ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

১১৪ ফিক্হুস্‌ সুন্নাহ যে, “আমি আল্লাহ্‌র জন্য দু'রাকআত নামায পড়ার মান্নত করলাম ।” এ ক্ষেত্রে যা প্রতিজ্ঞা করা হলো, তা পালন করা বাধ্যতামূলক । কেননা এটা রসূলুষ্লাহ্‌ সা. এর এ উক্তির আওতায় পড়ে: ‘যে ব্যক্তি আল্লাহ্‌র হুকুম পালনের মান্নত করে তাকে আল্লাহ্‌র হুকুম পালন করতে হবে।' মৃতদের নামে মান্নত: হানাফি ফকিহদের গ্রস্থাবলীতে আছে: সাধারণত অন্ধ লোকেরা মৃত ব্যক্তিগণের নামে যে সকল মান্নত করে এবং সম্মানিত আওলিয়াদের মাজারে নগদ টাকা পয়সা, মোমবাতি ও সুগন্ধী দ্রব্য ইত্যাদি দিয়ে তাদেরকে সন্তুষ্ট করতে চায়, তা সর্ব সম্মতভাবে বাতিল ও হারাম । এই সব মৃত আওলিয়াগণের নামে কৃত মান্নতের উদাহরণ হলো এ রকম: 'হে আমার অমুক হুযুর, আমার অমুক খোয়ানো জিনিস যদি ফেরত পাই, অথবা আমার অমুক উদ্দেশ্য যদি সফল হয়, তাহলে আপনার নামে এতো পরিমাণ নগদ অর্থ, খাদ্যদ্রব্য, মোমবাতি বা সুগন্ধী দ্রব্য মান্নত করবো ।' এ ধরনের মান্নত হারাম হওয়ার কারণ তিনটি: ১. এতে সৃষ্টির নামে মান্নত করা হয়। অথচ সৃষ্টির নামে মান্নত জায়িয নেই। কেননা মান্নত একটা ইবাদত এবং ইবাদত পাওয়ার অধিকার একমাত্র আল্লাহ্‌ ছাড়া কারো নেই। ২. যার নামে মান্নত করা হয়েছে সে মৃত । আর মৃত ব্যক্তির কোনো মালিকানা স্বত্ব থাকেনা । ৩. মান্নতকারী যদি বিশ্বাস করে যে, আল্লাহ ব্যতীত কোনো মৃত ব্যক্তির কোনো কাজ সম্পাদনের ক্ষমতা আছে, তাহলে তার এই বিশ্বাস প্রত্যক্ষ কুফরী । এ থেকে আল্লাহ্র আশ্রয় চাওয়া উচিত। অবশ্য যদি কেউ বলে: হে আল্লাহ! তুমি যদি আমার অমুক রোগীকে রোগমুক্ত করো, কিংবা অমুক খোয়া যাওয়া জিনিস ফিরিয়ে দাও, বা আমার অমুক উদ্দেশ্য সফল করো, তাহলে আমি তোমার নামে অমুক ওলির মাজারের কাছে অবস্থানকারী দরিদ্র লোকদেরকে আহার করাবার মান্নত করলাম, অথবা অমুক মসজিদের জন্য বিছানা বা চাটাই কিনে দেয়া বা তাতে আলো জ্বালানোর খরচ নির্বাহ করা বা যারা উক্ত মসজিদের সেবায় নিয়োজিত আছে তাদেরকে অর্থ দানের মান্নত করলাম, তবে এতে দরিদ্রদের উপকারিতা নিহিত থাকায় তা জায়িঘ আছে। কেননা এখানে মান্নত' আল্লাহ্র জন্যই করা হয়। আর মান্নতের অর্থ যাদের প্রাপ্য, তারা উক্ত প্রতিষ্ঠানের সেবা ও রক্ষণাবেক্ষণে নিয়োজিত থাকার কারণেই ওলি বা মসজিদের উল্লেখ করা হয়। এভাবে মান্নতকৃত অর্থ বা জিনিসপত্র কোনো ধনাঢ্য বা দরিদ্র নয় এমন সন্ত্ান্ত, উচ্চপদস্থ, বা জ্ঞানী লোকের জন্য ব্যয় করা জাযিয় নেই। শরিয়তে ধনী লোকদের জন্য কোনো অর্থ ব্যয় বিধিসন্মত নয়৷ কোনো নির্দিষ্ট স্থানে ইবাদত করার মান্নত: কেউ যদি কোনো নির্দিষ্ট স্থানে নামায, রোযা, কুরআন পাঠ বা ইতিকাফ করার মান্নত করে, তাহলে দেখতে হবে সে নির্দিষ্ট স্থানটি শরিয়তের দৃষ্টিতে কোনো বিশেষ মর্যাদা বা বৈশিষ্ট্য সম্পন্ন কিনা, যেমন তিনটি প্রধান পবিত্র মসজিদে (মসজিদুল হারাম, মসজিদে নববী ও মসজিদুল আকসা) নামায পড়া । যদি তেমন কোনো বিশেষ মর্যাদা বা বৈশিষ্ট্য সম্পন্ন হয়ে থাকে, তাহলে মানত পুরণ করা বাধ্যতামূলক । অন্যথায় বাধ্যতামূলক নয়। শাফেয়ি মহাব মতে কোনো ব্যক্তি যখন কোনো নির্দিষ্ট শহরের অধিবাসীদেরকে কোনো দান-সদকা দেয়ার মান্নত করে তবে তার উপর উক্ত শহরে মান্নত পুরণ করা বাধ্যতামূলক । আর যদি কোনো নির্দিষ্ট শহরে রোযা রাখার মান্নত করে, তবে আল্লাহ্‌র নৈকট্য অর্জনের পন্থা হিসাবে রোযা রাখা তো তার উপর বাধ্যতামূলক, কিন্তু রোযা রাখার স্থান হিসেবে সে শহর নির্দিষ্ট করা বাধ্যতামূলক নয় । সে অন্য যে কোনো স্থানেও রোযা রাখতে পারবে । আর যদি কোনো শহরে নামায পড়বে বলে মান্নত করে তবে এ জন্য এ শহরই নির্দিষ্ট হবেনা। সে অন্য কোথাও নামায পড়তে পারবে । কেননা স্থানভেদে নামাযে কোনো পার্থক্য নেই। তবে কেউ যখন মসজিদুল হারাম, মসজিদে নববী ও মসজিদুল আকসা এই তিনটি মসজিদের কোনো একটিতে নামায পড়ার মান্নত করে, তখন এ তিনটি মসজিদের বিরাট মর্যাদার কারণে মান্নতকৃত মসজিদেই নামায পড়া বাধ্যতামূলক হবে। অবশ্য মসজিদুল হারামের মান্নত করলে সমগ্র হারাম শরীফের যে কোনো স্থানে নামায পড়লে মান্নত পুরণ হয়ে যাবে । রসূলুল্লাহ সা. বলেছেন: “তিনটি মসজিদ ব্যতীত www.pathagar.com

— পৃষ্ঠা ১১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।