ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

১২০ ফিক্হুস্‌ সুন্নাহ ও বিতৃষ্কার প্রবণতা তো রয়েছেই। আর যে সব জন্তুর আকম্মিক মৃত্যু ঘটে, সেগুলো অতি দ্রত বিকৃত হয়ে যায়। কারণ তাতে রক্ত আটকে থাকে। রক্ত আগুনে ফুটালেও মরে না, এমন রোগজীবাণুর জন্ম ও লালনের উৎকৃষ্টতম উৎস। একই কারণে প্রবাহমান রক্ত খাওয়া ও বিক্রয় করা হারাম। দ্বিতীয় শর্ত: পণ্যটি উপকারী হওয়া চাই। সাপ, ইঁদুর ও কীটপতংগ, যার কোন উপকারিতা নেই, বিক্রয় করা জায়েয নেই। তবে বিড়াল, মৌমাছি, বাঘ, সিংহ ও শিকার করার যোগ্য এবং চামড়া দ্বারা উপকৃত হওয়া যায় এমন জন্তু বিক্রয় করা জায়েয । পরিবহনের জন্যে হাতি বিক্রয় করা জায়েয। অনুরূপ ময়ূর, তোতা ও সুদর্শন পাধিগুলো বিক্রয় করা বৈধ, চাই তার গোশত হালাল হোক বা না হোক। কেননা কিছু কিছু পাখির ডাক শোনা আনন্দ দায়ক । আবার কতক পাখি দেখে এ আনন্দ পাওয়া যায় এবং বৈধ বিনোদন হয়। শিকারের প্রশিক্ষণপ্রাপ্ত ব্যতীত কুকুর বিক্রয় করা নিষিদ্ধ। কেননা রসূলুল্লাহ সা. এটা বিক্রয় নিষিদ্ধ করেছেন। তবে যে সকল কুকুরকে পোষ মানানো সম্ভব, যেমন পাহারার কুকুর ও কৃষিকাজে ব্যবহৃত কুকুর, সেগুলোর বিক্রয় ইমাম আবু হানিফার মতে জায়েয । কিন্তু আতা ও নাখয়ির মতে, শিকারী কুকুর ব্যতীত আর কোনো কুকুর বিক্রয় জায়েয নেই । যে কুকুর বিক্রয় করা অবৈধ, তা যদি কেউ হত্যা করে তবে ইমাম শওকানি বলেছেন: যে সকল ফকিহ কুকুর বিক্রয় করা অবৈধ বলেন, তাদের মতে, তার মূল্য দিতে সে বাধ্য নয়। আর যারা বিক্রয় করা বৈধ মনে করেন, তাদের মতে মূল্য দিতে বাধ্য । ইমাম মালিকের মতে কুকুর বিক্রয় করা অবৈধ, কিন্তু তার হত্যাকারী তার মূল্য দিতে বাধ্য । কোনো কোনো বর্ণনা মতে ইমাম মালেক কুকুর বিক্রয় করা মাকরূহ মনে করেন। ইমাম আবু হানিফা বলেন: কুকুর বিক্রয় করা জায়েয এবং তার হত্যাকারী তার মূল্য দিতে বাধ্য । গানের যন্ত্র বিক্রর করা: সংগীত ক্ষেত্রবিশেষে বৈধ | যে সংগীতের উদ্দেশ্য কোনো বৈধ উপকার অর্জন করা, তা গাওয়াও হালাল, শোনাও হালাল । এভাবে তা একটা বৈধ উপকারিতায় রূপান্তরিত হয় ও তার সাজসরজ্জামের ক্রয়বিক্রয়ও জায়েয । এর সুনির্দিষ্ট কার্যকারিতা রয়েছে। বৈধ সংগীতের উদাহরণ: ১. শিশুদের সান্ত্বনা ও মন ভোলানোর জন্য গাওয়া মায়েদের গান। ২. বিভিন্ন পেশায় কর্মরতদের কাজের সময়ে গাওয়া গান, যাতে তাদের শ্রমের কষ্ট লাঘব হয় এবং পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধি পায়। ৩. আনন্দোৎসবের প্রচার বৃদ্ধির লক্ষ্যে গাওয়া গান। ৪. উৎসবাদিতে আনন্দ প্রকাশের লক্ষ্যে গাওয়া গান। ৫. জিহাদে উদ্দীপনা বৃদ্ধির লক্ষ্যে গাওয়া গান। অনুরূপ প্রত্যেক ইবাদতের জন্য প্রেরণা ও কর্মোচ্দীপনা সৃষ্টির জন্য গাওয়া গান। গান বা সংগীত কথা ছাড়া কিছু নয়। সংগীতের কথা ভালো হলে সংগীত ভালো । আর কথা খারাপ হলে সংগীত খারাপ। সংগীতে অশ্লীল, পাপ ও অনৈতিক কাজের প্ররোচনা থাকলে, ইবাদত থেকে উদাসীন করে দেয় এমন কথা থাকলে সে সংগীত হালাল থাকবেনা । সংগীত মূলত হালাল। কেবল পাপ ও অশ্লীলতার প্ররোচক কথাই তাকে হালালের গণ্ভীর বাইরে নিক্ষেপ করে। যেসব হাদিসে সংগীত নিষিদ্ধ বলা হয়েছে, সেগুলিকে এই প্রেক্ষাপটেই বিবেচনা করতে হবে । সংগীত যে মূলত হালাল, তার প্রমাণ হলো: ১. ইমাম বুখারি ও মুসলিম আয়েশা রা. সূত্রে বর্ণনা করেন: একবার ঈদের দিন আয়েশার রা. নিকট দু'জন দাসী গান গাইছিল ও ঢোল বাজাচ্ছিল। রসূলুল্লাহ সা. কাপড় দিয়ে মুখ ঢেকে রেখেছিলেন। এ সময় আবু বকর রা. সেখানে এসেই দাসীদ্বয়কে ধমক দিয়ে থামিয়ে দিলেন। সংগে সংগে রসূলুল্লাহ্‌ সা. মুখ খুললেন এবং বললেন: ‘হে আবু বকর, ওদেরকে গাইতে দাও। এখন ঈদের দিন ।' | ২. ইমাম আহমদ ও তিরমিযি বিশুদ্ধ সনদ-সহকারে বর্ণনা করেন, রাসূলুল্লাহ্‌ সা. একটি যুদ্ধ থেকে ফিরে আসার পর জনৈকা কৃষ্ণাংগ দাসী এসে বললো; “হে রসূলুল্লাহ, আমি মান্নত করেছি যে, আল্লাহ্‌ আপনাকে অক্ষততাবে ফিরিয়ে আনলে আপনার সামনে বসে চোল বাজাবো ও গান গাইবো ।' রসূলুল্লাহ্‌ সা. বললেন: মান্নত মেনে থাকলে বাজাও । অমনি সে ঢোল বাজাতে লাগলো ।' www.pathagar.com

— পৃষ্ঠা ১২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।