শপথ ১০৯ তিনটি নীচ থেকে উপরের দিকে পর্যায়ক্রমিক। অর্থাৎ খাদ্য দান সর্বনিম্ন, বস্তু দান মধ্যম ও দাস/দাসী মুক্ত করা সর্বোচ্চ । আল্লাহ বলেন: 'এর কাফ্ফারা হলো, দশজন মিস্কীনকে তোমাদের পরিবারের লোকদেরকে যা খাওয়াও, তা থেকে মধ্যম মানের খাদ্য দান করা, অথবা পরিধেয় বস্ত্র দান করা, অথবা একজন দাস বা দাসী মুক্ত করা। কিন্তু যে ব্যক্তি সামর্থ্য রাখেনা, তার জন্য তিন দিন রোযা রাখা । এ হলো তোমাদের শপথের কাফ্ফারা যখন তোমরা শপথ করবে । তোমরা তোমাদের শপথসমূহ রক্ষা করো । এভাবে আল্লাহ্ তোমাদের জন্য তার আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করেন যাতে তোমরা শোকর আদায় কর ।' (সূরা মায়িদা: আয়াত ৮৯) | কাফ্ফারার যৌক্তিকতা: শপথ ভংগ করা দায়িত্ব ও কর্তব্যে অবহেলা ও অপূর্ণ রাখার নাম । কাজেই এজন্য কাফ্ফারা নির্ধারিত হওয়া এর ক্ষতিপূরণের জন্য জরুরি । কাফফারা হলো: খাদ্য দান: খাদ্যের পরিমাণ ও মান শরিয়ত নির্ধারণ করে দেয় নি। যে ক্ষেত্রে এ ব্যাপারে নীরবতা অবলম্বন করা হয়, সে ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হবে প্রচলিত রীতি-প্রথার আলোকে । সুতরাং মানুষ তার পরিবারের লোকদেরকে সচরাচর যে মানের ও যে পরিমাণের খাদ্য পরিবেশন করে থাকে, সেই মান ও পরিমাণ অনুযায়ীই কাফফারার খাদ্য নির্ণিত হবে । বিশেষ বিশেষ উৎসবাদিতে বা অনুষ্ঠানাদিতে যে উঁচু মানের খাদ্য পরিবেশিত হয় সে অনুযায়ীও নয়, এবং সময় সময় যে নিম্নমানের খাদ্য পরিবেশিত হয় সে অনুযায়ীও নয় । কোনো মানুষের বাড়িতে যদি বেশির ভাগ সময়ে গোশত, সবজি ও গমের রুটি খাওয়ার অভ্যাস ও রীতি চালু থাকে, তাহলে এর চেয়ে নিম্নমানের খাদ্য প্রদান করলে কাফফারা আদায় হবে না। হয় এর সমমানের অথবা এর চেয়ে উৎকৃষ্ট মানের খাদ্য বিতরণ করতে হবে । কেননা সমমানের খাদ্যই মধ্যম । আর উৎকৃষ্ট মানের খাদ্য দিলে মধ্যম মানেরও হবে এবং কিছু বেশিও দেয়া হবে। ব্যক্তি ও দেশভেদে এই মধ্যমমান বিভিন্ন হতে পারে। ইমাম মালেক রা. এর মতানুসারে মদিনায় এক “মুদ' (একটা বিশেষ পরিমাপের নাম) খাদ্য যথেষ্ট । সে সাথে তিনি এও বলেন: যে সকল দেশের জীবন-যাপনের মান আমাদের জীবন যাপনের মান থেকে ভিন্ন, তাদের বেলায় আমি মনে করি তাদের নিজ নিজ দেশের জীবন যাপনের মানের মধ্য থেকেই মধ্যম মান নির্ণয় করতে হবে। কেননা আল্লাহ বলেছেন: 'তোমাদের পরিবারের লোকদেরকে যে খাদ্য দিয়ে থাক, তার মধ্য থেকে মধ্যম মানের খাদ্য দিও ।' ইমাম আবু দাউদ ও তার শিষ্যদের অভিমতও তদ্রুপ । ইমাম আবু হানিফা ব্যতীত অন্যান্য ফকীহগণ শর্ত আরোপ করেছেন যে, দশজন মিসকীন মুসলমানদের মধ্য থেকে হতে হবে। ইমাম আবু হানিফার মতে যিশ্বীদের (মুসলিম দেশে বসবাসরত অমুসলিম নাগরিকদের) মধ্যে যারা দরিদ্র তাদেরকে দিলেও চলবে । তার মতে, একজন মিসকীনকে দশদিন খাওয়ালেও দশজন মিসকীনকে খাওয়ানোর পর্যায়ভুক্ত হবে। অন্যরা বলেন, এতে একজন মিসকীনকে খাওয়ানো গণ্য হবে। মনে রাখতে হবে, খাদ্য দেয়ার মাধ্যমে কাফ্ফারা আদায় করা কেবল সামর্থ্যবান লোকদের জন্যই নির্দিষ্ট । এ সামর্থ্য দ্বারা বুঝতে হবে, নিজের ও নিজের পরিবার-পরিজনের অত্যাবশ্যকীয় ব্যয় নির্বাহের পর যা উদ্বৃত্ত থাকে তা থেকে এই পরিমাণ খাদ্য দিতে সক্ষম হওয়া। কোনো কোনো আলিম উদ্বৃত্তের পরিমাণ পঞ্চাশ দিরহাম আবার কেউ কেউ বিশ দিরহাম নির্ধারণ করেছেন। প্রথমোক্ত মতটি কাতাদার এবং দ্বিতীয় মত ইবরাহীম নখৃয়ির । পরিধেয় বন্ত্র: মানুষ পোশাক হিসাবে যে কাপড়-চোপড় ব্যবহার করে থাকে এবং যাকে পোশাক নামে আখ্যায়িত করা হয় তা-ই কাফ্ফারা হিসাবে যথেষ্ট হবে। এর ন্যুনতম মান ধরা হবে দরিদ্র লোকেরা সচরাচর যা পরে থাকে । কেননা আয়াতে শুধু খাদ্যের বেলায় মধ্যম মানের শর্ত আরোপ করা হয়েছে, বস্ত্রের বেলায় মধ্যম মানের শর্ত আরোপ করা হয়নি। কাফফারা দাতার পরিবারের লোকেরা সচরাচর যা পরে থাকে সে মানের পোশাক দিলেও চলবে । ইমাম মালেক ও ইমাম আহমদের মতে প্রত্যেক www.pathagar.com
— পৃষ্ঠা ১১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।