মানত ১১৩ রসূলুল্লাহ সা. বলেছেন: যে ব্যক্তি আল্লাহ্র হুকুম পালনের মান্নত করে তার উচিত আল্লাহ্র হুকুম পালন করা । আর যে ব্যক্তি আল্লাহর অবাধ্যতা করার মান্নত করে, তার আল্লাহ্র অবাধ্যতা করা অনুচিত ।' (বুখারি ও মুসলিম, আয়েশা রা.)। ইসলাম যদিও মান্নতকে বৈধ করেছে, তবে সে এটিকে পছন্দ করেনা । ইবনে উমর রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. মান্নত করতে নিষেধ করেছেন এবং বলেছেন: মান্নত কোনো কল্যাণ বয়ে আনেনা । এ দ্বারা কেবল কৃপণতা থেকে বেরিয়ে আসার উপায় খোঁজা হয় ।' (বুখারি ও মুসলিম)। মান্নত কখন শুদ্ধ হয় এবং কখন অশুদ্ধ: মান্নত যখন আল্লাহ্র নৈকট্য অর্জনের উদ্দেশ্যে করা হয় তখন শুদ্ধ ও কার্যকর হয় এবং তা পূরণ করা বাধ্যতামূলক । আর যখন আল্লাহ্র নাফরমানী ও গুনাহর কাজ করার মান্নত করা হয় তখন তা শুদ্ধ হয়না, যেমন কবরের উপর মান্নত করা, পাপাচারী লোকদের উদ্দেশ্যে মান্নত করা, মদ খাওয়া, হত্যা করা, নামায বর্জন করা বা পিতামাতাকে কষ্ট দেয়া ইত্যাদির মান্নত করা । এ ধরনের মান্নত করলে তা পুরণ করা ওয়াজিব তো নয়ই, বরং হারাম এবং এর জন্য কোনো কাফফারাও দিতে হয়না। কেননা এ জাতীয় মান্নত বৈধই হয়না । রসূলুল্লাহ্ সা. বলেছেন, কোনো গুনাহ্র কাজে মান্নত চলেনা । (মুসলিম ইমরান ইবনে হুসাইন সৃত্রে)। শাফেয়ি ও মালেকি ফকিহগণসহ অধিকাংশ ফকিহের মতে কাফফারা ওয়াজিব, যাতে মান্নতকারী সতর্ক হয়। ইমাম আবু হানিফা ও ইমাম আহমদের মতে কাফফারা নেই। . যে মানত মুবাহ্: আগেই বলেছি, আল্লাহ্র নৈকট্য অর্জনের উপযুক্ত ইবাদাত হলে মান্নত বৈধ, আর গুনাহ্র কাজের মান্নত বৈধ নয় । মুবাহ্ মান্নতের উদাহরণ এ রকম: “এই রেলগাড়িতে চড়া বা এই কাপড় পরা আল্লাহর জন্য আমার উপর ওয়াজিব বা বাধ্যতামূলক' । অধিকাংশ আলিমের মতে এটা কোনো মান্নতই নয় এবং এ জন্য কোনো কাফফারা দিতে হবেনা । ইমাম আহমদ বর্ণনা করেছেন: রসূলুল্লাহ সা. ভাষণ দেয়ার সময় জনৈক বেদুইনের দিকে তাকিয়ে দেখলেন, সে রোদে দাঁড়িয়ে আছে। তিনি বললেন: তোমার কী হয়েছে? সে বললো: আমি মান্নত করেছি যে, রসূলুল্লাহ্ সা. -এর ভাষণ শেষ না হওয়া পর্যন্ত আমি রোদে দীড়িয়ে থাকবো । রসুল সা. বললেন: এটা কোনো মান্নত নয়। আল্লাহ্র সন্তুষ্টি অর্জন করা যায় এমন কাজের জন্যই একমাত্র মান্নত করা যায় ।' ইমাম আহমদ রা. বলেন: এ ধরনের মান্নতও কার্যকর । তবে মান্নতকারী ইচ্ছা করলে মান্নত পুরণও করতে পারে, নাও করতে পারে । তবে না করলে কাফফারা দেয়া বাধ্যতামূলক ৷ আর 'রওযাতুন নাদিয়া" গ্রন্থের লেখক এই মতটিকে অগ্রাধিকার দিয়ে বলেছেন, মুবাহ জিনিসের মান্নতও মানত রূপে আখ্যায়িত হবার যোগ্য এবং অন্য সকল মান্নতের ন্যায় এটাও পূর্ণ করা বাধ্যতামূলক । আবু দাউদ বর্ণিত এ হাদিসটি এই মতের সমর্থক: জনৈকা মহিলা বললো: ‘হে রসূল, আমি মান্নত করেছি, আপনি যুদ্ধ থেকে অক্ষত ফিরে এলে আপনার মাথার উপর ঢোল বাজাবো' । তিনি মহিলাকে বললেন: তোমার মান্নত পূর্ণ করো । ঢোল বাজানো যদি মুবাহ না হয়ে থাকে, তবে অবশ্যিই মাকরূহ বা মাকরূহের চেয়েও খারাপ । কোনো ক্রমেই তা ইবাদত নয়। যদি মুবাহ হয়ে থাকে তাহলে এ হাদিস দ্বারা মুবাহ কাজের মান্নত পূর্ণ করা ওয়াজিব প্রমাণিত হয় । আর যদি মাকরূহ হয়ে থাকে, তাহলে মাকরূহ কাজের মান্নত পূরণ করার আদেশ দ্বারা তো মুবাহ কাজের মান্নত পুরণের বাধ্যবাধকতা অধিকতর সুষ্ঠুভাবেই প্রমাণিত হয়। শর্তযুক্ত মান্নত ও শর্তহীন মান্নত: মান্নত কখনো শর্তযুক্ত হয়। আবার কখনো হয় শর্তহীন। 'শর্তযুক্ত মানত হয় তখন যখন কোনো সুখকর কিছু ঘটে বা বিপদ দেখা দেয় এবং মানুষ আল্লাহ্র নৈকট্য অর্জন ও বিপদ থেকে উদ্ধার পেতে উদগ্রীব হয়ে পড়ে। যেমন বলে: আল্লাহ্ যদি আমার রোগীকে রোগমুক্ত করেন তবে আমি তিনজন মিসকীনকে আহার করাবো অথবা আল্লাহ্ যদি আমার অমুক আশা পূর্ণ করেন তবে আমি অমুক পুণ্যের কাজ করবো । এরূপ ক্ষেত্রে যে অঙ্গীকার বা প্রতিজ্ঞা করা হয়, আশা পুরণ হলে তা পুরা করা অবশ্য কর্তব্য ।. শর্তহীন মান্নত হলো, কোনো শর্তের সাথে যুক্ত না করেই কিছু করার প্রতিজ্ঞা করা। যেমন এরূপ বলা www.pathagar.com
— পৃষ্ঠা ১১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।