শপথ ১০৩ একত্রিশতম অধ্যায় শপথ শপথের সংজ্ঞা: ইসলামি শরীয়তের পরিভাষায় আল্লাহর নাম বা তার গুণাবলীর মধ্য হতে কোনো একটি গুণের উল্লেখ করে কোনো বিষয়কে নিশ্চিত করা বা সত্য প্রমাণিত করাকে শপথ বা কসম বলা হয়, অথবা যা দ্বারা শপথকারী তার কোনো কাজ করা বা বর্জন করার সংকল্পকে আরো জোরদার করে। আল্লাহ্র নাম বা গুণের উল্লেখ ব্যতীত কসম হয় না: আল্লাহ্র নাম বা গুণাবলীর মধ্য হতে কোনো গুণের উল্লেখ ব্যতিরেকে কোনো শপথ বা কসম শুদ্ধ হয় না। যেমন: আল্লাহ্র কসম, আল্লাহ্র মর্যাদার কসম, আল্লাহ্র মহত্ত বা শ্রেষ্ঠত্বের কসম, আল্লাহ্র বড়ত্ব, শক্তি, ইচ্ছা ও জ্ঞানের কসম ইত্যাদি। অনুরূপ, কুরআন মজীদ বা তার কোনো সূরা বা আয়াতের কসম। পবিত্র কুরআনে জাল্লাহ্ বলেন: Ar ৯০৩ পা ০498৮20, St LOX ৩ ৮৯১৬5 £ | ৮৮5 ০9905 Ls jy sul 095 ‘আকাশে রয়েছে তোমাদের রিয্কের উৎস ও প্রতিশ্রুত সমস্ত কিছু। অতএব আকাশ ও পৃথিবীর প্রতিপালকের শপথ, অবশ্যই তোমাদের কথা বলার মতোই এই সবই সত্য।' (সূরা যারিয়াত: আয়াত ২২ ও ২৩) আল্লাহ্ আরো বলেন: sarc dr mol OUI nd 059৮5217502 Uf ke oud &! dp yl ey পে । 3 “আমি শপথ করছি উদয়াচল ও অস্তাচলের অধিপতির, নিশ্চয়ই আমি সক্ষম তাদের চেয়ে উৎকৃষ্টতর মানব গোষ্ঠীকে তাদের স্থলবর্তী করতে এবং এতে আমি অক্ষম নই ।' (সূরা মা'আরিজ: আয়াত ৪০ ও ৪১)। ইবনে উমর রা. বলেন: রসূল সা. এরূপ শপথ করতেন, “হৃদয়সমূহ পরিবর্তনকারীর শপথ ।" আবু সাঈদ খুদরী রা. বলেন: রসূলুল্লাহ সা. যখন অত্যধিক গুরুত্ব সহকারে দোয়া করতেন তখন বলতেন, “সেই সত্তার শপথ যার হাতে আবুল কাসেমের (অর্থাৎ মুহাম্মদ সা. -এর) প্রাণ ।' শপথের বিভিন্ন রূপ: “আল্লাহ্র দিনের শপথ’, “আল্লাহ্র জীবনের শপথ’ এবং “তোমার শপথ' এ শব্দগুলো সহযোগে শপথ করলে তা শপথ বলে গণ্য হবে। কেননা এগুলোর অর্থ আল্লাহ্র শপথ বা আল্লাহ্ অধিকারের শপথ ৷ আল্লাহ্র কসম বললে হানাফি ও মালেকিদের মতে তা শপথ গণ্য হবে। কেননা তার অর্থ ‘আল্লাহর নামে শপথ’ করছি।' শাফেয়িদের মতে, এ দ্বারা নিয়ত ব্যতীত শপথ হবে না। শপথকারী যদি এ দ্বারা শপথের নিয়ত করে তবে তা শপথ হবে, নচেৎ শপথ হবে না। ইমাম আহমদ থেকে দু'রকমের মতামত জানা যায়। বিশুদ্ধতর মত হলো, শপথ হবে। “আল্লাহ্র জীবনের শপথ' হানাফি ও মালেকিদের মতে শপথ গণ্য হয়। কেননা এর অর্থ হলো, আল্লাহ্র আয়ুকাল ও স্থিতির শপথ । ইমাম শাফেয়ি, আহমদ ও ইসহাক বলেন: নিয়ত ব্যতীত এ দ্বারা শপথ হবে না। “তোমার শপথ' ও ‘আল্লাহ্র নামে শপথ' করলাম এ দুটি কথা দ্বারা কতক ফকিহের মতে শপথ অনুষ্ঠিত হবে । কিন্তু অধিকাংশের মতে শুধু শপথের নিয়ত থাকলেই শপথ হবে। শাফেয়ি মাযহাবের মতে, আল্লাহ্র নামের উল্লেখ করা হলেই শপথ হবে, নচেৎ শপথ হবে না, চাই নিয়ত করুক বা না করুক। ইমাম মালেক রহ. বলেন: শপথকারী যদি বলে, আল্লাহর নামে শপথ করলাম, তাহলে তা শপথ । আর যদি বলে শপথ করলাম বা তোমার নামে শপথ করলাম তাহলে নিয়ত ব্যতিরেকে শপথ হবেনা। যে ব্যক্তি বলে: ‘যদি এরূপ করি তবে আমার উপর এক মাস রোযা রাখা বাধ্যতামূলক হবে.' অথবা “এরূপ করলে আল্লাহ্র ঘরে হজ্জ করতে যাওয়া বাধ্যতামূলক হবে ।' অথবা ‘যদি এরূপ করি তবে আমার উপর সমস্ত হালাল জিনিস হারাম হয়ে যাবে ।' কিংবা যদি বলে: “যদি এরূপ করি তবে আমার মালিকানাধীন সব কিছু সদকা হয়ে যাবে’ তবে এ সব কথা ও এ জাতীয় অন্য সব কথা বলার পর শপথ ভংগ করলে শপথের কাফফারা ওয়াজিব হবে । তবে কেউ কেউ বলেন, কাফফারা দিতে হবে না। কারো কারো মতে শপথ ভংগ করলে যার শপথ করছে তা করা বাধ্যতামূলক হয়ে যাবে । www.pathagar.com
— পৃষ্ঠা ১০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।