শপথ ১০৫ আল্লাহ্ ছাড়া অন্য সত্তার প্রতি স্থান প্রদর্শন করা হয়েছে বলে ধারণা জন্যে । রসূলুল্লাহ সা. জনৈক বেদুইন সম্পর্কে বলেছিলেন: 'লোকটির বাবার শপথ, সে সফলকাম হয়েছে।' ইমাম বায়হাকি এর ব্যাখ্যায় বলেছেন, এ ধরনের শপথ করা আরবদের নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিলো এবং কোনো উদ্দেশ্য ছাড়াই মুখ দিয়ে অহরহ উচ্চারিত হতো । ইমাম নববী এই ব্যাখ্যার সমর্থন করে বলেছেন: ব্যাখ্যাটি সন্তোষজনক সৃষ্টির নামে শপথ করা: আরবদের রীতি ছিলো, শপথ করে যে বাক্য শুরু করা হয়, তার উপর বিশেষ গুরুত্ব দিতো এবং কথাটার প্রতি আকৃষ্ট হয়ে তার প্রতি মনোযোগ দিতো । তারা বুঝতো যে, বক্তার কসম খাওয়া তার কাংখিত বক্তব্যের বিশেষ গুরুত্বের প্রমাণ এবং কথার যথার্থতা ও সত্যতার প্রতীক। কুরআনেও এই বাকরীতি অনুসৃত হয়েছে এবং বহু জিনিসের নামে শপথ করা হয়েছে। সুরা কাফ: আয়াত ১। তন্মধ্যে একটি হচ্ছে কুরআন । যেমন বলা হয়েছে “মহান কুরআনের শপথ ।" এ ছাড়া কিছু কিছু সৃষ্টির শপথও করা হয়েছে। যেমন: ‘সূর্য ও তার কিরণের শপথ ৷’ (সূরা ওয়াশ শামৃস, আয়াত ১) আবার সূরা ওয়াল লাইলের প্রথম দু'আয়াতে বলা হয়েছে: “কসম রাত্রির, যখন সে আচ্ছন্ন করে, আর কসম দিবসের যখন সে উদ্ভাসিত হয়। এ সব শপথের পেছনে অনেক নিগৃঢ় ও মহৎ উদ্দেশ্য নিহিত রয়েছে। যেমন শপথ দ্বারা কিছু শিক্ষণীয় বিষয়ের প্রতি মনোযোগ আকর্ষণ করা, যা এ সব জিনিসে রয়েছে। এ সব জিনিস নিয়ে চিন্তাভাবনা করতে উৎসাহ দেয়া হয়েছে, যাতে তা থেকে প্রকৃত সত্য উদঘাটিত হয়। আল্লাহ কুরআনের নামে শপথ করেছেন এ কথা ব্যক্ত করার উদ্দেশ্যে যে, এটি যথার্থই আল্লাহর বাণী এবং এতেই দুনিয়া ও আখেরাতের সুখ ও শাস্তির যাবতীয় উপকরণ রয়েছে। ফেরেশতাদের নামে শপথ করে বুঝিয়েছেন যে, তারা আল্লাহ্র অনুগত বান্দা এবং তারা কোনো উপাস্য দেবতা নন। সুর্য, চন্দ্র ও নক্ষত্রের শপথ করে এর রকমারি উপকারিতার বিষয়টি ব্যক্ত করা হয়েছে। আর এগুলোতে অহরহ যে পরিবর্তন ঘটে, তা থেকে তার নম্বরতা প্রমাণিত হয় এবং তাদের যে একজন সুনিপুণ স্রষ্টা রয়েছেন তাও জানা যায়। তাই সেই মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশে ও তার প্রতি মনোযোগী হওয়ায় অবহেলা করা অনুচিত। আল্লাহ কোথাও কোথাও বাতাস, তুর পর্বত, কলম, ও রাশিচক্র সম্বলিত আকাশের শপথ করেছেন। কেননা এ সবই আল্লাহ্র নিদর্শন এবং এগুলি নিয়ে চিন্তাভাবনা করা মানুষের কর্তব্য । এসব শপথের মাধ্যমে আল্লাহ্ যে সত্য প্রতিষ্ঠিত করতে চেয়েছেন তা হচ্ছে আল্লাহর একত্ব, রসূলুল্লাহ্ সা. -এর রিসালাত । মানুষের মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়া ও কিয়ামত। কেননা এগুলো হচ্ছে ইসলামের মৌল তত্ব যা মানুষের মনে গভীরভাবে বদ্ধমূল হওয়া গ্রয়োজন। আল্লাহ্র সৃষ্টির নামে শপথ করার অধিকার একমাত্র আল্লাহ্র জন্যই নির্দিষ্ট । আমাদের জন্য একমাত্র আল্লাহর নামে বা তার গুণাবলীর কোনো একটির নামে ব্যতীত অন্য কিছুর নামে শপথ করা বৈধ নয়। শপথের শর্ত ও উপাদান: শপথ শুদ্ধ হওয়ার শর্ত হলো শপথকারীর সুস্থ মস্তিস্ক হওয়া, প্রাপ্তবয়ক্ক হওয়া, মুসলমান হওয়া, শপথ পূরণ করার সামর্থ্য থাকা ও স্বাধীনতা । সুতরাং কেউ যদি কারো চাপে বাধ্য হয়ে শপথ করে তবে সে শপথ শুদ্ধ নয়। আর শপথের উপাদান হচ্ছে শপথে ব্যবহৃত ভাষা । শপথ সম্পর্কে শরিয়তের বিধি: শপথ সম্পর্কে শরিয়তের বিধি এই যে, শপথকারী যে কাজের জন্য শপথ করবে তা পূর্ণ করা, যাতে সে শপথ থেকে অব্যাহতি লাভ করতে পারে । আর পূর্ণ না করলে শপথ ভংগ করার দায়ে দোষী হবে এবং তার উপর কাফফারা ওয়াজিব হবে । শপথ কতো প্রকার ও কী কী: শপথ তিন প্রকার: ১.অর্থহীন শপথ ২.ইচ্ছাকৃত শপথ ৩.মিথ্যা শপথ অর্থহীন শপথ ও তার বিধি: অর্থহীন শপথ হলো, যে শপথে প্রকৃতপক্ষে শপথ করার কোনো ইচ্ছা থাকে না। কেবল কথার কথা হিসাবেই তা উচ্চারিত হয়ে থাকে । যেমন: আল্লাহ্র কসম, তোমাকে খেতেই হবে, আল্লাহ্র কসম, তোমার আসতেই হবে, ইত্যাদি । www.pathagar.com
— পৃষ্ঠা ১০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।