১৩৮ কিক্হুস্ সুন্নাহ ক্রেতার পছন্দ নয়, সে মূল্যে বিক্রয় করতে বাধ্য করা কুরআনের সূরা নিসার ২৯ নং আয়াতের এ উক্তির বিরোধী: ৮৫5৯5 of Dns UF of খু! ‘কিন্তু তোমাদের পারস্পরিক সম্মতিক্রমে ব্যবসায় করা বৈধ ৷’ তাছাড়া মূল্য নির্ধারণের ফলে পণ্য বাজার থেকে উধাও হয়ে যায়। ফলে মূল্য বৃদ্ধি পায় । আর পণ্য মূল্য বৃদ্ধি দরিদ্রদের জন্য ক্ষতিকর । তারা পণ্য ক্রয়ে অক্ষম হয়ে পড়ে । অথচ ধনীরা গোপন বাজার থেকে বিপুল বর্ধিত মূল্য দিয়ে পণ্য কিনতে সক্ষম হয়। ফলে ক্রেতা ও বিক্রেতা উভয়ে সংকটে পড়ে যায় এবং তাদের কারো স্বার্থই রক্ষিত হয় না। প্রয়োজনের সময় মূল্য নিয়ন্ত্রণ বৈধ: তবে ব্যবসায়ীরা যখন যুলুম করতে শুরু করে এবং এত বেশি মুনাফাখোরিতে লিপ্ত হয় যে, বাজারের ক্ষতি সাধন করে, তখন সরকারের পক্ষে হস্তক্ষেপ করা এবং জনগণের অধিকার রক্ষার খাতিরে, মজুতদারী রোধ করার জন্য এবং ব্যবসায়ীর লোভের কারণে জনগণের উপর যে যুলুম হচ্ছে তা প্রতিহত করার উদ্দেশ্যে পণ্যমূল্য নির্ধারণ করে দেয়া অপরিহার্য হয়ে দাঁড়ায় । এ কারণে পণ্য মূল্য যখন বেড়ে যায়, তখন দর বেঁধে দেয়াকে ইমাম মালেক ও শাফেয়ি মযহাবের কেউ কেউ বৈধ মনে করেন। যায়দি মযহাবের একাংশও, যথা সাঈদ ইবনুল মুসাইয়্যা, রবীয়া ইবনে আব্দুর রহমান, ইয়াহিয়া ইবনে সাঈদ আনসারী প্রমুখ সমাজের স্বার্থে প্রয়োজনীয় মনে হলে পণ্যমূল্য বেঁধে দেয়া জায়েয মনে করেন। “হিদায়া' গ্রন্থের লেখক বলেন: “শাসকের পক্ষে পণ্যমূল্য নির্ধারণ করা বাঞ্ছনীয় নয়। কিন্তু যদি খাদ্য ব্যবসায়ীরা স্বেচ্ছাচারী আচরণ করে ও অতিমাত্রায় বাড়াবাড়ি করে এবং সরকার দর বেঁধে দেয়া ছাড়া জনগণের অধিকার রক্ষা করার আর কোনো বিকল্প খুঁজে না পায়, তাহলে বিজ্ঞজনদের সাথে পরামর্শক্রমে দর বেধে দিতে পারে। মজুদদারী: সংজ্ঞা: কোনো পণ্য কিনে এমনভাবে আটকে রাথা বা গুদামজাত করা, যাতে বাজারে তার সরবরাহ কমে যায়, এবং গুদামজাতকারীরা তার মূল্য বাড়ানোর সুযোগ পায় আর জনগণ ক্ষতিগ্রস্ত হয়, একে মজুতদারী বলা হয়। বিধান: শরিয়ত মজুতদারীকে হারাম ও নিষিদ্ধ ঘোষণা করেছে। কারণ এ দ্বারা লোভ, মুনাফাখুরী, অসাধুপনা ও জণগণকে কষ্ট দেয়ার মত খারাপ বৈশিষ্টগুলো লালন করা হয়। ১. ইমাম আবু দাউদ ও তিরমিযি মুয়াম্মার রা. থেকে বর্ণনা করেন, রসূলুল্লাহ সা. বলেছেন: যে ব্যক্তি মজুদদারীতে লিপ্ত হয়, সে অন্যায় করে। ২. আহমদ, হাকেম, আবু শায়বা ও বায্যার বর্ণনা করেন, রসূল সা. বলেন: যে ব্যক্তি চল্লিশ দিন কোনো খাদ্যদ্রব্য গুদামজাত করে রাখে, সে আল্লাহ্ থেকে সম্পর্কম্যত এবং আল্লাহ্ও তার থেকে দায়মুক্ত । ৩. রযীন তাঁর সংকলিত হাদিসগ্রন্থে বর্ণনা করেন, রসূলুল্লাহ সা. বলেছেন: সেই গুদামজাতকারী বান্দা বড়ই নিকৃষ্ট, জিনিসপত্র সস্তা হয়েছে শুনলে যার মন খারাপ হয়, আর দাম বেড়েছে শুনলে যে খুশি হয়। ৪. ইবনে মাজা ও হাকেম ইবনে উমর রা. থেকে বর্ণনা করেন, রসূলুল্লাহ সা. বলেছেন: সরবরাহকারী রিযিক প্রাপ্ত, আর মজুদদার অভিশপ্ত । ৫. সরবরাহকারী বলতে সেই ব্যক্তিকে বুঝানো হয়েছে, যে পণ্য নিয়ে আসে ও কম মূল্যে বিক্রয় করে। ৬. আহমদ ও তাবরানি মা'কিল ইবনে ইয়াসার রা. থেকে বর্ণনা করেছেন, রসূুল্লাহ্ সা. বলেন: যে ব্যক্তি দোযখের একটা বৃহৎ অংশে বসিয়ে দেয়া আল্লাহর অধিকার হয়ে দাঁড়ায়। কখন মজুদদারী হারাম হয়: বহু সংখ্যক ফকিহের মতে নিম্নোক্ত তিনটি শর্তে মজুদদারী হারাম: ১. গুদামজাতকৃত পণ্য যখন তার নিজের ও তার পোষ্যদের পুরো এক বছরের প্রয়োজনীয় পরিমাণের অতিরিক্ত হয়। কেননা এক বছরের জন্যে নিজের প্রয়োজনীয় জিনিস জমা করে রাখা জায়েয, যেমন রসূলুল্লাহ্ সা. করতেন। www.pathagar.com
— পৃষ্ঠা ১৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।