১২২ ফিক্হুস্ সুন্নাহ আলেমের মতে মৌমাছি ছাড়া অন্য কোনো পাখি ক্রয়-বিক্রয় বৈধ নয়। কেননা রসূলুল্লাহ্ সা. মানুষের কাছে যা নেই তার ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করেছেন । ইমাম আবু হানিফা ব্যতীত অন্য তিন ইমামের মতে, বাসা থেকে বিচ্ছিন্ন রেশম কীট ও মৌমাছির ক্রয়-বিক্রয় জায়েয । যদি তা তার বাসায় আটক অবস্থায় থাকে এবং ক্রেতা ও বিক্রেতা তাকে দেখতে পায়। হানাফিদের মতে মৌমাছি ব্যতীত অন্যান্য পাখি ক্রয়-বিক্রয় বৈধ । কেননা তা হস্তান্তর করা সন্ভব। ষীড়, পাঠা, এবং উট, ঘোড়া ও অন্যান্য পুরুষ প্রাণীর বীর্য বিক্রয় করাও অবৈধ । ইমাম বুখারি প্রমুখ বর্ণনা করেছেন যে, রসূলুল্লাহ সা. এটি নিষিদ্ধ করেছেন। কেননা এর কোন আকার-আয়তন, পরিমাণ ও মূল্য নির্দিষ্ট করা বা জানা যায় না, এবং হস্তান্তর করাও সম্ভব নয়। অধিকাংশ আলেমের মতে, প্রজনন কাজে পুরুষ জন্তু বিক্রয় ও ভাড়া দেয়া হারাম । তবে শর্ত আরোপ ব্যতীত পুরুষ প্রাণীর দ্বারা প্রজননের জন্যে স্বেচ্ছায় যা দেয়া হয়, তাতে আপত্তি নেই । ইমাম মালেক, হাম্বলী ও শাফেয়িদের একটি দল এবং ইমাম হাসান ও ইবনে সিরীনের মতানুসারে নির্দিষ্ট মেয়াদের জন্যে যৌন সংগমের উদ্দেশ্যে ষাড় ভাড়া দেয়া জায়েয আছে। অপর দিকে অজ্ঞতা ও অস্বচ্ছতার কারণে গাভীর ওলানে থাকা দুধ দোহনের আগে বিক্রয় করা জায়েয নয়। ইমাম শওকানী বলেছেন: অবশ্য কেউ যদি নির্দিষ্ট পরিমাণে বিক্রয় করে তবে তা বৈধ । যেমন বিক্রেতা যদি বলে: “আমার গাভীর দুধ থেকে তোমার নিকট এক সা' বিক্রয় করলাম । এ ধরনের বিক্রয় জায়েয হওয়ার পক্ষে হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় । কেননা এখানে অজ্ঞতা, অস্বচ্ছতা ও প্রবঞ্চনার অবকাশ থাকেনা । অণুরূপ, ধাত্রীর স্তনের দুধও প্রয়োজনে বিক্রয় করা জায়েয আছে। কিন্তু পশুর পিঠে থাকা অবস্থায় পশম বিক্রয় করা জায়েয নেই। কেননা এখানে বিক্রীত পণ্য ও অবিক্রীত পণ্য মিশ্রিত থাকায় পণ্য হস্তান্তর সম্ভব নয়। এক বর্ণনা অনুযায়ী কেটে দেয়ার শর্তে পশুর পিঠের পশম বিক্রয় করা জায়েয আছে। কেননা এতে বিক্রীত পশমের পরিমাণও জানা থাকে এবং তা হস্তান্তর করাও সন্ভব। ইবনে আব্বাস রা. সূত্রে বর্ণিত, রসূলুল্লাহ সা. স্বাদ আস্বাদন করা বা চেখে দেখার পূর্ব পর্যন্ত খোর্মা বিক্রয়, পিঠের উপর থাকা অবস্থায় পশম বিক্রয় এবং দুধের ভেতরে থাকা অবস্থায় ঘি বিক্রয় করতে নিষেধ করেছেন। (দারা কুতনি) আর যে পণ্য আইনত হস্তান্তর করা সন্ভব ময়, যেমন বন্ধকী ও ওয়াকফকৃত বস্তু, তা বিক্রয় বৈধ নয়। পশু ও তার শিশু সন্তানের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দুটোর একটি বিক্রয় করাও বৈধ নয়। কেননা রসূলুল্লাহ সা. পশুকে নির্যাতন করতে নিষেধ করেছেন। তবে কোনো কোনো আলেমের মতে এটা জায়েয, যেমন পশুকে যবাই করা জায়েয । এই মতটিই অগ্রগণ্য । খণথ্রস্ত ব্যক্তির খণ বিক্রয় করা অধিকাংশ ফকিহের মতে জায়েয । তবে খণগ্রস্ত নয় এমন ব্যক্তির নিকট বিক্রয় করা হানাফি, হাম্বলি ও যাহেরি মযহাব অনুসারে জায়েয নয়। কেননা বিক্রেতা বিক্রীত খণ ক্রেতার নিকট হস্তান্তর করতে সক্ষম নয়। খণগ্রস্তের উপর হস্তান্তরের শর্ত আরোপ করা হলে তা-ও জায়েয নয়। কেননা এটা অবিক্রেতার উপর শর্ত আরোপের শামিল। এ ধরনের শর্ত অবৈধ এবং অবৈধতার কারণে বিক্রয়ও অবৈধ হতে বাধ্য । পঞ্চম শর্ত: পণ্য ও তার মূল্য জ্ঞাত হওয়া চাই। দুটোই যদি অজ্ঞাত হয় অথবা দুটোর একটা অজ্ঞাত হয়, তাহলে বিক্রয় বৈধ হবেনা । কেননা এতে অস্থচ্ছতা ও প্রবঞ্চনার অবকাশ রয়েছে। নির্দিষ্ট পণ্যকে চাক্ষুস দর্শন করাই পণ্য সম্পর্কে অবগতির জন্য যথেষ্ট হবে, চাই তার পরিমাণ জানা হোক বা না হোক, যেমন গুচ্ছ বিক্রয় বা নিলাম বিক্রুয়ে হয়ে থাকে । তবে যে পণ্য কারো দায়িত্বে রক্ষিত আছে, তার মান ও পরিমাণ ক্রেতা ও বিক্রেতার জানা অপরিহার্য । আর মূল্যের মান কেমন, পরিমাণ কতো ও তা প্রদানের মেয়াদ কি, জানা জরুরি । যে পণ্য চুক্তি সম্পাদনের বৈঠকে অনুপস্থিত, যে পণ্য দর্শন করা কষ্টকর বা ক্ষতির ঝুঁকিপূর্ণ এবং যে পণ্য গুচ্ছ ধরে বিক্রয় হয়, সে পণ্যের বেচাকেনা সম্পর্কে আলাদা আলাদা বিধিমালা রয়েছে । এই বিধিমালা নিমে উল্লেখ করা হলো: যে পণ্য চুক্তি সম্পাদনের বৈঠকে অনুপস্থিত: চুক্তি সম্পাদনের বৈঠকে অনুপস্থিত এমন পণ্যের বিক্রয় এ শর্তে জায়েয যে, তার সম্পর্কে যথাযথ তথ্য জ্ঞাত হওয়া যায় এমন বিবরণ প্রদত্ত হওয়া চাই। www.pathagar.com
— পৃষ্ঠা ১২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।