ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

ব্যবসা ১৩৯ ২. যে সময় পণ্যের দাম সাধারণত বাড়ে সে সময়টার অপেক্ষায় থাকা, যাতে অতি চড়া মূল্যে বিক্রয় করা যায়। কেননা জনগণের মধ্যে তখন এঁ পণ্যের চাহিদা বাড়ে । ৩. এমন সময় গুদামজাত করা, যখন জনগণের গুদামজাতকৃত পণ্যের প্রয়োজন তীব্রতর হয়, যেমন খাদ্য ও বস্ত্র ইত্যাদি। পণ্য যদি এমন হয় যে, মুষ্টিমেয় কতিপয় ব্যবসায়ীর নিকট আছে, কিন্তু জনগণের মধ্যে তার চাহিদা নেই, তাহলে এ ধরনের পণ্য গুদামজাত করলে তা নিষিদ্ধ হবে না। কেননা এতে জনগণের কোনো ক্ষতি হয় না। কতক আলেম শুধু খাদ্য জাতীয় পণ্য গুদামজাত করা হারাম মনে করেন। আর কতক আলেম সকল জিনিসের ক্ষেত্রেই মজুদদারী হারাম মনে করেন। কেননা গুদামজাতকৃত পণ্য মূল্য স্তরকে স্বাভাবিক ও ভারসাম্যপূর্ণ থাকতে দেয় না। কতক আলেম মনে করেন, নিজের উৎপাদন করা খেতের ফসল বা নিজের তৈরি জিনিস গুদামজাত করাতে দোষ নেই। খিয়ার: ক্রয়-বিক্রয়ের চুক্তিকে বহাল রাখা বা বাতিল করা এই দুটির কোন্টি ভালো হবে তা বিবেচনা করার সুযোগ চাওয়াকে “খিয়ার' বলা হয়। খিয়ার কয়েক প্রকারের ৷ নিম্নে এর বিবরণ দেয়া যাচ্ছে: খিয়ারুল মজলিস: ক্রেতা ও বিক্রেতা উভয়ে যখন চুক্তি সম্পাদন করে, তখন তারা উভয়ে যতক্ষণ এ মজলিসে অর্থাৎ চুক্তি সম্পাদনের মজলিস তথা বৈঠকে আছে, ততক্ষণ এ চুক্তি বহাল রাখা বা বাতিল করার অধিকার উভয়ের থাকে । তবে চুক্তির মধ্যে যদি এই অধিকার উভয় পক্ষের সম্মতিতে বাতিল করা হয়ে থাকে, তাহলে এই অধিকার থাকবে না। কখনো কখনো দু'পক্ষের এক পক্ষে তাড়াহুড়ার মধ্যে প্রস্তাব বা সম্মতি দিয়ে দেয়। কিন্তু পরক্ষণেই সে উপলদ্ধি করে যে, চুক্তিটি কার্যকর না করাতেই তার মংগল । এরূপ ক্ষেত্রে শরিয়ত তাকে এই অধিকার দিয়েছে, যাতে তাড়াহুড়ার কারণে তার যে ক্ষতি হতে যাচ্ছিল তা পূরণ হয়। ইমাম বুখারি ও মুসলিম হাকিম ইবনে হিযাম রা. থেকে বর্ণনা করেন, রসূলুল্লাহ্‌ সা. বলেছেন: “ক্রেতা ও বিক্রেতার চুক্তি প্রত্যাহারের অধিকার ততক্ষণ থাকবে, যতক্ষণ তারা পরস্পর থেকে বিচ্ছিন্ন না হয়। তারা উভয়ে যদি সত্য কথা বলে ও স্পষ্ট ভাষায় মনোভাব ব্যক্ত করে, তবে তাদেরকে বরকত দেয়া হবে, আর যদি মিথ্যা বলে ও সত্য গোপন করে তবে তাদের বরকত নষ্ট হয়ে যাবে ।' অর্থাৎ শারীরিকভাবে একে অপর থেকে বিচ্ছিন্ন না হওয়া পর্যন্ত উভয়ের চুক্তি বহাল রাখা বা বাতিল করার অধিকার আছে। প্রত্যেক পরিস্থিতির প্রকৃতি অনুযায়ী বিচ্ছিন্ন হওয়া বিচার্য। একটি ছোট বাড়িতে চুক্তি হয়ে থাকলে দু'জনের একজনের বাড়ি থেকে বের হওয়াকে বিচ্ছিন্ন হওয়া ধরা হবে । আর বড় বাড়িতে হয়ে থাকলে বৈঠক স্থল থেকে দু'তিন কদম দূরে গেলেই তা বিচ্ছিন্নতা গণ্য হবে । আর যদি উভয়ে এক সাথে বের হয় এবং এক সাথে চলতে থাকে তাহলে তারা বিচ্ছিন্ন হয়নি বিবেচিত হবে ও খিয়ার অর্থাৎ বাতিল করার অধিকার অক্ষুণ্ন থাকবে । এ ব্যাপারে যে মতটি সর্বাধিক অগ্রগণ্য তা হলো, প্রচলিত রীতিপ্রথা অনুসারেই বিচ্ছিন্ন হওয়া বা না হওয়া নির্ণয় করা হবে। প্রচলিত রীতিতে যা বিচ্ছিন্নতা গণ্য হয় শরিয়তের দৃষ্টিতে সেটাই বিচ্ছিন্নতা, আর যেটা প্রচলিত রীতিতে বিচ্ছিন্নতা নয়, সেটা শরিয়তেরও বিচ্ছিন্নতা নয়। ইমাম বায়হাকি আব্দুল্লাহ্‌ ইবনে উমর রা. থেকে বর্ণনা করেন: তিনি (আব্দুল্লাহ্‌ ইবনে উমর) বলেন: আমি আমীরুল মু'মিনীন উসমান রা.এর নিকট তার খয়বরের একটি জমির বিনিময়ে ওয়াদির একটি জমি বিক্রয় করলাম। বিক্রয়ের চুক্তি সম্পন্ন হওয়ার পর আমি পেছনের দিকে ফিরে চলে এলাম এবং তার বাড়ি থেকে বেরিয়ে এলাম, যাতে তিনি বিক্রয় বাতিল করতে না পারেন। কেননা রীতি ছিলো, ক্রেতা ও বিক্রেতা পরস্পর থেকে বিচ্ছিন্ন না হওয়া পর্যন্ত বিক্রয় চুক্তি বাতিল করার অধিকার রাখে । এটাই অধিকাংশ সাহাবি ও তাবেয়ির অভিমত ৷ ইমামদের মধ্যে শাফেয়ি ও আহমদও এই মত পোষণ করেন। তারা বলেন: “খিয়ারুল মজলিস’ ক্রয়-বিক্রয়, আপোষ মীমাংসা, ভাড়া দেয়া, এবং যাবতীয় আর্থিক লেনদেন জনিত চুক্তিতে প্রযোজ্য । বিয়ে, খুলা, ইত্যাদি, যাতে আর্থিক বিনিময় চাওয়া হয় না, তাতে “খিয়ারুল মজলিস থাকে না৷ অনুরূপ মুযারাবা, শিরকা, ওযাকালা ইত্যাদিতেও প্রযোজ্য নয় । www.pathagar.com

— পৃষ্ঠা ১৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।