ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

শপথ ১০৭ “পরস্পরকে প্রবঞ্চনা করার জন্য তোমরা তোমাদের শপথকে ব্যবহার করোনা । করলে পা স্থির হওয়ার পর পিছলে যাবে এবং আল্লাহর পথে বাধা দানের কারণে তোমরা শাস্তির আস্বাদ গ্রহণ করবে । তোমাদের জন্য রয়েছে মহাশাস্তি।' (সূরা নাহল: আয়াত ৯৪) ১. ইমাম আহমদ ও আবুশ শায়খ রহ. আবু হুরায়রা রা. থেকে বর্ণনা করেন, রসূলুল্লাহ সা. বলেছেন: পাঁচটি গুনাহের কোনো কাফফারা নেই: আল্লাহ্‌র সাথে শরিক করা, সংগত কারণ ব্যতীত কোনো প্রাণ নিধন করা, কোনো মুমিনকে মিথ্যা অপবাদ দেয়া, মিথ্যা শপথের মাধ্যমে অন্যায়ভাবে কারো সম্পদ অপহরণ করা ।” ূ ২. আব্দুল্লাহ ইবনে আমর রা. থেকে ইমাম বুখারি বর্ণনা করেন, রসূলুল্লাহ সা. বলেছেন: ‘কবীরা গুনাহ হচ্ছে আল্লাহ্র সাথে শরিক করা । পিতামাতার অবাধ্য হওয়া, আত্মহত্যা করা ও মিথ্যা শপথ করা." ৩. ইমরান ইবনে হাসীন রা. থেকে আৰু দাউদ বর্ণনা করেন, রসূল সা. বলেছেন, যে ব্যক্তি মিথ্যা শপথ করে এবং তার কারণে কেউ জেল খাটতে বাধ্য হবে বা সরকারিভাবে অন্য কোনো ক্ষতির শিকার হবে, সে যেন দোষখে তার বাসস্থান নির্ধারণ করে ।" শপথের ভিত্তি, নিয়ত ও প্রচলিত রীতি: শপথের আইনগত ভিত্তি হচ্ছে সমাজে প্রচলিত রীতিপ্রথার উপর, আভিধানিক অর্থও নয়, ইসলামি পরিভাষার উপরও নয় । যেমন কেউ শপথ করলো যে, সে গোশত খাবে না, তার পর মাছ খেলো। এতে তার শপথ ভংগ হবে না, যদিও আল্লাহ্‌ মাছকেও গোশত নামে আখ্যায়িত করেছেন। (সূরা নাহলের ১৪ নং আয়াত দ্রষ্টব্য) তবে কেউ যদি নিয়ত করে থাকে যে, তার কথিত গোশতের মধ্যে মাছও অন্তর্ভূক্ত অথবা তার স্বজাতির প্রচলিত ভাষায় মাছও গোশতের অন্তর্ভুক্ত থাকে, তাহলে মাছ খেলে শপথ ভংগ হবে । আর যে ব্যক্তি কোনো জিনিসের শপথ করে কিন্তু মনে মনে অন্য নিয়ত করে, তার নিয়তই ধর্তব্য হবে, মুখে উচ্চারিত কথা নয়। তবে অন্য কেউ যদি তাকে কোনো বিশেষ জিনিসের ব্যাপারে শপথ করায়, তাহলে যে ব্যক্তি শপথ করিয়েছে, তার নিয়তই ধর্তব্য হবে, শপথকারীর নিয়ত নয়। অন্যথায় আদালতের বিচারের ক্ষেত্রে শপথের কোনো স্বার্থকতা থাকবে না। ইমাম নববী বলেন: শপথ সব সময় শপথকারীর নিয়ত অনুযায়ী বিচার্য হবে। একমাত্র বিচারক বা তার প্রতিনিধি যখন তার বিরুদ্ধে আনা অভিযোগ বা দাবি সম্পর্কে তাকে শপথ করতে বলবেন তখনই এর ব্যতিক্রম হবে। এ ক্ষেত্রে বিচারক বা তার প্রতিনিধির নিয়তই বিধান। এখানে শপথকারীর নিজস্ব ভিন্নমুখী নিয়ত শুদ্ধ হবে না। এই ক্ষেত্র ব্যতীত অন্য সব ক্ষেত্রে শপথকারীর নিজস্ব নিয়ত শুদ্ধ । বিচারক বা তার প্রতিনিধির নিয়ত অনুসারে কৃত শপথ ভংগ করলে সে ভংগকারী গণ্য হবে না, যদিও বাতিল উদ্দেশ্যে কৃত শপথ হারাম। অন্য কারো দ্বারা বাধ্য হয়ে শপথ করা ব্যতীত সব সময় যে শপথকারীর নিয়তই বিধান, তার প্রমাণ হলো, সুয়াইদ ইবনে হানযালা থেকে ইমাম আবুদাউদ ও ইবনে মাজা কর্তৃক বর্ণিত এই হাদিস। সুয়াইদ বলেন: ওয়ায়েল ইবনে হাজারকে সাথে নিয়ে আমরা রসূলুল্লাহ্‌ সা. -এর সাথে সাক্ষাতের উদ্দেশ্যে বের হলাম। পথিমধ্যে ওয়ায়েলের একজন শক্র তাকে পাকড়াও করলো । আমার সাথীরা ওয়ায়েলকে রক্ষা করার জন্য কোনো শপথ করতে ইতস্তত করতে লাগলো । আমি শপথ করে বললাম: সে আমার ভাই । এতে সে ওয়ায়েলকে ছেড়ে দিলো । অতপর আমরা রসূলুল্লাহ সা. এর নিকট এলাম । আমি তাকে জানালাম যে, আমার সাথীরা শপথ করে ওয়ায়েলকে ভাই বলতে রাজি হয় নি। কিন্তু আমি শপথ করে তাকে ভাই বলেছি। রসূলুল্লাহ্‌ সা. বললেন: তুমি সত্য বলেছ। মুসলমান মুসলমানের ভাই।' তবে যে ক্ষেত্রে অন্য কেউ শপথ করায়, সে ক্ষেত্রে যে ব্যক্তি শপথ করায়, তার নিয়তই যে বিধান, এর প্রমাণ ইমাম মুসলিম ইমাম আবুদাউদ ও তিরমিযি কর্তৃক আবু হুরায়রা রা. থেকে বর্ণিত হাদিস। রসূলুল্লাহ www.pathagar.com

— পৃষ্ঠা ১০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।