ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

ব্যবসা ১৪৩ অধিকার প্রতিষ্ঠিত হয় না। কেননা ক্রয়-বিক্রয় কার্যকর হওয়া সংক্রান্ত প্রমাণাদি ঠকা বা না ঠকার শর্তযুক্ত নয়। হাব্বান ইবনে মুনকিয সংক্রান্ত হাদিসের জবাবে তারা বলেন: লোকটি স্বল্পবুদ্ধি সম্পন্ন ছিলো । আর যদি যে, ভালোমন্দ বাছবিচার করতে এতটা স্বল্পবৃদ্ধির না হয় তার. লেনদেন সেই অপ্রাপ্ত বয়স্ক বালকের লেনদেনের সাথে তুলনীয় হবে যে, ভালোমন্দ বাছবিচার করতে পারে এবং তাকে ব্যবসায় লিপ্ত হবার অনুমতি দেয়া হয়েছে। ফলে ঠকার ক্ষেত্রে তার পুনর্বিবেচনার অবকাশ প্রমাণিত হবে । আর যেহেতু রসূলুল্লাহ্‌ সা. তাকে “কোনো প্রতারণা নয়’ একথা বলতে শিখিয়েছেন, তাই তার ক্রয়-বিক্রয় প্রতারণামুক্ত হওয়ার শর্তাধীন, সেহেতু এটা 'খিয়ারুশ্‌ শরত্* এর আওতাধীন । পথিমধ্যে পণ্য ক্রয়: পথিমধ্যে অর্থাৎ শহরে পণ্য পৌঁছার পূর্বে এবং পণ্যের মূল্য বিক্রেতার অবগত হওয়ার পূর্বে কেউ গিয়ে তা কিনে নেয়া বিক্রেতার ঠকার কারণ হতে পারে । এমতাবস্থায় ক্রেতা বাজার দরের চেয়ে সস্তায় পণ্য কিনতে পারে। বিক্রেতা যদি পরে বুঝতে পারে যে, তাকে ঠকানো হয়েছে, তবে সে তার ক্ষতি থেকে বাঁচার জন্য পণ্য ফেরত নেয়া ও বিক্রয় বাতিল করার অধিকার পাবে । কেননা ইমাম মুসলিম আবু হুরায়রা রা. থেকে বর্ণনা করেছেন: রসূলুল্লাহ্‌ সা. পণ্য বাজারে আনার পথে ক্রয় করতে নিষেধ করেছেন। তিনি বলেছেন: পথি মধ্যে পণ্য ক্রয় করো না। কেউ যদি তা করে তবে পণ্য বাজারে আসার পর বিক্রেতার বিক্রয় বাতিল করার অধিকার থাকবে ।' অধিকাংশ আলেমের মতে এ হাদিসের নিষেধাজ্ঞা হারামের অর্থবোধক । মূল্য বৃদ্ধির খাতিরে ক্রয়ের অভিনয়: মালিকের সাথে যোগসাজশপূর্বক পণ্যের মূল্য বৃদ্ধির খাতিরে উচ্চতর মূল্য বলা, অথচ যে ব্যক্তি উচ্চতর মূল্য বলে, তার কেনার ইচ্ছা নেই। উচ্চতর মূল্যে কিনতে সাধারণ ক্রেতাদেরকে উদ্ধুদ্ধ করার জন্য এ রকম ক্রেতার অভিনয় করা হয়। বুখারি ও মুসলিমে ইবনে উমর রা. থেকে বর্ণিত: রসূলুল্লাহ সা. বিক্রেতাকে উচ্চতর মূল্যে বিক্রয়ের সুযোগ করে দেয়ার জন্যে তৃতীয় ব্যক্তির উচ্চতর মূল্যে ক্রয়ের ভান করা নিষিদ্ধ করেছেন। সকল আলেম একমত হয়ে বলেছেন, এটা হারাম। হাফেয ইবনে হাজর “ফাতহুল বারী গ্রন্থে বলেন: এ ধরনের বিক্রেতার মাধ্যমে বিক্রয় বৈধ হবে কিনা তা নিয়ে মতভেদ রয়েছে। ইবনুল মুন্যির বলেন: মুহাদ্দিসদের একটি গোষ্ঠির মতে এ ধরনের বিক্রয় অবৈধ । যাহেরি মযহাব ও ইমাম মালেকের একটি মত এর সমর্থক। কাজটি যদি মালিকের সাথে যোগসাজশ ক্রমে বা মালিকের উদ্যোগে হয়ে থাকে, তবে হাম্বলি মাযহাবের যে মতটি অধিকতর প্রসিদ্ধ, তদনুসারে এ ক্ষেত্রে পুনর্বিবেচনা ও ক্রয় বাতিলের অধিকার কার্যকর হবে । শাফেয়িদেরও একটি মত তদ্রপ ৷ তবে তাদের সর্বাধিক বিশুদ্ধ মত হলো, বিক্রয় কার্যকর হবে তবে গুনাহ হবে। এটা হানাফি মাযহাবেরও অভিমত । ইকালা বা ক্রয়-বিক্রয় প্রত্যাহার: কোনো ব্যক্তি যদি একটি জিনিস ক্রয় করার পর বুঝতে পারে যে, জিনিসটির তার প্রয়োজন নেই অথবা কেউ একটা জিনিস বিক্রয় করার পর যদি বুঝতে পারে যে, জিনিসটি তার প্রয়োজনীয়, তাহলে সে উক্ত ক্রয় বা বিক্রয় বাতিল করার অনুমতি প্রার্থনা করতে পারবে । ইসলাম এরূপ ক্ষেত্রে প্রত্যাহারের অনুমতি দিতে উদ্বুদ্ধ করছে। ইমাম আবু দাউদ ও ইবনে মাজা আবু হুরায়রা থেকে বর্ণনা করেছেন, রসূলুল্লাহ সা. বলেছেন: “যে ব্যক্তি কোনো মুসলমানকে চুক্তি প্রত্যাহারের অনুমতি দেবে, আল্লাহ্‌ তার গুনাহ মাফ করবেন।' এ ধরনের চুক্তি প্রত্যাহার দ্বারা বিক্রয় বাতিল হয়ে যায়। এটা বিক্রীত পণ্য ক্রেতার দখলে যাওয়ার আগে জায়েয । এতে ‘খিয়ারুল মজলিস’ ও “খিয়ারুশ শরত্‌* থাকে না। এতে “শুফয়া'ও (অর্থাৎ সংলগ্ন ভূমির মালিকের ক্রয়াধিকার) থাকে না। কেননা এটা বিক্রয় গণ্য হয় না। চুক্তি বাতিল হওয়ার পর ক্রেতা ও বিক্রেতা উভয়ে নিজ নিজ প্রাপ্য নিয়ে নেবে। ক্রেতা মূল্য ও বিক্রেতা পণ্য ফেরত নেবে। বিক্রীত পণ্য যদি নষ্ট www.pathagar.com

— পৃষ্ঠা ১৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।