১০৬ ফিক্ছস্ সুন্নাহ উম্মুল মুমিনীন আয়েশা রা. বলেছেন: মানুষের অহরহ “আল্লাহ্র কসম, না’ ‘আল্লাহ্র কসম! হাঁ’ “আল্লাহ্র কসম! কখনো না’ ইত্যাকার কথাবার্তা সম্পর্কেই এ আয়াতটি নাধিল হয়েছিল: 'তোমাদের অর্থহীন শপথের জন্য আল্লাহ্ তোমাদেরকে পাকড়াও করবেন না’ (সূরা বাকারা: আয়াত ২২৫) বুখারি, মুসলিম । ইমাম মালেক, হানাফি ইমামগণ, ইমাম লায়েস ও আওযায়ী বলেন: অর্থহীন শপথ হলো সঠিক ও সত্য মনে করে কোনো বিষয়ে শপথ করা এবং পরে তার বিপরীত সত্য উদঘাটিত হওয়া । একে ভুল শপথও বলা যেতে পারে। ইমাম আহমদ রহ. থেকে দু'ধরনের মতামত বর্ণিত হয়েছে, যা উপরোক্ত দুই মযহাবের মতামতের মতোই। অর্থহীন শপথের বিধি: এ ধরনের শপথে কোনো কাফফারাও নেই, কোনো দায়দায়িত্বও নেই। ইচ্ছাকৃত শপথ ও তার বিধি: ইচ্ছাকৃত শপথ হলো শপথকারী যা বুঝে-শুনে সংকল্পবদ্ধ হয়েই করে। এ শপথ শপথকারীর উদ্দেশ্য ও প্রতিজ্ঞার প্রতীক । এটা মোটেই অর্থহীন ও উদ্দেশ্যহীন নয় যে, প্রচলিত রীতিপ্রথা মোতাবেক আপনা থেকেই মুখে উচ্চারিত হবে। কারো কারো মতে, ইচ্ছাকৃত শপথ ভবিষ্যতের কোনো কাজ করা বা না করার সংকল্প ব্যক্ত করে থাকে। এর বিধি হলো: শপথ ভংগ বা লংঘন করলে অবশ্যই কাফফারা দিতে হবে। নিম্নোক্ত দুটি আয়াতে এ সংক্রান্ত বিধান দ্রষ্টব্য: Ase A eee পা ABS ০4256 202 ৮০৫6 ৮০৫ ০ ৮4% ১৫১০০ 5500 20 448 “তোমাদের অর্থহীন শপথের জন্য আল্লাহ্ তোমাদেরকে পাকড়াও করবেন না। কিন্তু তিনি তোমাদের অন্তরের সংকল্পের জন্য তোমাদেরকে পাকড়াও করবেন। আল্লাহ্ ক্ষমাপরায়ণ ও ধৈর্যশীল ।' (সূরা বাকারা: আয়াত ২২৫) | 75200] BOG হ Ui 2085 Cy AIAG এ) LOO 28510 205 4 vO EB fis 2 2725 A ঠপ পনির AacA প ৯ টিপ পা As rhs অপ Br OUT এএ পা 2) 54 51৫৮০015595 ৮2519০06৫৫০, ‘আল্লাহ তোমাদের অর্থহীন শপথের জন্য তোমাদেরকে পাকড়াও করবেন না। কিন্তু যে সব শপথ তোমরা ইচ্ছাকৃতভাবে করো, তার জন্য তিনি তোমাদেরকে পাকড়াও করবেন। আর এর কাফফারা হলো দশজন মিসকীনকে তোমাদের পরিবারের লোকদেরকে খাওয়ানো মধ্যম মানের খাদ্য দান করা, অথবা পরিধেয় বন্ত্র দান করা, অথবা একজন দাস/দাসী মুক্ত করা। কিন্তু যে ব্যক্তি সামর্থ্য রাখে না তার জন্য তিন দিন রোজা রাখা । এ হলো তোমাদের শপথের কাফফারা যখন তোমরা শপথ করবে । তোমরা তোমাদের শপথসমূহ রক্ষা করো। এভাবে আল্লাহ্ তোমাদের জন্য তার আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করেন, যাতে তোমরা শোকর আদায় করো ।' (সূরা মায়িদা: আয়াত ৮৯)। মিথ্যা শপথ ও তার বিধি: মিথ্যা শপথ হলো যা দ্বারা অন্যের অধিকার হরণ করা হয় অথবা খেয়ানত ও পাপ কাজ সংঘটিত করার ইচ্ছা করা হয়। এটা কবীরা গুনাহসমূহের অন্যতম। এতে কোনো কাফফারা নেই। কেননা যে সব গুনাহ থেকে কাফফারা দিয়ে উদ্ধার পাওয়া যায় এটা তার চেয়ে মারাত্বক । (ইমাম শাফেয়ির মতে ও ইমাম আহমদের একটি মত অনুসারে এতে কাফফারা দিতে হবে ।) আরবিতে এর নাম 'গামুস' অর্থাৎ নিমজ্জিতকারী ৷ এই নামকরণের কারণ হলো এ শপথ মানুষকে জাহান্নামের আগুনে নিমজ্জিত করে। এ ধরনের শপথকারীর উপর তাওবা করা ওয়াজিব, সে সাথে এ দ্বারা কারো অধিকার নষ্ট 25 40 fase 25602502155 ১ G4 1 UB Ln as Uf ER ০০৪০৮1০০৮৫5 CC. www.pathagar.com
— পৃষ্ঠা ১০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।