ব্যবসা ১১৯ চর্বির কথা কি ভেবে দেখেছেন? তা দ্বারা তো নৌকায় ও চামড়ায় রং দেয়া হয় এবং লোকেরা তা দ্বারা বাতি জ্বালায় ।' রসূলুল্লাহ্ সা. বললেন: না, ওটা হারাম। অর্থাৎ এর বেচাকেনা হারাম। কেননা রসূলুল্লাহ সা. একই হাদিসে জনৈক ইহুদী কর্তৃক তা বিক্রয়ের নিন্দা করেছেন। এ কারণে ক্রয়বিক্রয় ব্যতীত মৃত জন্তুর চর্বির এমন ব্যবহার বৈধ, যা আহারের পর্যায়ে পড়েনা এবং মানুষের শরীরে প্রবেশ করেনা । সুতরাং এ দ্বারা চামড়ায় রং দেয়া ও বাতি জ্বালানো বৈধ । এ হাদিসের ব্যাখ্যা প্রসংগে আল্লামা ইবনুল কাইয়িম “আলামুল মুওয়াক্কিঈন' নামক গ্রন্থে বলেন: “মৃত জন্তুর চর্বি সম্পর্কে রসূলুল্লাহ সা. এর উক্তি “ওটা হারাম’ সম্পর্কে দুটি বক্তব্য পাওয়া যায়: কেউ কেউ বলেন, এর অর্থ এ সব কাজ হারাম । অন্যরা বলেন: এর অর্থ এটা বিক্রয় করা হারাম যদিও ক্রেতা তা এ সব কাজে ব্যবহারের জন্যেই আয় করে। এ দুটি বক্তব্য এ প্রেক্ষাপটে বিবেচনা করতে হবে যে, প্রশ্নটা কি উল্লেখিত উপকারিতার জন্য বিক্রয় করা সংক্রান্ত, না উল্লিখিত উপকারিতা সংক্রান্ত? প্রথমেই চর্বির এ সকল উপকারিতাকে নিষিদ্ধ করার তথ্য জানাননি, যার পরিপ্রেক্ষিতে তারা এ প্রয়োজনীয়তা তাঁকে জানিয়েছে । বরং তিনি তাদেরকে শুধু এ কথাই জানিয়েছেন যে, চর্বি বিক্রি নিষিদ্ধ । আর এর ফলে তারা তাঁকে জানিয়েছে যে, তারা এ সব উপকারিতার জন্যই চর্বি বিক্রি করে থাকে । ফলে রসূলুল্লাহ সা. তাদেরকে চর্বি বিক্রয় করার অনুমতি দেননি । কিন্তু তাদেরকে এ সব কাজে চর্বি ব্যবহার করতেও নিষেধ করেননি । কেননা কোনো জিনিসের বিক্রয় অবৈধ হলেও তার উপকারিতা গ্রহণ করা বৈধ হতেও পারে । এরপর রসূলুল্লাহ সা. বলেছেন: “আল্লাহ্ ইহুদিদেরকে অভিসম্পাত করুন, আল্লাহ্ যখন মৃত জন্তুর চর্বি হারাম করলেন, তখন তারা তাকে দ্রবীভূত করে বিক্রয় করলো এবং তার মূল্য ভোগ করলো।' প্রথমোক্ত তিনটি জিনিস অর্থাৎ মদ, মৃত জন্তু ও শৃকরের বিক্রয় নিষিদ্ধ করার কারণ অধিকাংশ আলিমের মতে এগুলো অপবিত্র । এ থেকে প্রত্যেক অপবিত্র জিনিসই বিক্রয় করা হারাম সাব্যস্ত হয় । তবে হানাফি ও যাহেরি মাঘৃহাবের ফকিহগণ যে সব জিনিসে শরিয়ত সম্মত উপকারিতা আছে, তার বিক্রয় বৈধ বলে মত দিয়েছেন। তারা বলেন: যে সকল গোবর ও