১৪২ ফিক্হুস্ সুন্নাহ যে ব্যক্তি এ ধরনের জন্তু খরিদ করবে সে দুধ দোহনের পর ইচ্ছা করলে রেখে দেবে, নচেৎ তা ফেরত দেবে ও এক সা খোরমাও দেবে ।' (বুখারি, মুসলিম) অর্থাৎ অতিরিক্ত দুধের বিনিময়ে খোরমা বা প্রধান খাদ্য শস্যের কিছু পরিমাণ ফেরত দিতে হবে । ইবনে আব্দুল বার বলেন: এ হাদিসটি প্রতারণা নিষিদ্ধ হওয়ার মূল প্রমাণ । তাছাড়া প্রতারণা যে মূল বিক্রয়কে বাতিল করে না, এটা তারও প্রমাণ, অবকাশের মেয়াদ যে তিনদিন তারও প্রমাণ, এবং ওলান কৃত্রিমভাবে বড় করে দেখানো ও তা দ্বারা অবকাশ সাব্যস্ত হওয়ারও প্রমাণ ।' প্রতারণা যখন বিক্রেতার পক্ষ থেকে হয় এবং অনিচ্ছাকৃতভাবে হয়, তখন তা হারাম থাকে না। তবে ক্রেতা যাতে ক্ষতি থেকে রক্ষা পায় সে জন্য তার ফেরত দেয়ার অবকাশ ও অধিকার বহাল থাকবে । ক্রয়-বিক্রয়ে ঠকা জনিত অবকাশ: ঠকা কখনো বিক্রেতার হয়। যেমন যে জিনিসের দাম পাঁচ মুদ্রা, তা তিন মুদ্রায় বিক্রয় করলো। আবার কখনো ক্রেতারও হয়। যেমন যে জিনিসের মূল্য তিন টাকা তা পাচ টাকায় ক্রয় করলো। যখন কেউ ক্রয় বা বিক্রয় করে ঠকে, তখন তার ক্রীত জিনিস ফেরত দেয়া ও চুক্তি বাতিল করার অধিকার থাকে । তবে এ জন্যে শর্ত হলো, পণ্যের মূল্য সম্পর্কে সে অবহিত থাকবে না এবং দরকষাকষি করতে সক্ষম হবে না। কেননা এরূপ ক্ষেত্রে তাকে ঠকানো প্রতারণার শামিল, যা থেকে প্রত্যেক মুসলমানেরই মুক্ত থাকা জরুরি ৷ যখন কোনো ক্রেতা বা বিক্রেতা এরূপ ঠকার শিকার হয়, তখন চুক্তি বাতিল করা বা বহাল রাখা তার ইচ্ছাধীন হয়ে যায়। তবে এখানে প্রশ্ন এই যে, শুধুমাত্র ঠকার শিকার হওয়াই কি এ ধরনের অধিকার পাওয়ার জন্যে যথেষ্ট? কতক আলেমের মতে ঠকা অস্বাভাবিক ও মাত্রাতিরিক্ত ধরনের হওয়া চাই । কেউ কেউ বলেন: মূল্যের এক তৃতীয়াংশ পরিমাণ ঠকা হওয়া চাই । আবার অনেকের মতে, যে কোনো পর্যায়ের ঠকা হলেই এ অধিকার পাওয়া যাবে। যেহেতু কোনো বিক্রয়ই সাধারণত পুরোপুরি ঠকা মুক্ত হয় না, সেহেতু ঠকা সম্পর্কে অনেকে এরূপ শর্ত আরোপ করেন। তাছাড়া ছোটখাট ঠকা সাধারণত সহনীয় ও ক্ষমার যোগ্য মনে করা হয়ে থাকে । সর্বাধিক উৎকৃষ্ট মত হলো, প্রচলিত রীতি ও প্রথা অনুযায়ীই ঠকার প্রকৃতি বা শর্ত নির্ণীত হবে ৷ প্রচলিত রীতি ও প্রথার আলোকে যেটি ঠকা, সেটির ক্ষেত্রেই পণ্য ফেরত দেয়া বা নেয়ার অধিকার প্রতিষ্ঠিত হবে । আর যেটি প্রচলিত রীতি ও প্রথায় ঠকা নয়, তার ব্যাপারে ফেরত দেয়া বা নেয়ার অধিকার প্রতিষ্ঠিত হবে না। এটা ইমাম আহমদ ও ইমাম মালিকের অভিমত । তারা এর প্রমাণ হিসাবে বুখারি ও মুসলিম কর্তৃক ইবনে উমর রা. থেকে বর্ণিত নিম্নোক্ত হাদিস উপস্থাপন করেন: 'হাববান ইবনে মুনকিয নামক এক ব্যক্তি সম্পর্কে রসূলুল্লাহ্ সা. কে জানানো হলো যে সে ব্যবসায় ঠকার শিকার হয়ে থাকে । রসূলুল্লাহ সা. বললেন: যখন তুমি কারো সাথে কেনাবেচা করবে তখন বলবে: “কোনো প্রতারণা নয় ।' অর্থাৎ এ কথা যে বলবে, সে ঠকুক বা না ঠকুক, তার পণ্য ফেরত দেয়া বা নেয়ার অধিকার থাকবে। ইবনে ইসহাক এই হাদিসের সাথে সংযোজন করেন: ‘অত:পর প্রত্যেক পণ্যে তিন দিন পর্যন্ত তোমার চুক্তি পুনর্বিবেচনা করার অধিকার থাকবে। যদি তোমার নিকট সন্তোষজনক হয় তবে বহাল রাখ, সন্তোষজনক না হলে ফেরত দাও।' এরপর এই ব্যক্তি উসমান রা. এর আমল পর্যন্ত জীবিত ছিল এবং তখন তার বয়স হয়েছিল একশো ত্রিশ বছর । উসমান রা. এর আমলে জনসংখ্যা বৃদ্ধি পায় । তখন কেউ যখন কোনো জিনিস কিনতো এবং তাকে বলা হতো যে, তুমি ঠকবে, তখন সে ফিরে যেত। তখন কোনো সাহাবি তার পক্ষে সাক্ষ্য দিত যে, রসূলুল্লাহ্ সা, তিন দিন পর্যন্ত পুনর্বিবেচনার অধিকার দিয়েছেন। তখন সে তার মুদ্রাগুলো ফিরিয়ে দিত। অধিকাংশ আলিমের অভিমত হলো, ঠকা দ্বারা পূনর্বিবেচনার www.pathagar.com
— পৃষ্ঠা ১৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।