখন কোনো শর্তই জরুরি নয় । কমবেশি লেনদেনও করা যাবে, বিলম্বিত হস্তান্তরও বৈধ হবে। যেমন রৌপ্য দিয়ে খাদ্য দ্রব্য বিক্রয় করা হলে কমবেশি লেনদেন ও বিলম্বে আদান প্রদান দুটোই জায়েয । অনুরূপ একটা কাপড় দিয়ে দুটো কাপড় এবং একটা পাত্র দিয়ে দুটো পাত্র বিক্রয় করা যাবে । মোটকথা, স্বর্ণ-রৌপ্য ও খাদ্য-পানীয় ব্যতীত অন্যান্য জিনিসে সুদ বৈধ । এ সব দ্রব্যের ক্রয় বিক্রুয়ে কমবেশি ও বিলম্বে লেনদেন জায়েয এবং হস্তান্তরের পূর্বে পরস্পর থেকে বিচ্ছিন্ন হওয়াও জায়েয ৷ উদাহরণ স্বরূপ, দুইটা ছাগলের বদলে একটা ছাগল বিক্রয় করা জায়েয, চাই নগদ হোক বা বাকি। অনুরূপ, একটা ছাগলের পরিবর্তে একটা ছাগল বিক্রয়ও জায়েয । কেননা আমর ইবনুল আ'স রা. বর্ণনা করেন: রসূলুল্লাহ সা. তাকে যাকাতের উটনীগুলো থেকে দুটির বদলে একটা নিতে আদেশ দিয়েছেন। (আহমদ, আবুদাউদ ও হাকেম) ইবনুল মুনযির বলেন: রসূলুল্লাহ্ সা. দুটো কালো দাসের বিনিময়ে একটা দাস এবং সাতটা ছাগলের বিনিময়ে একটা দাসী কিনেছিলেন । এটা ইমাম শাফেয়িরও অভিমত । গোশ্তের বিনিময়ে জন্তু বিক্রয় করা: অধিকাংশ ইমাম বলেন: কোনো হালাল জন্তুকে একই জাতের জন্তুর গোশতের বিনিময়ে বিক্রয় করা জায়েয নেই। যেমন খাওয়া ইন্সিত এমন জীবিত গরুর বিনিময়ে জবাইকৃত গরু বিক্রয় করা জায়েয নেই। কেননা সাঈদ ইবনুল মুসাইয়াব বর্ণনা করেছেন: রসূলুল্লাহ সা. গোশতের বিনিময়ে জন্তু বিক্রয় করতে নিষেধ করেছেন। (মুয়াত্তায় ইমাম মালেক) ইমাম শওকানি বলেছেন: এ হাদিস যতগুলো সনদে বর্ণিত হয়েছে, সে সব সনদের আলোকে সঠিকভাবে প্রমাণ হিসাবে গ্রহণযোগ্য । বায়হাকি জনৈক মদিনাবাসীর নিকট থেকে বর্ণনা করেছেন: রসূলুল্লাহ্ সা. মৃত জন্তুর বিনিময়ে জীবিত জন্তু বিক্রয় করতে নিষেধ করেছেন। হান্বলীদের মতে এক জন্তুর বিনিময়ে অন্য জন্তুর গোশত বিক্রয় জায়েয । যেমন উটের গোশতের বিনিময়ে ছাগল বিক্রয় জায়েয । খোরমার বিনিময়ে খেজুর বিক্রয়: খোরমার বিনিময়ে খেজুর বিক্রয় করা জায়েয নেই। তবে যে সব দরিদ্র লোকের খেজুর গাছ নেই, তাদের নিকট বিক্রয় করা জায়েয । তারা খেজুর বাগানের মালিকদের নিকট থেকে খেজুর কিনতে পারে খোরমা ধরে নিয়ে । www.pathagar.com
— পৃষ্ঠা ১৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।