১০৪ ফিক্ছুস্ সুন্নাহ নিজেকে অমুসলিম বা ইসলাম বহির্ভূত গণ্য করা হয় এমন শপথ করলে: যদি কেউ বলে: ‘এরূপ করলে আমি ইহুদি বা খ্রিষ্টান বা আল্লাহ্ ও তার রসূলের দায়মুক্ত' এবং তারপর সেই কাজ করে, তবে ইমাম শাফেয়িসহ কিছু সংখ্যক আলিমের মতে এটা কোনো শপথ নয় এবং কোনো কাফফারাও তার দিতে হবে না। কেননা কুরআন ও হাদিসে এ ধরনের শপথকারীকে ধমক ও ভসনা ব্যতীত আর কিছু করা হয়নি। আবু দাউদ ও নাসায়ি বারিদা থেকে বর্ণনা করেন, রসূলুল্লাহ সা. বলেছেন: যে ব্যক্তি এরূপ শপথ করবে যে, “এরূপ করলে আমি ইসলাম থেকে বহির্ভূত’ সে যদি মিথ্যা বলে থাকে, তবে যেমন বলেছে তেমন হবে । আর যদি সত্য বলে থাকে তবে সে কখনো নিখুঁতভাবে ইসলামের দিকে ফিরে আসতে পারবে না। (অর্থাৎ সে যদি নিজেকে ভয় দেখানো ও সতর্ক করার ইচ্ছা পোষণ করে থাকে তবে কাফের হবে না। তবে তাকে অবিলম্বে ‘লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসূলুল্লাহ" পড়তে হবে ও তাওবা করতে হবে । আর যদি কাফের হওয়ার নিয়ত করে থাকে, নাউজুবিল্লাহ । তবে যার শপথ করেছে তা করলে কাফের হয়ে যাবে ।) সাবিত বিন যুহ্হাক থেকে বর্ণিত, রসূলুল্লাহ্ সা. বলেছেন: যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য ধর্মের নামে শপথ করে, তবে সে যেমন বলেছে তেমনই হবে ।' হানাফি ইমামগণ, আহমদ, ইসহাক, সুফিয়ান ও আওযায়ির মতে, এটাও শপথ এবং ভংগ করলে কাফফারা দিতে হবে। আল্লাহ ব্যতীত অন্য কারো নামে শপথ করা নিষিদ্ধ: যেহেতু আল্লাহ্র নামে বা তার কোনো একটি গুণের উল্লেখ করে শপথ না করলে শপথ শুদ্ধ হয় না, তাই অন্য কোনো নামে শপথ করা হারাম । কেননা যার নামে শপথ করা হয় তাকে সর্বোচ্চ সন্মান প্রদর্শন করা অনিবার্য । অথচ আল্লাহ্ ব্যতীত আর কাউকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করা অবৈধ । তাই যে ব্যক্তি আল্লাহ্ ব্যতীত অন্য কারো নামে, যথা নবী, ওলি, পিতা, কা'বা শরীফ বা অনুরূপ কিছুর শপথ করে, তার শপথ শুদ্ধ হবে না এবং এ ধরনের শপথ ভংগ করলে কাফফারাও দিতে হবে না। তবে আল্লাহ্ ব্যতীত অন্যকে সর্বোচ্চ সম্মান প্রদর্শনের জন্য তার গুনাহ হবে। ১. ইবনে উমর রা. বলেন: একটি কাফেলায় রসূলুল্লাহ্ সা. উমর রা. কে স্বীয় পিতার নামে শপথ করতে শুনে সমগ্র কাফেলাকে সম্বোধন করে বললেন: তোমরা শোনো, আল্লাহ্ তোমাদেরকে তোমাদের পিতার নামে শপথ করতে নিষেধ করেছেন। কেউ শপথ করতে চাইলে একমাত্র আল্লাহর নামে শপথ করবে, নতুবা চুপ করে থাকবে । উমর রা. বলেছেন ; আল্লাহ্র কসম, রসূলুল্লাহ্ সা. -এর এই নিষেধাজ্ঞা শোনার পর থেকে আমি আর কখনো আল্লাহ্ ছাড়া আর কারো নামে শপথ করিনি । ূ ২. ইবনে উমর রা. এক ব্যক্তিকে কা'বা শরীফের শপথ করতে শুনে বললেন, আমি রসূলুল্লাহ সা. কে বলতে শুনেছি: ‘যে ব্যক্তি আল্লাহ্ তায়ালা ব্যতীত অন্য কারো নামে শপথ করে সে মোশরেক ।' ৩. আবু হুরায়রা রা. বলেন, রসূলুল্লাহ সা. বলেছেন: তোমাদের মধ্যে কেউ যদি 'লাত ও উষ্যার শপথ' বলে শপথ করে, তবে সে যেন তৎক্ষণাৎ বলে: 'লাইলাহা ইল্লাল্লাহ । আর যদি কেউ অন্য একজনকে বলে, এসো, তোমার সাথে জুয়া খেলবো, ৮৮৬১49 মন্কাবাসীর দুটি মূর্তির নাম। তারা জাহেলি যুগে এ দুটির নামে শপথ করতো ।) ৪. ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন: ‘যে ব্যক্তি আমানতের নামে শপথ করে সে আমাদের লোক নয় ।' অর্থাৎ আমাদের আদর্শের অনুসারী নয়। ৫. ইমাম আবু দাউদ ও ইমাম নাসায়ি আবু হুরায়রা রা. সূত্রে বর্ণনা করেছেন, রসূলুল্লাহ্ সা. বলেছেন: তোমরা তোমাদের পিতা বা মাতার নামে বা দেবদেবীর নামে শপথ করো না। আল্লাহ্ ছাড়া আর কারো নামে শপথ করো না। সত্য কথা ব্যতীত অন্য কিছুর উপর শপথ করো না।" যার নামে শপথ করা হয় তার প্রতি ভক্তি প্রদর্শনের উদ্দেশ্য না থাকলে: আল্লাহ্ ছাড়া অন্য কারো নামে শপথ করা নিষিদ্ধ হয়েছে তখনি, যখন তার উদ্দেশ্য হয় সম্মান ও ভক্তি প্রদর্শন। সম্মান ও ভক্তি প্রদর্শন যদি উদ্দেশ্য না হয়, বরং কেবলমাত্র বক্তব্যের সত্যতার উপর জোর দেয়ার উদ্দেশ্যে শপথ করা হয়, তাহলে সেটা মাকরূহ হবে। কেননা এর সাথে নিষিদ্ধ শপথের সাদৃশ্য রয়েছে। তাছাড়া এতে www.pathagar.com
— পৃষ্ঠা ১০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।