বর্জ্য ক্ষেতখামারে ব্যবহার করা জরুরী এবং যা জ্বালানী বা সার হিসাবে উপকারী, তা বিক্রয় করা জায়িয। তদ্ধপ, অন্য যে সব নাপাক জিনিস পানাহার ব্যতীত অন্যান্য কাজে ব্যবহারযোগ্য, তার বিক্রয় বৈধ, যেমন নাপাক তেল, যা দ্বারা বাতি জ্বালানো যায়, এবং রং দেয়া যায় । রং যদি কোনো কোনো কারণে নাপাক হয়ে যায়, তবে তা রং দেয়ার জন্য বিক্রয় করা যায়। বায়হাকি সহিহ সনদ সহকারে বর্ণনা করেছেন, ইবনে উমর রা. কে জিজ্ঞাসা করা হলো: তেলে ইদুর পড়লে কি করা যাবে? তিনি বললেন: “তা ছারা বাতি জ্বালাও ও চামড়ায় রং কর।' একবার রসূলুল্লাহ সা. মাইমুনা রা. এর একটা মৃত ছাগল দেখতে পেলেন। দেখেই বললেন: তোমরা এর চামড়া খুলে পাকিয়ে কাজে লাগাতে পারনি? লোকেরা বললো: হে রসূল, ওটা তো মৃত জন্তু। রসূলুল্লাহ্ সা. বললেন: আল্লাহ্ তো শুধু ওটা খাওয়া নিষিদ্ধ করেছেন। অর্থাৎ খাওয়া ব্যতীত অন্যান্যভাবে তা দ্বারা উপকৃত হওয়া বৈধ । যতক্ষণ খাওয়া ব্যতীত অন্যান্য কাজে এ দ্বারা উপকৃত হওয়া বৈধ থাকবে, ততোক্ষণ তা বিক্রয় করা বৈধ থাকবে, যদি তা বিক্রয়ের উদ্দেশ্য হয় বৈধ উপকার গ্রহণ করা। তবে জাবির রা. বর্ণিত হাদিসের জবাব এই যে, এ নিষেধাজ্ঞা ছিলো প্রাথমিক যুগে । পরে যখন ইসলাম মুসলমানদের মনে বদ্ধমূল হয়েছে, তখন খাওয়া ব্যতীত অন্যান্য কাজে তার ব্যবহার অনুমোদিত হয়েছে। প্রসংগত উল্লেখ্য, ফিকহুস সুন্নাহর প্রথম খন্ডে মদের অপবিভ্রতা সবিস্তারে আলোচিত হয়েছে । মদ বিক্রয় নিষিদ্ধ হওয়ার কারণ সম্ভবত এই যে, মদ মানুষকে দেয়া আল্লাহ্র শ্রেষ্ঠ নিয়ামত বিবেক- বুদ্ধি ছিনিয়ে নেয়। এ ছাড়া এর অন্যান্য ক্ষতি তো রয়েছেই, যা আমরা দ্বিতীয় খন্ডে আলোচনা করেছি । আর শূকর একে তো অপবিত্র, উপরস্তু তা এমন সব ক্ষতিকর রোগজীবাণু বহন করে, যা আগুনে ফুটালেও মরে না। এছাড়া শূকর লম্বা ক্রিমিও বহন করে, যা মানবদেহ থেকে অত্যন্ত প্রয়োজনীয় খাদ্য চুষে খায় । আর মৃত জন্তুর বিক্রয় নিষিদ্ধ হওয়ার কারণ হলো অধিকাংশ জন্তুই কোনো না কোনো রোগেই মারা যায় । সুতরাং তার গোশত খাওয়া স্বাস্থের জন্য ক্ষতিকর ৷ উপরস্তু এগুলোর প্রতি প্রত্যেক মানুষেরই মনে স্বাভাবিক ঘৃণা www.pathagar.com
— পৃষ্ঠা ১২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।