ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

রিবা বা সুদ ১৪৯ বৃদ্ধিজনিত সুদ: বৃদ্ধিজনিত সুদ হলো, মুদ্রার বিনিময়ে মুদ্রা বা দ্রব্যের বিনিময়ে দ্রব্য বিক্রয়ের সময় বাড়তি প্রদান। এটা সুন্নাহ্‌ ও মুসলমানদের সর্বসম্মত সিদ্ধান্ত তথা ইজমার আলোকে হারাম । কেননা এটা বিলম্ব জনিত সুদের উৎপত্তির কারণ । আবু সাঈদ খুদরি রা. বর্ণনা করেন, রসূলুল্লাহ্‌ সা. বলেছেন: 'তোমরা দুই দিরহামের বিনিময়ে এক দিরহাম বিক্রয় করো না। কেননা আমি এ দ্বারা তোমাদের সুদে লিপ্ত হওয়ার আশংকা করি । হাদিস থেকে ছয়টি দ্রব্যে সুদ হারাম ঘোষিত হয়েছে: স্বর্ণ, রৌপ্য, গম, যব, খোরমা ও লবণ । আবু সাঈদ রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেন: ‘স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রৌপ্যের বিনিময়ে রৌপ্য, গমের বিনিময়ে গম, লবণের বিনিময়ে লবণ লেনদেন করতে হলে হাতে হাতে (অর্থাৎ নগদ) এবং সমান সমান লেনদেন করতে হবে। যে ব্যক্তি অতিরিক্ত দেবে বা চাইবে সে সুদের লেনদেনের দায়ে দোষী হবে । দাতা ও গ্রহীতা সমান ।' (আহমদ, বুখারি) নিষিদ্ধ হওয়ার কারণ: হাদিসে উল্লিখিত এই ছয়টি জিনিস মানুষের জীবনের মৌলিক প্রয়োজনীয় জিনিস, যার প্রতি মানুষ মাত্রই তীব্রভাবে মুখাপেক্ষী এবং যা ছাড়া জীবন অচল। স্বর্ণ ও রৌপ্য মুদ্রার মৌলিক উপাদান, যা লেনদেন ও বিনিময়ের চাবিকাঠি । এ দুটো জিনিস মূল্য নির্ণয়ের মাপকাঠি এবং দ্রব্যদির মূল্য নিরূপণের সহায়ক । অবশিষ্ট চারটি দ্রব্য খাদ্যের উপাদান ও উৎস এবং জীবন রক্ষক শক্তি ও পুষ্টির যোগানদাতা । এ সব জিনিসে সুদের প্রচলন ঘটলে তা মানুষের জন্য তীব্র ক্ষতির কারণ হবে এবং লেনদেনের ক্ষেত্রে বিপর্যয় সৃষ্টি করবে। এ জন্যই মানুষের প্রতি দয়া পরবশ হয়ে ও তাদের স্বার্থ ও কল্যাণের খাতিরে আল্লাহ্‌ এই সুদ নিষিদ্ধ করেছেন । এ থেকে স্পষ্ট হলো যে, স্বর্ণ ও রৌপ্যে সুদ হারাম করার কারণ হলো এ দুটো ক্রয়ের উপকরণ ও মাধ্যম, আর অন্যান্য দ্রব্যের ক্ষেত্রে সুদ হারাম হওয়ার কারণ হলো ওগুলো খাদ্য শ্রেণীভুক্ত। সুতরাং স্বর্ণ ও রৌপ্যের ন্যায় অন্য কোনো জিনিস যদি ক্রয়ের মাধ্যমে পরিণত হয়, তাহলে তাতেও স্বর্ণ ও রৌপ্যের বিধি প্রযোজ্য হবে এবং তা নগদে ও সমপরিমাণে লেনদেন করতে হবে । অনুরূপ যখন গম, যব, খোরমা ও লবণ ব্যতীত অন্য কোনো পণ্য এই চারটির মতো খাদ্য জাতীয় পণ্য হবে, তখন তাও নগদে ও সমপরিমাণে লেনদেন করতে হবে। ইমাম মুসলিম মুয়াম্মার ইবনে আব্দুল্লাহ সূত্রে বর্ণনা করেন: রসূলুল্লাহ্‌ সা. খাদ্য দ্রব্য সমানে সমানে ব্যতীত লেনদেন করতে নিষেধ করেছেন। সুতরাং যে কোনো জিনিস এই ছয়টির স্থলাভিষিক্ত হবে, তা এই ছয়টির মতোই গণ্য করা হবে এবং এই ছয়টির বিধিই তার ক্ষেত্রে প্রযোজ্য হবে । কাজেই লেনদেনের বিনিময় দুটি যদি একই শ্রেণীভুক্ত হয় এবং একই কারণের আওতাধীন হয়, তবে অতিরিক্ত দেয়াও হারাম হবে এবং অবকাশ দেয়াও হারাম হবে । উদাহরণ স্বরূপ, স্বর্ণের বিনিময়ে যখন স্বর্ণ এবং গমের বিনিময়ে যখন গম বিক্রয় করা হবে, তখন এ বিক্রয় বা লেনদেনের বিশুদ্ধতার জন্য দুশর্ত প্রযোজ্য হবে। ১. উভয়ের পরিমাণ সমান হওয়া চাই, চাই উভয়ের মান ভালো বা মন্দ হওয়ার দিক দিয়ে একই রকম বা ভিন্ন রকম হোক। উপরোক্ত হাদিস থেকে স্পষ্টত একথাই জানা যায়। তাছাড়া ইমাম মুসলিম বর্ণনা করেন: এক ব্যক্তি রসূলুল্লাহ্‌ সা. এর নিকট কিছু খোরমা নিয়ে এলো । রসূলুল্লাহ্‌ সা. তাকে বললেন: এটা কি আমাদের খোরমা নয়? লোকটি বললো: হে আল্লাহ্র রসূল! আমাদের খোরমা আমাদের নিকট এক সার বিনিময়ে দুই সা’ বিক্রয় করুন । রসূলুল্লাহ সা. বললেন: ওটা তো সুদ ৷ ওটা ফিরিয়ে দাও। তারপর আমাদের খোরমা বিক্রয় কর। তারপর ওটা থেকে আমাদের জন্য ক্রয় কর ।' ফুযালা সুত্রে ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন: রসূলুল্লাহ্‌ সা. এর নিকট একটা হার আনা হলো, যার ভেতরে মুক্তা ও স্বর্ণ ছিলো! এক ব্যক্তি হারটি ৯ বা ৭ দিনার দিয়ে কিনল । রসূলুল্লাহ সা. বললেন: না, অর্থাৎ ওটা আমি কিনবো না যতোক্ষণ দুটি আলাদা করা না হয়। তিনি এ দুটো ফেরত দিলেন। ফলে আলাদা করা হলো । মুসলিমের www.pathagar.com

— পৃষ্ঠা ১৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।