ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

১২৮ ফিক্হুস্‌ সুন্নাহ বিক্রয় করলাম। সেখানে এক ব্যক্তি পারিশ্রমিকের বিনিময়ে দীড়িপাল্লা দিয়ে ওজন করছিল। রাসূলুল্লাহ্‌ সা. তাকে বললেন: “ওজন কর এবং বেশি মাপ’ -(তিরমিযি, নাসায়ি ও ইবনে মাজা, তিরমিযির মতে এটি হাসান ও সহিহ হাদিস)। ক্রয়-বিক্রয়ে সদাশয়তা: ইমাম বুখারি ও তিরমিযি জাবির রা. থেকে বর্ণনা করেন, রসূলুল্লাহ সা. বলেছেন: “আল্লাহ সে ব্যক্তিকে কবুল করুন, যে ক্রয়-বিক্রয় ও নিজের প্রাপ্য দাবি করার সময় সদাশয়তা প্রদর্শন করে।” প্রতারণাপূর্ণ বিক্রয়: প্রতারণাপুর্ণ বিক্রয় বলতে এমন যে কোনো বিক্রয়কে বুঝায়, যাতে কোনো অজ্ঞতা, ঝুঁকি অথবা কোনো ধরনের জুয়া নিশ্চিত থাকে । ইমাম নববী বলেছেন: প্রতারণাপূর্ণ বিক্রয় নিষিদ্ধ করা শরিয়তের অন্যতম মূলনীতি । এর আওতায় বহুসংখ্যক বিধি রয়েছে। তবে দুটো জিনিস প্রতারণাপূর্ণ বিক্রয়ের আওতা বহির্ভূত: প্রথমত যা বিক্রীত পণ্যের অন্তর্ভুক্ত থাকে এবং তা আলাদা করলে পণ্যের বিক্রয় শুদ্ধ হয়না, যেমন ভবনের সাথে ভবনের ভিত্তি বিক্রয় এবং জন্তু বিক্রয়ের সাথে তার ওলানের দুধ বিক্রয় । দ্বিতীয়ত যা সাধারণত ধর্তব্য মনে করা হয় না এবং উপেক্ষা করা হয়। কারণ হয় তা অতি ক্ষুদ্র ও নগণ্য, নতুবা তা মূল পণ্য থেকে পৃথক করে রাছাই করা বা নির্দিষ্ট করা কষ্টকর । যেমন নির্দিষ্ট ফি দিয়ে গণ শৌচাগারে প্রবেশ করা, যদিও সেখানে বিভিন্ন মানুষ বিভিন্ন পরিমাণ সময় ও পানি ব্যয় করে (এ ক্ষেত্রে ব্যয়িত সময় ও পানির পরিমাণ ভেদে ফিতে কমবেশি করা সম্ভব নয়।) অনুরূপ সংরক্ষিত খাবার ও তুলা মিশ্রিত জুববা বিক্রয় । যে সকল ক্ষেত্রে প্রতারণা সংঘটিত হয়, শরিয়ত তার কিছু বিবরণ দিয়েছে। জাহেলি যুগের কয়েকটি রীতি এখানে উল্লেখ করা হলো: ১. পাথর ছুঁড়ে জমির আয়তন নির্ধারণপূর্বক বিক্রয় নিষিদ্ধ: জালৌ যুগের লোকেরা যে জমির আয়তন নির্ধারিত নেই, পাথর নিক্ষেপের মাধ্যমে তার আয়তন নির্ণয় করে বিক্রয় করতো, নিক্ষিপ্ত পাথর যেখানে গিয়ে পড়তো, সেখানেই চিহ্নিত হতো বিক্রীত জমির শেষ সীমা । কখনো বা পণ্য ক্রয়ের জন্য নির্দিষ্ট করতে পাথর ছুঁড়ে মারা হতো । যে পণ্যটির উপর পাথর পড়তো, সেটি ক্রয় করা হতো । একে বলা হতো পাথর ছুঁড়ে বিক্রয় । ২. ডুবুরির ডুবের ভিত্তিতে বিক্রয় নিষিদ্ধ: ডুবুরি ডুব দিয়ে সমুদ্রের তলদেশ থেকে যা আহরণ করে আনবে বলে আশা করা হয়, লোকেরা আগে থেকেই ডুবুরীর কাছ থেকে তা কিনে নিত। ক্রেতা ও বিক্রেতা এ চুক্তি মানতে বাধ্য থাকতো এবং ডুবুরি কিছু না পেলেও ক্রেতাকে নির্ধারিত মূল্য দিতে হতো। আর ডুবুরি যা আহরণ করতো তার মূল্য নির্ধারিত মুল্যের চেয়ে বহুগুণ বেশি হলেও বিক্রেতা তা ক্রেতাকে দিতে বাধ্য থাকতো । ৩. জন্তুর পেটের বাচ্চা বিক্রয় নিষিদ্ধ: গবাদি পশুর গর্ভস্থ সন্তান প্রসবের আগেই বিক্রয় করা এবং তার ওলানের মধ্যে থাকা দুধ বিক্রয় করাও নিষিদ্ধ । ৪. স্পর্শের ভিত্তিতে বিক্রয় নিষিদ্ধ: পণ্যটি কেমন তা না জানা সত্বেও এবং পারস্পরিক সম্মতি না থাকা সত্ত্বেও প্রতিপক্ষের কাপড় বা পণ্য স্পর্শ করলেই বিক্রয় করা বাধ্যতামূলক হয়ে যাবে-এরূপ শর্তের ভিত্তিতে বিক্রয় নিষিদ্ধ । | ৫. ছুঁড়ে মারার ভিত্তিতে বিক্রয় নিষিদ্ধ: ক্রেতা ও বিক্রেতা উভয়ে নিজের কাছে যা আছে তা ছুঁড়ে মারবে এবং তার ভিত্তিতেই উভয় পক্ষের সম্মতি না থাকলেও বিক্রয় বাধ্যতামূলক হয়ে যাবে, এরূপ বিক্রয় নিষিদ্ধ। ৬. খাদ্যশস্য বিক্রয়ের জন্য নির্দিষ্ট পাত্র দিয়ে মেপে ক্ষেতের ফসল বিক্রয় নিষিদ্ধ । ৭. শস্য বিক্রয়ের নির্ধারিত পাত্র দিয়ে মেপে খেজুর বিক্রয় নিষিদ্ধ। ৮. কাচা ফল পরিপক্ক হওয়ার পূর্বে বিক্রয় নিষিদ্ধ । ৯. একইভাবে জন্তুর পিঠে থাকা অবস্থায় পশম । www.pathagar.com

— পৃষ্ঠা ১৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।