মান্নত ১১৫ আর কোনো পবিত্র স্থানের উদ্দেশ্যে সফর করা চলবেনা । মসজিদুল হারাম, আমার এই মসজিদ ও মসজিদুল আকসা ৷’ সদকা মান্নতের স্থান নির্দিষ্ট করণের পক্ষে শাফেয়িদের দালিলিক প্রমাণ হচ্ছে, আমর ইবনে শুয়াইৰ রা. বর্ণিত হয়েছে: জনৈকা মহিলা রসূল সা. এর কাজে এসে বললো: হে রসূলুল্লাহ, আমি মান্নত করেছি, জাহেলি যুগের মানুষ যে জায়গায় গবাদিপশু জবাই করতো, আমিও সেখানে একটা পশু জবাই করবো। রসূলুল্লাহ্ সা. বললেন: কোনো মূর্তির নামে? মহিলা বললো: না । তিনি পুনরায় বললেন: কোনো দেবতার জন্য? মহিলা বললো, না । রসূলুল্লাহ সা. বললেন, তাহলে নির্ধিধায় তোমরা মান্নত পূরণ কর।' হানাফি ফকিহগণ বলেছেন: যে ব্যক্তি কোনো নির্দিষ্ট স্থানে দূরাকআত নামায পড়া বা নির্দিষ্ট শহরের দরিদ্রদের মধ্যে সদকা বিতরণের মান্নত করবে, ইমাম আবু হানিফা ও তার দুই শিষ্যের মতানুসারে এ স্থান ব্যতীত অন্য স্থানেও তার মান্নত আদায় করা জায়িয । কেননা মান্নতের উদ্দেশ্য হলো আল্লাহর নৈকট্য অর্জন। নৈকট্য অর্জনে কোনো নির্দিষ্ট স্থানের কোনো হাত নেই। আর যদি কেউ মসজিদুল হারামে দুরাকআত নামায পড়ার মান্নত করে, অত:পর সে তার চেয়ে কম মর্যাদা সম্পন্ন কোনো স্থানে বা একেবারেই মর্যাদাহীন স্থানে নামায পড়ে, তবে তাদের মতে মান্নত পূর্ণ হবে। কেননা আসল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ্র নৈকট্য অর্জন এবং তা যে কোনো স্থানে পূর্ণ হয়। বিশেষ কোনো পুণ্যবান ব্যক্তির নামে মান্নত করা: যে ব্যক্তি কোনো নির্দিষ্ট মহান ব্যক্তির দারিদ্র্য ও প্রয়োজনের কারণে তার জীবদ্দশায় তাকে সদকা দেয়ার মান্নত করে তবে এ মান্নত শুদ্ধ হবে। এটা পরোপকার ও জনসেবামূলক কাজ বলে গণ্য হবে, যার জন্য ইসলাম উৎসাহ দিয়েছে। কিন্তু তিনি যদি মৃত হন এবং মান্নতকারীর উদ্দেশ্য হয় উক্ত মৃত ব্যক্তির নিকট সাহায্য চাওয়া ও তার ছারা নিজের চাহিদা পুরণ, তা হলে এটা হবে গুনাহের মান্নত, যা পুরণ করা নাজায়িয। রোযার মানত করে ও তা পুরণে অক্ষম হলে: যে ব্যক্তি বিধিসম্মত রোযা রাখার মান্নত করে এবং তা পুরণে অসমর্থ হয় অত্যধিক বায়োবৃদ্ধ হওয়া বা নিরাময়ের আশা নেই এমন রোগের কারণে, তার জন্য রোযা না রাখা ও কসমের কাফফারা দেয়া অথবা প্রতি রোযা বাবদ একজন দরিদ্রকে আহার করানো বৈধ । কেউ কেউ বলেছেন: সতর্কতার খাতিরে তার কাফফারা দেয়া ও দরিদ্রকে আহার করানো এই দুটোই জরুরি |. আর্থিক সদ্কা প্রদানের শপথ: যে ব্যক্তি তার সমুদয় সম্পদ সদকা করার শপথ করে অথবা এরূপ বলে: ‘আমার সম্পদ আল্লাহর পথে উৎসর্গীত' সে অধিকাংশ সম্পদ দান করার শপথকারী গণ্য হবে এবং তার উপর শপথের কাফফারা দেয়া বাধ্যতামূলক হবে । এটা ইমাম শাফেয়িরও মত। ইমাম মালেকের মতে, তাকে এক তৃতীয়াংশ সম্পদ দান করতে হবে । ইমাম আবু হানিফা বলেন: জমি ও গবাদি পশুসহ যে সম্পদে যাকাত ধার্য নেই, তা বাদে যে সম্পদে যাকাত ধার্য আছে তার সব দান করতে হবে। মান্নতের কাফ্ফারা: মান্নুতকারী যখন মান্নত পূরণে অসমর্থ বা মান্নত প্রত্যাহার করে, তখন তার উপর শপথের কাফফারা ধার্য হবে। উকবা ইবনে আমের রা. বর্ণনা করেন, রসূলুল্লাহ্ সা. বলেছেন: “মান্নতের কাফফারা যখন নির্ধারণ করা হয় না, তখন কসমের কাফফারাই মান্নতের কাফ্ফারা ।' -(ইবনে মাজা, তিরমিযি, তিরমিযির মতে এটি বিশুদ্ধ হাদিস)। রোযার মান্নত পুরণ করার আগেই মৃত্যু হলে ইবনে মাজা বর্ণনা করেন, জনৈকা মহিলা রসূলুল্লাহ সা. কে জিজ্ঞাসা করলো: আমার মা কিছু রোযার মান্নত করেছিলেন, কিন্তু তা পূরণের আগেই তিনি মারা গেছেন। রসূলুল্লাহ সা. বললেন: তার উত্তরাধিকারীর উচিত তার পক্ষ থেকে রোযা রেখে দেয়া। ক www.pathagar.com
— পৃষ্ঠা ১১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।