ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

১৪৮ ফিক্হস্‌ সুন্নাহ ‘হে মুমিনগণ, তোমরা আল্লাহ্‌কে ভয় কর এবং সুদের যা বকেয়া আছে তা ছেড়ে দাও যদি তোমরা মুমিন হয়ে থাক। যদি তোমরা না ছাড় তবে জেনে রাখ যে, এটা আল্লাহ্‌ ও রাসূলের সাথে যুদ্ধ । কিন্তু যদি তোমরা তাওবা কর তবে তোমাদের মূলধন তোমাদেরই । এতে তোমরা অত্যাচার করবে না অথবা অত্যাচারিতও হবে না ।' শেষোক্ত আয়াত থেকে জানা যায়, যারা বলে: চক্রবৃদ্ধি হারে না হলে সুদ হারাম হয় না তাদের কথা ভূল। কেননা আল্লাহ্‌ মূলধনের অতিরিক্ত কিছুই হালাল করেন ন। সুদ সম্পর্কে এটাই সর্বশেষ আয়াত। বস্তুত সুদ একটা ভয়ংকর কবীরা গুনাহ । ইমাম বুখারি ও মুসলিম আবু হুরায়রা রা. থেকে বর্ণনা করেন, রসূলুল্লাহ সা. বলেন: “তোমরা সাতটা ধ্বংসাত্মক কাজ পরিহার কর। লোকেরা বললো: হে রসূলুল্লাহ্‌! কী কী? তিনি বললেন: আল্লাহ্‌র সাথে শরীক করা, জাদু, বৈধ কারণ ব্যতীত নিষিদ্ধ প্রাণ হনন, সুদ খাওয়া, ইয়াতিমের মাল খাওয়া, যুদ্ধের সময় পলায়ন, সরলমতী সতী মুমিন নারিদের নামে অপবাদ রটানো ।" সুদের চুক্তিতে শরীক প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ্‌ অভিসম্পাত করেছেন। যে খণদাতা সুদ নেয়, যে খাতক সুদ দেয়, যে লেখক সুদের চুক্তি লেখে, এবং যে সাক্ষী এ ব্যাপারে সাক্ষী থাকে, তাদের সবাইকে অভিসম্পাত করেছেন। বুখারি, মুসলিম, আহমদ, আবু দাউদ, ও তিরমিযি জাবির ইবনে আব্দুল্লাহ্‌ রা. সূত্রে বর্ণনা করেন, রসুলুল্লাহ সা. বলেন: “আল্লাহ সুদখোরকে, সুদদাতাকে, সুদের সাক্ষীদ্ব়কে ও সুদের লেখককে অভিসম্পাত করেছেন।' দারা কুতনি আব্দুল্লাহ্‌ ইবনে হানযালা রা. সূত্রে বর্ণনা করেন, রসূলুল্লাহ্‌ সা. বলেন: সুদের একটি দিরহাম আল্লাহ্‌র দৃষ্টিতে ছত্রিশবার ব্যভিচার করার চেয়েও ভয়াবহ ৷ রসূলুল্লাহ সা. আরো বলেন: “সুদের নিরানব্বইটি গুনাহ, তন্মধ্যে ক্ষুদ্রতম গুনাহটি হলো নিজের মায়ের সাথে ব্যভিচার করার সমান ।' সুদ. নিষিদ্ধকরণের যৌক্তিকতা: সকল আসমানী ধর্মে সুদ হারাম ৷ হারাম হওয়ার কারণ নিম্নোক্ত মারাত্মক ক্ষতিসমূহ: ১. মানুষে মানুষে শত্রুতার সৃষ্টি করে এবং পারস্পরিক সাহায্য-সহযোগিতার মনোভাব বিনষ্ট করে। অথচ সকল ধর্ম বিশেষত: ইসলাম পারম্পরিক সহযোগিতা ও অন্যকে অগ্রাধিকার দানের আহ্বান জানায় এবং অহংকার আত্মন্তরিতা এবং শোষণকে ঘৃণা করে। ২. সুদ এমন একটি বিলাসী শ্রেণী সৃষ্টি করে, যারা কোনো কাজ করে না এবং তাদের হাতে বিপুল সম্পদ পুঞ্জীভূত করে, যা কোনো চেষ্টা ছাড়াই সঞ্চিত হয়। অথচ ইসলাম শ্রমকে মর্যাদা দেয় এবং শ্রমিককে সম্মান করে। ইসলাম শ্রমকে উপার্জনের শ্রেষ্ঠ হাতিয়ারে পরিণত করে । এ দ্বারা দক্ষতা বাড়ে এবং ব্যক্তির মনোবল বৃদ্ধি পায়। ৩. সুদ পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদের হাতিয়ার । এ জন্য বলা হয়: সাম্রাজ্যবাদ হয় একজন ব্যবসায়ীর নচেৎ একজন পান্ররীর পিছু পিছু চলে । আমরা আমাদের দেশের সাম্রাজ্যবাদী শাসন-শোষণে সুদ ও তার কুফলের সাথে পরিচিত হয়েছি। এ কারণে ইসলাম অভাবী মানুষকে বিনাসুদে খণ দেয়ার আহ্বান জানায় এবং এতে বিপুল সওয়াব প্রদান করে । সূরা রুমের ২৯ নং আয়াতে ইতিপূর্বে এ কথাই ব্যক্ত করা হয়েছে। সুদের প্রকারভেদ: সুদ দুই প্রকার: ১. বিলম্ব জনিত সুদ ২. বৃদ্ধি জনিত সুদ । বিলম্ব জনিত সুদ: খণদাতা খণ্গ্রহীতাকে খণ পরিশোধে অবকাশ দেয়ার বিনিময়ে তার কাছ থেকে যে অতিরিক্ত আদায় করে, তাকে বিলম্ব জনিত সুদ বলা হয়৷ কুরআন, সুন্নাহ ও মুসলমানদের সর্ব সম্মত সিদ্ধান্ত অনুযায়ী এই সুদ হারাম । www.pathagar.com

— পৃষ্ঠা ১৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।