শপথ ১১১ বৃহত্তর কল্যাণের খাতিরে শপথ ভংগ করা বৈধ: মূলত শপথকারীর জন্য শপথ পূর্ণ করাই কর্তব্য। তবে বৃহত্তর কল্যাণের খাতিরে শপথ পূর্ণ না করাও বৈধ । আল্লাহ্ বলেন: OA BA ০442 (৮205 b pl xd tally 155 1533 ০৮১০8 29 40 ts % ‘তোমরা সৎকাজ, আত্মসংযম ও মানুষের মধ্যে শাস্তি স্থাপন থেকে বিরত থাকবে এ মর্মে শপথ করার জন্য আল্লাহ্র নামকে অজুহাত হিসাবে ব্যবহার করোনা ।' (সূরা বাকারা: আয়াত ২২৪) অর্থাৎ আল্লাহর নামে শপথকে তোমরা সৎকাজ, আত্মসংযম ও মানুষের মধ্যে শাস্তি স্থাপনের অন্তরায় বানাবেনা ৷ আল্লাহ্ সূরা তাহ্রীমের ২নং আয়াতে বলেন: ৮০ 2০৩০৫20০58৪ ‘আল্লাহ্ তোমাদের শপথ থেকে মুক্তি লাভের ব্যবস্থা করেছেন" অর্থাৎ কাফফারা আদায়ের মাধ্যমে আল্লাহ্ শপথ থেকে অব্যাহতি লাভের ব্যবস্থা শরিয়তে বিধিবদ্ধ করেছেন। ূ ইমাম আহমদ এবং বুখারি ও মুসলিম বর্ণনা করেন, রসূল সা. বলেছেন: “যখন তুমি কোনো কাজের জন্য শপথ করবে, অত:পর সে কাজটি ছাড়া অন্য কিছুতে অধিকতর কল্যাণ নিহিত আছে বলে মনে করবে, তখন যেটি অধিকতর কল্যাণকর, সেটি করবে এবং তোমার শপথের জন্য কাফফারা আদায় করবে ।' যে জিনিসের বাবদে শপথ করা হয়, তার ভিত্তিতে শপথের প্রকারভেদ: যে জিনিসের বাবদে শপথ করা হয়, তার ভিত্তিতে শপথ পাঁচ প্রকার ১. কোনো ফরয বা ওয়াজিব কাজ করা ও হারাম কাজ বর্জন করার শপথ । এ ধরনের শপথ ভংগ করা হারাম ৷ কেননা এ দ্বারা আল্লাহ্ তার বান্দাদেরকে যে সব কাজের আদেশ দিয়েছেন বা যে সব কাজ থেকে নিষেধ করেছেন, সেগুলিকেই জোরদার করা হয়েছে। ২. কোনো ফরয বা ওয়াজিব কাজ বন্ধনে করা ও হারাম কাজ করার শপথ । এ ধরনের শপথ ভংগ করা ওয়াজিব । কেননা এটা গুনাহ্র কাজ করার পথ । ভংগ করার সাথে সাথে কাফফারা দেয়াও ওয়াজিব । ৩. বৈধ কাজ করার শপথ ৷ এ ধরনের শপথ ভংগ করা মাকরূহ এবং শপথ পূর্ণ করা মুস্তাহাব । ৪. মুস্তাহাব কাজ বর্জন ও মাকরূহ কাজ করার শপথ । এ ক্ষেত্রে শপথ ভংগ করা মুস্তাহাব, শপথ দীর্ঘায়িত করা মাকরুহ ও কাফ্ফারা দেয়া ওয়াজিব। ৫. মুস্তাহাব কাজ করা বা মাকরূহ কাজ বর্জন করার শপথ । এটা ইবাদাতের শামিল। এ শপথ পূর্ণ করা মুস্তাহাব ও ভংগ করা মাকরূহ । কক www.pathagar.com
— পৃষ্ঠা ১১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।