১২৪ ফিক্হুস্ সুন্নাহ দখলে আসার আগে বিক্রয় বৈধ না হওয়ার কারণ হলো, প্রথম বিক্রেতার নিকট পণ্যটি নষ্ট হয়ে গিয়ে থাকতে পারে। তেমন কিছু সংঘটিত হয়ে থাকলে বিক্রয়টা হবে প্রবঞ্চনামূলক | আর প্রবঞ্চনামূলক বিক্রয় সব সময়ই অবৈধ । চাই পণ্য স্থাবর সম্পত্তি হোক বা অস্থাবর সম্পত্তি হোক এবং চাই তার পরিমাণ নির্দিষ্ট হোক বা অনির্দিষ্ট হোক। কেননা ইমাম আহমদ ও বায়হাকি বর্ণনা করেছেন, হাকিম ইবনে হিযাম বলছেন: হে রসূল সা. আমি তো কত কিছুই খরিদ করি। তার মধ্যে আমার জন্য কি কি হারাম ও কি কি হালাল? তিনি বললেন: তুমি যখন কোনো জিনিস খরিদ করবে, তখন তা দখল না করা পর্যন্ত বিক্রয় করবেনা ।" ইমাম বুখারি ও মুসলিম বর্ণনা করেছেন: রসূলুল্লাহ সা. এর আমলে লোকেরা গুচ্ছহারে খাদ্য-শস্য কিনলে তা নিজ কাফেলায় না নেয়া পর্যন্ত বিক্রয় বন্ধ রাখা হতো। তবে দখলে আসার আগে স্বর্ণ কিংবা রূপার একটি অপরটির বিনিময়ে বিক্রয়ের বৈধতা এই মূলনীতির ব্যতিক্রম । ইবনে উমর রা. রসূলুল্লাহ সা.কে দিনারের বিনিময়ে উট বিক্রয় করা এবং তার বদলে দিরহাম নেয়া যাবে কিনা জিজ্ঞাসা করলে তিনি তাকে এর অনুমতি দিয়েছেন । দখলে আনার অর্থ: স্থাবর সম্পত্তিতে দখল সম্পন্ন হয় তখনই, যখন যে ব্যক্তির নিকট মালেকানা হস্তাত্তরিত হয়েছে তাকে উক্ত সম্পত্তি দ্বারা তার ইচ্ছামত উপকৃত হওয়ার সুযোগ দেয়া হয়, যেমন সে যদি জমিতে চাষবাস, বাড়িতে বসবাস, বৃক্ষের ফল আহরণ ইত্যাদি করতে চায়, তবে তা যেন করতে পারে। আর স্থাবর সম্পত্তি, যথা খাদ্য, বস্তু, প্রাণী ইত্যাদিতে দখল সম্পন্ন হবে নিম্নোক্ত পন্থায়: ১. পণ্য যদি পরিমাণযোগ্য হয় তবে মাপ বা ওজন দ্বারা মেপে তার পরিমাণ নির্ধারণ । ২. পণ্যের পরিমাণ অজানা হলে তা যেন সে পরিমাণ নির্ধারণ ছাড়াই যেখানে ইচ্ছা স্থানান্তর করতে পারে। ৩. অন্যান্য পণ্যের ক্ষেত্রে প্রচলিত রীতি অনুযায়ী দখল সম্পন্ন হবে। স্থাবর সম্পত্তির পরিমাণ নির্ধারণ করার মাধ্যমে যে দখল সম্পন্ন হয়, তার প্রমাণ বুখারি বর্ণিত হাদিস: রসূলুল্লাহ সা. উস্মান ইবনে আফ্ফান রা. কে বললেন: ‘তুমি যখন মেপে দেয়ার শর্ত আরোপ করেছ, তখন মেপে দাও’ এ থেকে প্রমাণিত হলো, মাপা বা ওজন করার মাধ্যমে পরিমাণ নির্ধারণের শর্ত করা থাকলে সেভাবে পরিমাণ নির্ধারণ করা বাধ্যতামূলক । সুতরাং খাদ্যদ্রব্য হোক বা অন্য কিছু হোক, মাপ বা ওজন দ্বারা পরিমাপ যোগ্য যে জিনিসে মালেকানা স্বত্ব প্রচলিত হয়, তাতে পরিমাণ নির্ধারণের মাধ্যমে দখল প্রতিষ্ঠা জরুরি । পণ্যের স্থানান্তরের প্রয়োজনীয়তা প্রমাণিত হয় ইবনে উমর রা. থেকে বুখারি ও মুসলিম কর্তৃক বর্ণিত নিম্নের হাদিস দ্বারা: “ইবনে উমর রা. বলেন: আমরা আরোহীদের কাছ থেকে পরিমাণ নির্ধারণ ছাড়াই খাদ্যদ্রব্য কিনতাম । সে খাদ্য অন্যত্র স্থানস্তরিত করার আগে বিক্রি করতে রসুলুল্লাহ্ সা. আমাদের নিষেধ করেছেন ।” এ বিধি শুধু খাদ্যের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং অন্য যে সকল জিনিস পরিমাণ নির্ধারণ ছাড়া বিক্রয় হয়, সেগুলোতেও কার্যকর । এ ছাড়া অন্য যে সব জিনিস সম্পর্কে কুরআন ও সুন্নাহর কোনো সুস্পষ্ট নির্দেশ নেই, সেগুলোতে দখল প্রতিষ্ঠার ব্যাপারে সমাজে প্রচলিত রীতি অনুসৃত হবে। যেখানে কুরআন ও সুন্নাহ্র নির্দেশ আছে, সেখানে সে নির্দেশ অনুসৃত হবে । আর যেখানে কুরআন ও সুন্নার নির্দেশ নেই, সেখানে প্রচলিত রীতি কার্যকর হবে। এর যৌক্তিকতা: দখল সম্পন্ন হওয়ার আগে পণ্য বিক্রয় নিষিদ্ধ হওয়ার যুক্তি এই যে, বিক্রেতা পণ্য বিক্রয় করার পর ক্রেতা দখলে না নেয়া পর্যন্ত পণ্যটি বিক্রেতার দায়ভুক্ত থাকবে । এরপর পণ্যটি নষ্ট হয়ে গেলে ক্ষতির দায় পড়বে বিক্রেতার ঘাড়ে, ক্রেতার ঘাড়ে নয় । ক্রেতা যখন এই অবস্থায় পণ্যটি অন্যের নিকট বিক্রয় করে এবং তাতে মুনাফা পায়, তখন সে এমন একটি পণ্যে মুনাফা পায়, যাতে সে ক্ষতির দায় বহন করেনি। এ বিষয়ে আবু দাউদ, তিরমিযি, নাসায়ি ও ইবনে মাজা বর্ণনা করেছেন যে, রসূলুল্লাহ সা. এমন মুনাফা গ্রহণ করতে নিষেধ করেছেন, যাতে ক্ষতির দায় বহন করা হয়নি । তাছাড়া যে ক্রেতা তার ক্রীত পণ্য দখলে নেয়ার আগে বিক্রয় করে, সে এ ব্যক্তির মত, যে অন্য একজনের নিকট কিছু সম্পদ এই উদ্দেশ্যে প্রদান করে, যাতে সে তার কাছ থেকে অনুরূপ অন্য একটি সম্পদ একটু অধিকতর পরিমাণে গ্রহণ করতে পারে। এ ক্রেতা একই পণ্যকে সুকৌশলে দুটো চুক্তিতে অন্তর্ভুক্ত করে, যার www.pathagar.com
— পৃষ্ঠা ১২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।