ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

ব্যবসা ১২৩ পরে যদি দেখা যায়, বিবরণের সাথে পণ্যের মিল রয়েছে, তা হলে ক্রয়বিক্রয়ের চুক্তি বাধ্যতামূলক হবে। আর যদি গরমিল পাওয়া যায় তবে ক্রেতা বা বিক্রেতা উভয়েরই চুক্তি গ্রহণ বা প্রত্যাখ্যানের ক্ষমতা থাকবে । ইমাম বুখারি প্রমুখ বর্ণনা করেছেন, ইবনে উমর রা. বলেন: আমি আমীরুল মুমিনীন উসমান এর নিকট ওয়াদিতে একটা জমি তার খয়বরের একটা জমির বিনিময় বিক্রয় করেছি।" আবু হুরায়রা রা. বর্ণনা করেন, রসূলুল্লাহ সা. বলেছেন: যে ব্যক্তি কোনো জিনিস না দেখে খরিদ করে, দেখার পর সে তা ফেরত দিতে পারবে । (দারা কুতনি, বায়হাকি) দেখায় ক্ষতির সম্ভাবনা আছে বা কষ্টকর, এমন পণ্যের বিক্রয়: যে পণ্যের বিবরণ দেয়া হয় অথবা প্রথাসিদ্ধভাবে গুণাগুণ জানা যায়, সে পণ্যের বিক্রয় বৈধ। যেমন সংরক্ষিত খাদ্য, বোতলজাত ওষুধ, অক্সিজেন, বেনজিন বা গ্যাসের সিলিন্ডার ইত্যাদি, যা ব্যবহারের সময় ব্যতীত খোলা হয়না, কেননা তা খুললে ক্ষতি বা কষ্টের ঝুঁকি আছে। যে সকল শস্যের দানা বা ফল মাটির নীচে অদৃশ্য অবস্থায় থাকে যেমন আলু, পিয়াজ, ওল ইত্যাদি, এ সবও তদ্রুপ । কেননা এসব পণ্য এক সাথে সমস্তুটা বের করে বিক্রয় করাও সম্ভব নয়, খুচরো খুচরোভাবেও বিক্রয় করা সম্ভব নয়। কেননা এটা একদিকে যেমন কষ্টসাধ্য, অন্যদিকে তেমনি এতে পণ্য নষ্ট ও ব্যবহারের অযোগ্য হয়েও যেতে পারে। সাধারণত এ সব পণ্য সুপ্রশস্ত ক্ষেতের উপর চুক্তি সম্পাদনের মাধ্যমে বিক্রয় হয়ে থাকে। কারণ ক্ষেতের যে ফসল মাটির নীচে অদৃশ্যভাবে বিরাজ করে, তা যেখানে যেমন আছে সেভাবে ছাড়া বিক্রয় করা সম্ভবপর হয়না । আর যখন দেখা যায় যে, বিক্রীত পণ্যের নমুনার সাথে তার এত বেশি গরমিল রয়েছে যে, দু'পক্ষের যে কোনো এক পক্ষের ক্ষতির শিকার হতে হয়, তবে সে ইচ্ছা করলে চুক্তি বহাল রাখতেও পারবে, বাতিলও করতে পারবে । যেমন কেউ ডিম কিনে যদি দেখতে পায় তা নষ্ট তবে সে তা রাখতেও পারবে, ফেরতও দিতে পারবে। এটা মালেকি মাযৃহাবের মত ৷ আল্লামা ইবনুল কাইয়েম ‘আলামুল মুওয়া ক্ধিঈন' গ্রন্থে এ মতকে অগ্রাধিকার দিয়েছেন । তবে অধিকাংশ আলেমের মতে এরূপ ক্ষেত্রে বিক্রয় বাতিল হয়ে যাবে। কারণ এতে ধোকা ও অন্বচ্ছতা রয়েছে, যা নিষিদ্ধ । হানাফি মযহাব অনুসারে বিক্রয় বৈধ; কিন্তু দেখার পর বাতিল করা যাবে। গুচ্ছ বিক্রয়: অজ্ঞাত পরিমাণ পণ্যের আনুমানিক বিক্রয় রসূলুল্লাহ সা. এর আমলে সাহাবীদের মধ্যে প্রচলিত ছিলো । ক্রেতা ও বিক্রেতা একটা পণ্য চাক্ষুসভাবে প্রত্যক্ষ করার পর ক্রয়-বিক্রয়ের চুক্তি সম্পদন করতো । পণ্যের সঠিক পরিমাণ জানা না থাকলেও অভিজ্ঞ লোকেরা এমনভাবে অনুমান করতো যে, খুব কমই ভুল করতো । কিছুটা ঠকার ঝুঁকি থাকলেও তা এত সামান্য যে, সাধারণত তার প্রতি নমনীয়তা প্রদর্শন করা হতো । ইবনে উমর রা. বলেন: লোকেরা বাজারের কেন্দ্র স্থলে খাদ্যদ্রব্য অনুমানের ভিত্তিতে ক্রয়-বিক্রয় করতো । রসূলুল্লাহ সা. তা ক্রেতাদের কাছে না আনা পর্যন্ত বিক্রয় করতে নিষেধ করেন। সুতরাং জানা গেল, রসূলুল্লাহ্‌ সা. আনুমানিকভাবে গুচ্ছ বিক্রয় অনুমোদন করেছেন, কেবল বাজারে নিয়ে আসার আগে বিক্রয় করতে নিষেধ করেছেন। ইবনে কুদামার মতে, ঝুঁড়ি ধরে বিক্রয় করা সর্বসম্মতভাবে বৈধ,পরিমাণ জানা থাক বা না থাক। ৬ষ্ঠ শর্ত: বিক্রীত পণ্য যদি কোনো কিছুর বিনিময়ে বিক্রেতার ব্যবহারাধীন এসে থাকে, তবে তা তার দখলেও আসা চাই । নচেত বিক্রয় বৈধ হবেনা ৷ এ বিষয়ে বিস্তারিত বিবরণ রয়েছে। যা নিম্নরূপ: উত্তরাধিকার ও ওছিয়ত সূত্রে প্রাপ্ত সম্পদ, গচ্ছিত সম্পদ এবং কোনো বিনিময় ব্যতীত অর্জিত হয়েছে এমন সম্পদ দখলে আসার আগে ও পরে বিক্রয় করা জায়েয আছে। অনুরূপ, যে ব্যক্তি কোনো জিনিস ক্রয় করেছে, তা তার দখলে আসার পর বিক্রয় করা, দান করা কিংবা তাতে অন্য যে কোনো আইনানুগ হস্তক্ষেপ বৈধ । আর দখলে আসার আগে বিক্রয় ব্যতীত অন্য সব হস্তক্ষেপ বৈধ । বিক্রয় ব্যতীত অন্য সব হস্তক্ষেপ বৈধ হওয়ার কারণ এই যে, ক্রেতা কেবল চুক্তির মাধ্যমে তার মালেকানা অর্জন করেছে এবং সে তার মালেকানাতুক্ত সম্পত্তিতে যা ইচ্ছা করতে পারে । ইবনে উমর রা. বলেছেন: সামগ্রিকভাবে যা কিছু ক্রয় চুক্তির আওতায় আসে, তা ক্রেতার সম্পত্তি এটাই প্রচলিত রীতি । (বুখারি) । www.pathagar.com

— পৃষ্ঠা ১২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।