১১০ ফিক্হুস্ সুন্নাহ দরিদ্রকে বিশুদ্ধভাবে নামায পড়তে পারে এমন পোশাক দিতে হবে। পুরুষ হলে পুরুষের অনুপাতে, নারী হলে নারীর অনুপাতে । | দাস যুক্তি: এর অর্থ দাস বা দাসীকে দাসত্ব থেকে মুক্ত করে দেয়া, চাই সে মুসলমান হোক বা কাফের। কেননা আয়াতে মুসলমান হওয়ার শর্তের উল্লেখ নেই। এটা ইমাম আবু হানিফা, আবু সাওর ও ইবনুল মুনযিরের অভিমত । কিন্তু অন্যান্য ফকিহের মতে, মুসলমান হওয়া শর্ত। তাদের মতে হত্যার কাফ্ফারায় যেমন মুসলমান দাসদাসী মুক্ত করার শর্ত আরোপিত হয়েছে (সূরা নিসার ৯২ আয়াতানুসারে) এ কাফ্ফারায় সে বিধি অনুসৃত হবে। আর্থিক সামর্থ্য না থাকলে রোযা রাখা: এ তিনটির কোনোটাই সম্পন্ন করার যার আর্থিক সঙ্গতি নেই, তার উপর তিন দিন রোযা রাখা ওয়াজিব । অসুস্থতার কারণে রোযা রাখার সাধ্য না থাকলে সুস্থ হওয়ার পর রোযা রাখবে । রোযা রাখার ক্ষমতা ফিরে না এলে আল্লাহ্র ক্ষমাই তার জন্য যথেষ্ট। কাফ্ফারার এ রোযা এক নাগাড়ে রাখা শর্ত নয়। তাই এক নাগাড়ে রাখলেও চলবে বিরতি দিয়ে রাখলেও চলবে। হানাফি ও হাম্বলিদের পক্ষ থেকে একনাগাড়ে রোযা রাখার যে শর্ত আরোপ করা হয়েছে, তা সঠিক নয়। খাদ্য ও বস্তরের মূল্য প্রদান: ইমাম শাফেয়ি, আহমদ ও মালেকের মতে খাদ্য ও পোশাকের মূল্য দিলে কাফ্ফারা আদায় হবেনা । ইমাম আবু হানিফার মতে আদায় হবে। শপথ ভংগ করার পূর্বে ও পরে কাফ্ফারা আদায় করা: ফকিহগণ একমত হয়ে বলেছেন, শপথ ভংগ হওয়া ব্যতীত কাফ্ফারা ওয়াজিব হয়না । অগ্রিম দেয়া জায়েয কি না তা নিয়ে মতভেদ রয়েছে। অধিকাংশ ফকিহের মতে শপথ ভংগ করার আগে আগাম কাফ্ফারা দেয়াও জায়েয, ভংগ করার পরে বিলম্বে দেয়াও জায়েয । মুসলিম, আবুদাউদ, ও তিরমিধিতে বর্ণিত হয়েছে: “যে ব্যক্তি কোনো শপথ করে, এবং পরে বুঝতে পারে যে, যে কাজের জন্য সে শপথ করেছে, তা না করে অন্য কিছু করাই ভালো, সে যেনো শপথের কাফফারা দিয়ে দেয় এবং যা ভালো মনে হয়, সেটি করে।' এ হাদিস থেকে শপথ ভংগ করার আগেই কাফ্ফারা দেয়ার বৈধতা প্রমাণিত হয়। আর শপথ ভংগ করার আগেই কাফ্ফারা দেয়ার পর শপথ ভংগ শুরু করা পাপ কাজ শুরু করা গণ্য হবেনা । কেননা যে কাজের শপথ করা হয়েছিল, আগাম কাফফারা তাকে বৈধ করে দিয়েছে। ইমাম মুসলিমও বর্ণনা করেছেন, রসূল সা. বলেছেন: ‘যে ব্যক্তি কোনো কাজ করার শপথ করে এবং পরে দেখতে পায়, অন্য একটি কাজ তার চেয়ে ভালো, তবে সে যেনো তা করে ও শপথের কাফফারা দেয় ৷' যে ফকিহগণ আগাম কাফ্ফারা দেয়া বৈধ মনে করেন, তাদের যুক্তি এই যে, যে ব্যক্তি কাফফারা না দিয়েই শপথ ভংগ করে, সে একটা পাপ কাজ শুরু করে। অথচ সে কাফফারা আদায় করার আগেও মারা যেতে পারে। রসূলুল্লাহ সা.]কর্তৃক অগ্রিম কাফফারা প্রদানের অনুমতি দানের যুক্তি হয়তো এটাই। পক্ষান্তরে ইমাম আবু হানিফার বক্তব্য হলো, যেহেতু শপথ ভংগ করার পূর্বে কাফ্ফারা ওয়াজিব হওয়ার কারণ সংঘটিত হয়না, তাই শপথ ভংগ করার পরে ব্যতীত কাফ্ফারা শুদ্ধ হয়না ৷ তিনি রসূলুল্লাহ্ সা. এর উক্তি ‘সে যেন তার শপথের কাফফারা দিয়ে দেয় এবং যেটা ভালো সেটা করে'-এর ব্যাখ্যা এভাবে করেন: অর্থাৎ সে যেন কাফফারা আদায়ের ইচ্ছা পোষণ করে। যেমন সূরা নাহলের ৯৮ নং আয়াতে আছে: যখন তুমি কুরআন পড়বে তখন আল্লাহ্র কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করো' “এখানে যখন তুমি কুরআন পড়বে" এর অর্থ হলো, “যখন তুমি কুরআন পড়তে ইচ্ছা করবে ।' যাহোক, অধিকাংশ ফকিহদের মতটিই অগ্রগণ্য । অর্থাৎ আগাম কাফফারা বৈধ । www.pathagar.com
— পৃষ্ঠা ১১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।