ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

ব্যবসা ১২১ ৩. বহু সংখ্যক সাহাবী ও তাবেয়ী সম্পর্কে বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে যে, তারা গান ও বাজনা শুনতেন। সাহাবীদের মধ্যে আব্দুল্লাহ্‌ ইবনে যুবায়ের ও আব্দুল্লাহ্‌ ইবনে জাফর এবং তাবেয়ীদের মধ্য থেকে উমর ইবনে আব্দুল আযীয, বিচারপতি শুরাইহ ও মদিনার মুফতি আব্দুল আযীয ইবনে মুসলিমার নাম উল্লেখযোগ্য ৷ তৃতীয় শর্ত: পণ্যটি বিক্রেতার মালেকানাতুক্ত অথবা মালিকের অনুমতিপ্রাপ্ত হওয়া চাই, যাতে তার উপর ক্রয়বিক্রয়ের চুক্তি সম্পাদিত হতে পারে । অনুমতি পাওয়ার পূর্বে ক্রয়বিক্রয় হলে তা হবে “ফুযুলি' ব্যবসা । ফুযুলি ব্যবসা: ফুযুলি ব্যবসা হলো, যার নামে পণ্য ক্রয় বা বিক্রয় করা হয়, তার অনুমতি ছাড়া ক্রয় বা বিক্রয় করা। যেমন স্ত্রীর মালেকানাধীন পণ্য তার অনুমতি ব্যতীত বিক্রয় করা অথবা স্ত্রীর পণ্য তার অনুমতি ছাড়াই কোনো পণ্য ক্রয় করা, কিংবা কোনো অনুপস্থিত ব্যক্তির মালেকানাভুক্ত জিনিস তার অনুমতি ছাড়া বিক্রয় করা বা তার জন্যে তার অনুমতি ব্যতীত কিছু ক্রয় করা, যেমন সচরাচর হয়ে থাকে। ফুযুলি ব্যবসার চুক্তি বৈধ । তবে তার কার্যকারীতা মালেক বা তার বৈধ অভিভাবক বা উত্তরাধিকারীর অনুমতির উপর নির্ভরশীল ও অনুমতি না পাওয়া পর্যন্ত স্থগিত থাকবে । অনুমতি দিলে কার্যকরী হবে, না দিলে বাতিল হবে৷ উরওয়া বারেকী থেকে ইমাম বুখারি বর্ণিত এ হাদিসটি এর প্রমাণ: “রসূলুল্লাহ্‌ সা. আমাকে এক দিনার দিয়ে তাঁর জন্য একটা ছাগল কিনতে পাঠালেন । আমি তাঁর জন্যে এ এক দিনার দিয়ে দুটো ছাগল কিনলাম । একটা এক দিনারে বিক্রয় করে রসূলুল্লাহ্‌ সা. এর নিকট একটা ছাগল ও এক দিনার নিয়ে ফিরে এলাম । রসূলুল্লাহ্‌ সা. বললেন: “তোমার ব্যবসায়ে আল্লাহ্‌ বরকত দিন ।' ইমাম আবুদাউদ ও তিরমিযি হাকিম ইবনে হিযাম রা. থেকে বর্ণনা করেন: রসূলুল্পাহ্‌ সা. তাঁকে (হাকিমকে) এক দিনার দিয়ে একটা কুরবানীর জন্তু ক্রয় করতে পাঠালেন। হাকিম একটা কুরবানীর জন্তু এক দিনার দিয়ে কিনে তা দুই দিনারে বিক্রয় করলেন। পুনরায় এক দিনার দিয়ে অন্য একটা জন্তু কিনে রসূলুল্লাহ্‌ সা. এর কাছে জন্তু ও দিনারটি নিয়ে ফিরে এলেন এবং এভাবে এক দিনার মুনাফা করলেন। রসূলুল্লাহ সা. বললেন: ‘আল্লাহ তোমার ব্যবসায় বরকত দিন ।” প্রথম হাদিসটিতে বলা হয়েছে, উরওয়া রসূলুল্লাহ সা. এর অনুমতি ব্যতিরেকে তাঁর জন্য দ্বিতীয় ছাগলটি কিনলেন এবং তার অনুমতি ব্যতিরেকেই সেটি আবার বিক্রয় করলেন। পরে তিনি যখন রসূলুল্লাহ্‌ সা. এর কাছে ফিরে গেলেন এবং তাকে ব্যাপারটা জানালেন, তখন রসূলুল্লাহ্‌ সা. তার এ কাজ সঠিক হয়েছে বলে মত দিলেন এবং তার জন্যে দোয়া করলেন। এ থেকে প্রমাণিত হলো যে, দ্বিতীয় ছাগলটি কেনা ও তা বিক্রয় করা বৈধ হয়েছে। এ থেকে এও প্রমাণিত হয় যে, বিনা অনুমতিতে অন্যের জিনিস ক্রয় ও বিক্রয় করা জায়েয । কেবল মালিকের অনুমতির উপর তার কার্যকারিতা নির্ভর করে যাতে তার এ কাজ ছাড়া মালিকের কোনো ক্ষতি না হয়। আর দ্বিতীয় হাদিসে বলা হয়েছে যে, হাকিম ইবনে হিযাম প্রথমে একটি ছাগল কিনে তা বিক্রয় করেন এবং তা রসূলুল্লাহ্র সা. এর মালেকানাভুক্ত হলো । তারপর রসূলুল্লাহ সা. এর অনুমতি ব্যতিরেকে তার জন্য আরেকটি ছাগল কিনলেন। তাঁর এ কাজ রসূলুল্লাহ সা. অনুমোদন করলেন, তার নিয়ে আসা ছাগল কুরবানী করার আদেশ দিলেন এবং তার জন্যে দোয়া করলেন। এ থেকে জানা গেল যে, তার প্রথম ছাগল বিক্রয় ও দ্বিতীয় ছাগল ক্রয় বৈধ হয়েছে। বৈধ না হলে তিনি তার কাজটির স্বীকৃতি দিতেন না এবং তাকে তার চুক্তি বাতিল করার আদেশ দিতেন । চতুর্থ শর্ত: বিক্রীত বা ক্রীত পণ্যটি আইনত ও কার্যত হস্তান্তরযোগ্য হওয়া চাই। কার্যত হস্তাস্তরযোগ্য নয়, এমন পণ্য বিক্রয় করা বৈধ নয়, যেমন পানিতে বিচরণরত মাছ। ইবনে মাস্উদ রা. থেকে ইমাম আহমদ বর্ণনা করেন, তোমরা পানিতে থাকা মাছ ক্রয় করো না। কেননা এটা একটা ধোকা । হাদিসটি ইমরান ইবনুল হুছাইন রা. কর্তৃকও রসূলুল্পাহ্‌ সা. থেকে বর্ণিত হয়েছে। ডুবুরীর সম্ভাব্য অর্জন ক্রয় করতে নিষেধ করা হয়েছে। যেমন: একজন পেশাদার ডুবুরী বললো, এইবার ডুব দিয়ে যা পাবো তা তোমাকে এত টাকার বিনিময়ে দেব । মায়ের গর্ভে থাকা বাচ্চার ব্যাপারাটিও তদ্রপ। অনুরূপ ছুটে যাওয়া যে পাখি তার আবাস স্থলে ফিরে আসতে অভ্যস্ত নয়, তার ক্রুয়বিক্রয়ও অবৈধ । আর যদি ফিরে আসতে অভ্যস্ত হয়, চাই রাতের বেলায়ই আসুক না কেন, তাহলেও অধিকাংশ www.pathagar.com

— পৃষ্ঠা ১২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।