ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

১০৮ ফিক্হুস্‌ সুন্নাহ সা. বলেছেন: ‘যে ব্যক্তি শপথ করায় তার নিয়ত অনুসারেই শপথ বিচার্য।' অন্য বর্ণনা মোতাবেক: “তোমার প্রতিপক্ষ তোমার কথা যে শপথে বিশ্বাস করবে সেটাই তোমার শপথ ।' এখানে প্রতিপক্ষ হচ্ছে সেই ব্যক্তি, যে এমন অবস্থায় শপথ করিয়েছে যখন উভয়ে শপথের দাবিদার । ভুলবশত বা অনিচ্ছা বশত শপথের বিপরীত করলে শপথ ভংগ হবেনা: যে ব্যক্তি কোনো কাজ না করার শপথ করে অত:পর সেই কাজ ভুলক্রমে বা অনিচ্ছাবশত: করে, সে শপথ ভংগের দায়ে দোষী হবে না। কেননা রসূলুল্লাহ সা. বলেছেন: আল্লাহ আমার উদ্মাতকে ভুলক্রটি, অনিচ্ছা ও তাদেরকে কোনো কিছুর জন্য বাধ্য করার দায় থেকে অব্যাহতি দিয়েছেন। (ভুল: যেমন ভুলক্রমে এমন কিছু করা, যা করা সাধারণভাবে গুনাহ, অথবা ভুলক্রমে এমন কিছু করা থেকে বিরত হওয়া, যা করা অবশ্য কর্তব্য । অনিচ্ছা যেমন যা অন্যায় বা অবৈধ তা বৈধ বা ন্যায়সংগত মনে করে করা, অথবা যা অবশ্যকরণীয় তা অনুচিত মনে করে করা থেকে বিরত থাকা, অথবা ওজর বা অক্ষমতা বশত: বিরত থাকা । বাধ্য হওয়া: যেমন কোনো অপশক্তির চাপে বাধ্য হয়ে কোনো গুনাহর কাজ করা অথবা দেশের অন্যায় আইনের কারণে কোনো অবৈধ কাজ করতে বাধ্য হওয়া উল্লেখ্য, যে কাজ করার শপথ করা হয়, তা না করলে এবং যে কাজ না করতে শপথ করা হয় তা করলে শপথ ভংগ বা লংঘন হয় । (অনুবাদক) বাধ্য হয়ে শপথ করলে তা মানা জরুরি নয়: কোনো ব্যক্তিকে কোনো কাজ করার জন্য শপথ করতে কেউ বাধ্য করলে তার জন্য সে শপথ পূর্ণ করা জরুরি নয় এবং সেই শপথের বিপরীত কাজ করলে সে শপথ ভংগকারী হবে না । এর প্রমাণ প্রথমত: উপরোক্ত হাদিস। দ্বিতীয়ত: যাকে বাধ্য করা হয়, তার স্বাধীনতা কেড়ে নেয়া হয়। যার স্বাধীনতা থাকে না, শরিয়তের কোনো হুকুম মানার দায়িত্ব তার থাকে না। এ জন্য ইমাম আহমদ, শাফেয়ি ও মালেকের মতে যাকে বাধ্য করা হয় তার শপথ বৈধই হয় না। পক্ষান্তরে ইমাম আবু হানিফা মনে করেন, শপথ বৈধ হয়, কিন্তু তা পূর্ণ করতে সে বাধ্য নয়। শপথে ইনশাআল্লাহ্‌ বলা: যে ব্যক্তি শপথে ইনশাআল্লাহ্‌ (অর্থাৎ আল্লাহ্‌ যদি চান) বলাটা যুক্ত করে সে শপথের বিপরীত কাজ করলে শপথ ভংগ হবেনা । কেননা ইবনে উমর রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন: যে ব্যক্তি কোনো শপথ করে এবং বলে: ‘ইনশাআল্লাহ’, সে শপথ ভধগের জন্য দায়ি হবেনা । (আহমদ, ইবনে হাব্বান, ইবনে হাব্বান হাদিসটিকে সহীহ বলেছেন) শপথের পুনরাবৃত্তি: কোনো ব্যক্তি এক বা একাধিক ব্যাপারে বারংবার শপথ করে তা ভংগ করলে ইমাম আবু হানিফা, মালেক ও এক রেওয়ায়াত অনুধায়ী ইমাম আহমদ বলেন: প্রত্যেক শপথে পৃথক কাফফারা দিতে হবে। হাস্বলীদের মতে, যে ব্যক্তি কাফফারা দেয়ার আগেই একাধিক শপথ করে তখন তার প্রত্যেক শপথে একই ধরনের কাফ্ফারা দেয়া ওয়াজিব নয়। তার উপর একটা কাফ্ফারাই ওয়াজিব হবে। আর যদি কাফ্ফারার ধরন ভিন্ন হয়, যেমন যিহার ও আল্লাহ্‌র নামে শপথ, তাহলে পৃথক পৃথকভাবে দুটো কাফ্ফারা দিতে হবে। শপথের কাফফারা: কাফ্ফারার শাব্দিক অর্থ হলো: এমন ঢাকনা বা পর্দা, যা কোনো জিনিসকে পুরোপুরিভাবে ঢেকে দেয়। আর ইসলামের পরিভাষায় এ দ্বারা সে সব কাজকে বুঝায়, যা কিছু পাপকাজকে এমনভাবে ঢেকে দেয় ও মোচন করে দেয় যে, অত:পর দুনিয়া ও আখেরাতে তার কর্তার উপর তার আর কোনোই দায়দায়িত্ব বর্তায়না। ইচ্ছাকৃত শপথ ভংগের কাফফারা প্রথমত নিমোক্ত তিনটির যে কোনো একটি: | ১. দশজন দরিদ্রকে খাদ্য দান। ২. দশজন দরিদ্রকে বস্ত্র দান। ৩. একজন দাস/দাসী মুক্ত করা । দ্বিতীয় এই তিনটির কোনোটিই করতে যে সমর্থ নয়, তার জন্য তিন দিন রোযা রাখা । উল্লেখিত প্রথম www.pathagar.com

— পৃষ্ঠা ১১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।